
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

এসো মা পরমা শক্তিমতী। দাও শ্রী দাও কান্তি-আনন্দ-শান্তি অন্তরে বাহিরে দিব্য জ্যোতি।। দাও অপরাজেয় পৌরুষ শক্তি দাও দুর্জয় শৌর্য পরা-ভক্তি, দাও সূর্য সম তেজ প্রদীপ্ত প্রাণ ঝঞ্ঝার সম বাধাহীন গতি।। এসো মা পরম অমৃতময়ী, নির্জিত জাতি হোক মৃত্যুজয়ী। পরম জ্ঞান দাও পরম অভয় রূপ-সুন্দর তনু প্রাণ প্রেমময়, আকাশের মত দাও মুক্ত জীবন সকল কর্মে হও তুমি সারথি।।
রাগঃ
তালঃ
ঘন-ঘোর-মেঘ-ঘেরা দুর্দিনে ঘনশ্যাম ভূ-ভারত চাহিছে তোমায়। ধরিতে ধরার ভার নাশিতে এ হাহাকার আরবার এসো এ ধরায়।। নিখিল মানবজাতি কলহ ও দ্বন্দ্বে পীড়িত শ্রান্ত আজি কাঁদে নিরানন্দে, শঙ্খপদ্ম হাতে এ ঘোর তিমির-রাতে তিমির-বিদারী এসো অরুণ-প্রভায়।। বিদূরিত কর এই নিরাশা ও ভয়, মানুষে মানুষে হোক প্রেম অক্ষয়। কলিতে দলিতে এসো এই দুখ-পাপ-তাপ আন বর সুন্দর, শেষ হোক অভিশাপ, গদা ও চক্র করে অরিন্দম এসো, হত-মার দুর্বল মাগিছে সহায়।।
রাগঃ দেশ জয়জয়ন্তী
তালঃ একতাল

ঢল ঢল তব নয়ন-কমল কাজল তোমারেই সাজে। শোভে তোমারেই চাঁদের হাসি হিঙুল অধর-মাঝে।। ফিরোজা-রঙ শাড়ি চাঁপা রঙে তব সেজেছে প্রিয়া কি অভিনব, সুনীল গগনে গোধূলি রঙ যেন মিশেছে আসিয়া ঊষা ও সাঁঝে।। কোমলে কড়িতে বাজে কাঁকন চুড়ি শিথিল আঁচল ল’য়ে খেলে হাওয়া লুকোচুরি, উষ্ণ কপোল ছুঁয়ে থল্-কমলী আঁউ’রে গেল যে লাজে।।
রাগঃ মাঢ়
তালঃ কাহার্বা
তব ঐ দু’টি চঞ্চল আঁখি। আদর সোহাগ প্রেম-অনুরাগ — মান অভিমান মাখামাখি।। বুঝিতে পারি না তারই ভাষা তবু মনে বুঝিবার আশা, তাই বুঝি হায় নিল বাসা — ওরই মাঝে মোরই আঁখি।। মুদিত কমলে ভ্রমর যেন বন্দি হইয়া রহি হেন, আঁখি ফিরাতে পারি না কেন — ওরই মাঝে ডুবে থাকি।।
রাগঃ মিশ্র রাগেশ্রী
তালঃ ত্রিতাল
তোমাদের দান, তোমাদের বাণী পূর্ণ করিল অন্তর। তোমাদের রস-ধারায় সিনানি’ হ’ল তনু শুচি-সুন্দর।। শান্ত উদার আকাশের ভাষা মলিন মর্তে অমৃত পিপাসা, দিলে আনি’, দিলে অভিনব আশা — গগন-পবন-সঞ্চর।। বুলায়ে মায়ার অঞ্জন চোখে ল’য়ে গেলে দূর কল্পনা-লোকে, রাঙাল কানন পলাশে অশোকে — তোমাদের-মায়া-মন্তর।। ফিরদৌসের পথ-ভোলা পাখি আনন্দ-লোকে গেলে সবে ডাকি’, ধূলি-ম্লান মন গেলে রঙে মাখি’ — ছানিয়া সুনীল অম্বর।।
রাগঃ দেশ
তালঃ একতাল
কেন গো যোগিনী! বিধুর অভিমানে। যৌবনে মগন গভীর ধ্যানে।। হের গো কুসুম ঝরিয়া পায়ে, চাহিয়া রহে ধরণীর পানে।।
রাগঃ যোগিয়া
তালঃ দীপচন্দী

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan