
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

সেদিন প্রভাতে অরুণ শোভাতে হেসেছ বুকে মোর মধু-হাসিনী। পরেছ গলায় আমার দেওয়া ফুল সে কি গো সবি ভুল বিজন-বাসিনী।। যেচেছ কত না আদর সোহাগ ক্ষণে অভিমান ক্ষণে অনুরাগ, কত প্রিয় নামে ডেকেছ আমায় সে কি গো গেছ ভুলে মধুভাষিণী।। আমার সাধ-আশ-সাধনা-সুখ-হাসি তোমার সনে প্রিয় সকলি গেছে ভাসি, কেন ফেলে দিলে নিরাশার কূলে, কোন্ অপরাধে বল উদাসিনী।।
রাগঃ ইমন কল্যাণ
তালঃ ত্রিতাল

ঈদ মোবারক হোক আজি ঈদ মোবারক হোক! সব ঘরে পঁহুচুক এ ঈদের চাঁদের আলোক।। যে আছে আজ প্রাণের কাছে, আছে আপন পুরে যে আছে পরদেশে যার লাগি নয়ন ঝুরে আজ সবারে বারে বারে খোশ খবরি কো’ক্।। আজের মত দিলে দিলে থাকুক মহাব্বত আজের মত খুশি থাকুক সবার তবিয়ত্, কারো যেন থাকে না আর দুঃখ-ব্যথা-শোক।। আজের মত এক জামাতে মিলন ঈদগাহে দাঁড়াই যেন চলি যেন খোদারই রাহে, দীন ইসলামের এ ক্যওমী যোশ জিন্দা হোক।।
রাগঃ
তালঃ
নিদাঘের খর তাপে ক্লান্ত এ ধরণী। মাধুরী হারায়ে হল পাণ্ডুর বরণী।। পিঙ্গল জটাজাল, তেজ তার অশনি। বৈশাখী ভোরে স্মরি’ রুদ্রাণী জননী।। ধূলি-ধূসরিত প্রসারিত অম্বর বুক-ভরা তৃষা তার, চাহে সে নটবর, শ্যামলী মেঘ-মালা, সেই তার জলধর — দাহনের অবসানে জুড়াইবে আপনি।।
রাগঃ শিবরঞ্জনী-বসন্ত-পঞ্চম
তালঃ কাহার্বা
ছাড়িয়া যেও না আর। বিরহের তরী মিলনের ঘাটে লাগিল যদি আবার।। কত সে-বিফল জনমের পর পথ-চাওয়া মোর ফিরে এলে ঘর, এলো শুভ দিন, কাটিল অসহ রাতের অন্ধকার।। দেবতা গো ফিরে চাও, মোর বেদনার তপস্যা-শেষ, মিলনের বর দাও। ল’য়ে জীবনের সঞ্চিত ব্যথা তোমার চরণে হলাম প্রণতা, লহ পূজা মোর নয়নের লোর শীর্ণা তনুর হার।।
রাগঃ
তালঃ
মেঘ-বিহীন খর-বৈশাখে তৃষায় কাতর চাতকী ডাকে।। সমাধি-মগ্না উমা তপতী — রৌদ্র যেন তার তেজঃ জ্যোতি, ছায়া মাগে ভীতা ক্লান্তা কপোতী — কপোত-পাখায় শুষ্ক শাখে।। শীর্ণা তপিনী বালুচর জড়ায়ে তীর্থে চলে যেন শ্রান্ত পায়ে। দগ্ধ-ধরণী যুক্ত-পাণি চাহে আষাঢ়ের আশিস বাণী যাপিয়া নির্জলা একদশীর তিথি পিপাসিত আকাশ যাচে কাহাকে।।
রাগঃ সামন্ত সারং
তালঃ ত্রিতাল

মোরে মায়ার ডোরে বাঁধিস যদি মা তোরেই সে ডোর খুলতে হবে। খুলিয়া মায়া ডোর মুছিবি আঁখি লোর (আমি) আকুল হয়ে মা কাঁদব যবে।। ওমা তোর কালী নাম যখনই মনে হয় মনের কালিমা অমনি হয় লয়, অভাবে দুঃখে শোকে আমার কিবা ভয়; আমি যে গর্ব করি তোরই গরবে।। শত অপরাধ করে দিনের খেলায় ছুটে আসি তোর কোলে সন্ধ্যাবেলায়; সংসার পথে মা মাখি যতই ধূলি, মুছিয়ে রাঙা হাতে কোলে নিবি তুলি। আমি সেই ভরসাতে মা হাসি খেলি ভবে।।
রাগঃ
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan