
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

আমি কেমন ক’রে কোথায় পাব কৃষ্ণ চাঁদের দেখা। অন্ধকারে খুঁজি তাঁহার ব্রজের পথ-রেখা।। মেঘে ঢাকা আকাশ সম পাপে মলিন হৃদয় মম সে-আকাশে উঠবে কি সে কৃষ্ণ-শশী-লেখা।। অশান্ত তার বেণু বাজে আমার ব্যাকুল বুকের মাঝে, (আমি) শুনেছি, সে ডাকে তা’রেই যে বিরহী একা।।
নাটক : ‘বিল্বমঙ্গল’ (বিল্বমঙ্গলের গান)
রাগঃ
তালঃ
মাধবী-লতার আজি মিলন সখি শ্যাম সহকার তরুর সাথে। আকাশে পূর্ণিমা-চাঁদের জলসা হের গো তাই আজি চৈতালী রাতে।। ফুলে ফুলে তা’র ফুল্ল তনুলতা গাহিয়া ওঠে পাখি ‘বউ গো কও কথা’, স্বর্ণলতার সাতনরী১ হার দুলিছে গলায় রাতুল শোভাতে।। তা’রি আমন্ত্রণ-লিপি থরে থরে, শ্যামল পল্লবে কুসুম-আখরে। তরুলতা দুলে পুলকে নাচি’ নাচি’ মিলন-মন্ত্র গাহিছে মৌমাছি, আল্পনা আঁকে আলো ও ছায়াতে।।
১. শতনরী
রাগঃ তিলক-কামোদ মিশ্র
তালঃ কাহার্বা

মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা – আমি দাঁড়ায়ে রহিনু এপারে তুমি ওপারে ভাসালে ভেলা।। সেই সে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার, রাখিবে আমারে মনে, ফিরিয়া আসিবে খেলিবে আবার সেই পুরাতন খেলা।। আজো আসিলে না হায়, মোর অশ্রুর লিপি বনের বিহগী দিকে দিকে লয়ে যায়, তোমারে খুঁজে না পায়। মোর গানের পাপিয়া ঝুরে গহন কাননে তব নাম লয়ে আজো পিয়া পিয়া সুরে; গান থেমে যায়, হায় ফিরে আসে পাখী বুকে বিঁধে অবহেলা।।
রাগঃ
তালঃ দাদ্রা
শিল্পীঃ অনুপ ঘোষাল

আধো রাতে যদি ঘুম ভেঙে যায়, চাঁদ নেহারিয়া প্রিয় মোরে যদি মনে পড়ে, বাতায়ন বন্ধ করিয়া দিও।। সুরের ডুরিতে জপমালা সম তব নাম গাঁথা ছিল প্রিয়তম, দুয়ারে ভিখারি গাহিলে সে গান, তুমি ফিরে না চাহিও।। অভিশাপ দিও, বকুল-কুঞ্জে যদি কুহু গেয়ে ওঠে, চরণে দলিও সেই যুঁই গাছে আর যদি ফুল ফোটে। মোর স্মৃতি আছে যা কিছু যেথায় যেন তাহা চির-তরে মুছে যায়, (মোর) যে ছবি ভাঙিয়া ফেলেছ ধূলায় (তারে) আর তু’লে নাহি নিও।।
রাগঃ
তালঃ কাহার্বা
এ কুঞ্জে পথ ভুলি কোন বুলবুলি আজ গাইতে এলে গান। বসন্ত গত মোর আজ পুষ্প-বিহীন লতিকা-বিতান।। এলে কি দলিতে আজ ধুলি ঢাকা ফুল-সমাধি মোর, নাহি আর চৈতি হাওয়া, বহে আজি বৈশাখী তুফান।। সাজায়ে ফুলের বাসর ছিনু তব পথটি১ চেয়ে। সে বাসর বাসি হল কেঁদে নিশি হল অবসান।। বাজে মোর তোরণ দ্বারে খেলা শেষের বিদায়-বাঁশরি। ফিরে যাও শেষ-অতিথি দাও যেতে দাও লয়ে অভিমান।।
১. পথ
রাগঃ ভৈরবী
তালঃ লাউনি

লুকোচুরি খেলতে হরি হার মেনেছ আমার সনে লুকাতে চাও বৃথা হে শ্যাম, ধরা পড় ক্ষণে ক্ষণে।। গহন মেঘে লুকাতে চাও অম্নি রাঙা, চরণ লেগে যে পথে ধাও সে পথ ওঠে ইন্দ্রধনুর রঙে রেঙে, চপল হাসি চম্কে বেড়ায় বিজলিতে নীল গগনে।। রবি-শশী-গ্রহ-তারা তোমার কথা দেয় প্রকাশি’ ঐ আলোতে হেরি তোমার তনুর জ্যোতি মুখের হাসি। হাজার কুসুম ফুটে’ ওঠে লুকাও যখন শ্যামল বনে। মনের মাঝে যেম্নি লুকাও, মন হয়ে যায় অম্নি মুনি, ব্যথায় তোমার পরশ যে পাই, ঝড়ের রাতে বংশী শুনি দুষ্টু তুমি দৃষ্টি হয়ে লুকাও আমার এই নয়নে দুষ্টু তুমি দৃষ্টি হয়ে থাক আমার এই নয়নে।।
রাগঃ ধানি মিশ্র
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan