
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।

আমি যেদিন রইব না গো লইব চির-বিদায়। চিরতরে স্মৃতি আমার জানি মুছে যাবে হায়।। এই ধরণীর খেলা-ঘরে, মনে রাখে কে কারে দুলে সাগর চাঁদ-সোহাগে, মরু মরে পিপাসায়।। রবি যবে ওঠে নভে, চাঁদে কে মনে রাখে এ কূল ভাঙে ও কূল গড়ে, মানুষের মন নদীর প্রায়। মোর সমাধির বুকে প্রিয়, উঠবে তোমার বাসর ঘর, হায়, অসহায় ভিখারি মন, কাঁদে তবু সেই ব্যথায়।।
রাগঃ আশাবরী
তালঃ লাউনি

রহি' রহি' কেন সে-মুখ পড়ে মনে ফিরায়ে দিয়াছি যারে অনাদরে অকারণে। উদাসী অলস দুপুরে মন উড়ে' যেতে চায় সুদূরে যে বন-পথে সে ভিখারির বেশে করুণা জাগায়ে ছিল সকরুণ নয়নে।। তার বুকে ছিল তৃষ্ণা মোর ঘটে ছিল বারি পিয়াসি ফটিকজল জল পাইল না গো ঢলিয়া পড়িল হায় জলদ নেহারি। তার অহ্জলির ফুল পথ-ধূলিতে ছড়ায়েছি-সেই ব্যথা নারি ভুলিতে অন্তরালে যারে রাখিনু চিরদিন অন্তর জুড়িয়া কেন কাঁদে সে গোপনে।।
রাগঃ মিশ্র নারায়ণী
তালঃ আদ্ধা কাওয়ালি

সাহারাতে ফুটল রে রঙিন গুলে লালা সেই ফুলেরি খোশবুতে আজ দুনিয়া মাতোয়ালা।। সে ফুল নিয়ে কাড়াকাড়ি চাঁদ -সুরুজ গ্রহ-তারায় ঝুঁকে প'ড়ে চুমে সে ফুল নীল গগন নিরালা।। সেই ফুলেরি রঙ লেগে আজ ত্রিভুবন উজালা।। চাহে সে ফুল জ্বীন ও ইনসান হুরপরী ফেরেশতায় ফকির দরবেশবাদশা চাহে করিতে গরার মালা (তারে) চেনে রসিক ভ্রমর,বুলবুল সেই ফুলের ঠিকানা কেউ বলে হযরত মোহাম্মদ (বলে) কেউ বা কমলিওয়ালা।।
রাগঃ
তালঃ কাহার্বা

ভারতের দুই নয়ন তারা হিন্দু-মুসলমান দেশ জননীর সমান প্রিয় যুগল সন্তান।। তাইতো মায়ের কোল নিয়ে ভাই ভা’য়ে ভা’য়ে বাধে লড়াই এই কলহের হবেই হবে মধুর অবসান এক দেশেরই অন্নজলে এক দেহ এক প্রাণ।। আল্লা বলে কোরান তোমায়, এলা বলে বেদ, যেমন পানি, জলে রে ভাই শুধু নামের ভেদ। মোদের মাঝে দেয়াল তুলতে যে চায় জানবে মোদের শত্রু তাহায় (জানবে রে) বিবাদ ক’রে এনেছি হায় অনেক অকল্যাণ মিলনে আজ উঠুক জেগে নব-হিন্দুস্থান। জেগে উঠুক হিন্দুস্থান।।
রাগঃ
তালঃ তেওড়া

তুমি যেয়ো না তুমি যেয়ো না। মিলনের সাধ না মিটিতে চাঁদ বিদায় চেয়ো না।। শোনো গো আমার বক্ষের মাঝে সাত সাগরের ক্রন্দন বাজে, জোয়ারের তরী এখনই বন্ধু ভাটার স্রোতে বেয়ো না।।
নাটক : ‘মধুমালা’ (স্বপনপরীর গান)
রাগঃ
তালঃ
জগতে আজিকে যারা আগে চলে ভয়-হারা ডেকে যায় আজি তারা, চল্ রে সুমুখে চল। পিছু পানে চেয়ে’ মিছে প’ড়ে আছি সব নীচে, চাস্নে রে তোরা পিছে অগ্র-পথিক দল।। চলার বেগে উঠবে জেগে বনে নূতন পথ বর্তমানের পানে মোদের চল্বে অরুণ-রথ, অতীত আজি পতিত রে ভাই, রচ্ব ভবিষ্যৎ। স্বর্গ মোরা আন্ব, না হয় যাব রসাতল।। রইব না পিছে প’ড়ে অতীতের কঙ্কাল ধ’রে, বইবে নব জীবন-স্রোত যৌবন-চঞ্চল। বিশ্ব-সভাঙ্গনে সকল জাতির সনে বসিব সম-আসনে গৌরব-উজ্জ্বল।।
রাগঃ
তালঃ ফের্তা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan