
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

বনে চলে বনমালী বনমালা দুলায়ে। তমালে কাজল-মেঘে শ্যাম-তুলি বুলায়ে।। ললিত মধুর ঠামে কভু চলে কভু থামে, চাঁচর চিকুরে বামে — শিখি-পাখা ঢুলায়ে।। ডাকিছে রাখাল-দলে ‘আয় রে কানাই’ ব’লে, ডাকে রাধা তরুতলে — ঝুলনিয়া ঝুলায়ে।। যমুনার তীর ধরি’ চলিছে কিশোর হরি, বাজে বাঁশের বাঁশরি — ব্রজনারী ভুলায়ে।।
রাগঃ কাফি
তালঃ

মম বন-ভবনে ঝুলন দোলনা দে দুলায়ে উতল পবনে মেঘ-দোলা দুলে বাদল গগনে।। আয় ব্রজের ঝিয়ারি পরি' সুনীল শাড়ি নীল কমল কুঁড়ি দুলায়ে শ্রবণে।। নবীন ধানের মঞ্জরি কর্ণে তপ্ত বক্ষ ঢাকি' শ্যামল পর্ণে ওড়না ছুপায়ে রাঙা রামধনু বর্ণে আয় প্রেম-কুমারীরা আয় লো, উদাসী বাঁশীর সুরে ডাকে শ্যামরায় লো। ঝরিবে আকাশে অবিরল বৃষ্টি শ্যাম-সখা সাথে হবে শুভ-দৃষ্টি এই ঝুলনের মধু-লগনে।।
রাগঃ
তালঃ কাহার্বা

সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। অনুরাগ–কুম্কুম দিলে দেহে মনে, বুকে প্রেম কেন নাহি দিলে।। বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায় — যে ফুল ফোটালে সে ফুল শুকায়ে যায় কী যেন হারায়ে প্রাণ করে হায় হায় — কী চেয়েছিলে — কেন কেড়ে নাহি নিলে।। জড়ায়ে ধরিয়া কেন ফিরে গেলে বল কোন্ অভিমানে, কেন জাগে নাকো আর সে মাধুরী রস–আনন্দ–প্রাণে। তোমারে বুঝি গো বুঝেছিনু আমি ভুল এসেছিলে তুমি ফোটাতে প্রেম–মুকুল, কেন আঘাত করিয়া প্রিয়তম, সেই ভুল নাহি ভাঙাইলে।।
রাগঃ পিলু
তালঃ দাদ্রা
শিল্পীঃ সেলিমা

ওমা তোর চরণে কি ফুল দিলে পূজা হবে বল। রক্ত-জবা অঞ্জলি মোর হ’লো যে বিফল।। বিশ্বে যাহা আছে মাগো তাতেও পূজা হবে নাকো, তাই তো দুঃখে নয়নে মোর শুধুই আসে জল।। মনের কোণে অর্ঘ্য রচি’ আঁধার ঘরে একা, ডাকলে তোরে সকল ভুলে দিবি না তুই দেখা। তখন কি মা দুঃখ-হরা শেষ হবে না অশ্রুধারা, কি ফুলে তোর পূজা হবে বল — কেন করিস্ ছল।।
রাগঃ
তালঃ
স্যখিরী দেখেতো বাগমেঁ কামিনী জুঁহি চাম্বেলী কি ক্যয়সী বাহার হ্যায়।। আও আও হ্যর ডালি সে তোড়কে ক্যচ্চি কলিও কো গুঁন্ধে হাম জোড়কে প্রেমমালা পিন্হায়ে দিলদার ইয়ার কো মাস্ত হোক্যর গলে মিলতী হ্যয় ডার হ্যায়।। ম্যয় হুঁ সুন্দর নার নওয়েলী প্যরী প্যহেনা ফুলোঁ কা গ্যহনা যো ম্যায়নে স্যখি দুলহান ব্যন গ্যই। প্যয়ারে প্রীতমসে মিলনে কি আই ঘ্যড়ি ইসী কারণ স্যখীরী ব্যনী সুন্দরী আয় বাল্যম কে ম্যন কো লুভাউঙ্গী ইসী আশা পে সারা ইয়ে সিঙ্গার হ্যয়।।
রাগঃ
তালঃ ফের্তা

ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি।। এই দেশেরই মাটি জলে এই দেশেরই ফুলে ফলে তৃষ্ণা মিটাই মিটাই ক্ষুধা পিয়ে এরি দুধের বাটি।। এই মায়েরই প্রসাদ পেতে মন্দিরে এর এঁটো খেতে তীর্থ ক’রে ধন্য হতে আসে কত জাতি। ও ভাই এই দেশেরই ধূলায় পড়ি’ মানিক যায় রে গড়াগড়ি ও ভাই বিশ্বে সবার ঘুম ভাঙালো এই দেশেরই জিয়ন-কাঠি।। এই মাটি এই কাদা মেখে এই দেশেরই আচার দেখে সভ্য হ’লো নিখিল ভুবন দিব্য পরিপাটি। ও ভাই সন্ন্যাসিনী সকল দেশে জ্বাল্লো আলো ভালোবেসে মা আঁধার রাতে এক্লা জাগে আগ্লে রে এই শ্মশান-ঘাঁটি।।
রাগঃ
তালঃ দাদ্রা
শিল্পীঃ ফিরোজা বেগম

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan