
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

তোমার ডাক শুনেছি নিশীথ রাতের অন্ধকারে। এবার মোদের চির মিলন ধূলির ধরার পরপারে।।
নাটিকা : ‘লায়লী-মজনু’
রাগঃ
তালঃ
কত কথা ছিল তোমায় বলিতে ভুলে যাই হয় না বলা পথ চলিতে।। ভ্রমরা আসে যবে বনেরই পথে না-বলা সেই কথা কয় ফুল-কলিতে।। পুড়ে মরে পতঙ্গ, দীপ তবু পারে না বলিতে, থাকে জ্বলিতে।। সে কথা কইতে গিয়ে গুণীর বীণা কাঁদে কভু সারঙ কভু ললিতে।। যত বলিতে চাই লুকাই তত গেল মোর এ জনম হায় মন ছলিতে।।
রাগঃ সারং
তালঃ কাহার্বা

আমি সন্ধ্যামালতী বনছায়া অঞ্চলে লুকাইয়া রই ঘন পল্লব তলে ॥ বিহগের গীতি ভ্রমরের গুঞ্জন, নীরব হয় যখন – আমি চাঁদেরে তখন পূজা করি আঁখি-জলে ॥ আমি লুকাইয়া কাঁদি বনের শকুন্তলা মনের কথা এ জনমে হ’ল না বলা। গভীর নিশীথে বন-ঝিল্লির সুরে, ডাকি দূর বন্ধুরে – আমি ঝ’ড়ে পড়ি যবে প্রভাতে সবার হৃদয় মুকুল খোলে ॥
রাগঃ
তালঃ দাদ্রা

আজ বাদে কাল আসবে কি না কে জানে ভাই কে জানে। ভোল রে ব্যথা বেদন-আতুর, লাল শারাব-ভরপুর-প্রাণে।। ঝরছে শারাব জোছনা-উজল, হাসতেছে চাঁদ ঝলমল, কালকে এ চাঁদ খুঁজবে বৃথাই, হারিয়ে যাব কোন্খানে।। প্রেমিক যত আমার মতো মদের রঙে হোক রঙিন, হোক দীওয়ানা মস্ত্ নেশায় নিমেষ-সুখের সন্ধানে।। এম্নি চোখে হেরি ধরায় দুঃখ ব্যথার অন্ত নাই, কালের কথা আজ ভুলে যাই দুখ্-ভুলানো মদ পানে।।
রাগঃ ভূপালী মিশ্র
তালঃ কাহার্বা
আজিকে তনু মনে লেগেছে রঙ লেগেছে রঙ বঁধূর বেশে ধরা সেজেছে অভিনব ঢঙ।। কাননে আলো-ছায়া নয়নে রঙের মায়া দোলে দোদুল কায়া পরানে বাজিছে সারঙ।। সে-রঙে সাগর-কোলে কত চাঁদ, রবি দোলে বাজে গগন তলে জলদ তালে মেঘ-মৃদঙ।।
রাগঃ পাহাড়ি মিশ্র
তালঃ দাদ্রা

ফিরি পথে পথে মজনুঁ দীওয়ানা হয়ে। বুকে মোর এয়্ খোদা তোমারি এশ্ক ল’য়ে।। তোমার নামের তস্বিহ্ ল’য়ে ফিরি গলে দুনিয়াদার বোঝে না মোরে পাগল বলে, ওরা চাহে ধনজন, আমি চাহি প্রেমময়ে।। আছ সকল ঠাঁয়ে শু’নে বলে সবে এমনি চোখে তোমার দিদার কবে হবে আমি মনসুর নহি যে পাগল হব ‘আনাল্ হক’ ক’য়ে।। তোমার হবিবের আমি উম্মত্ এয়্ খোদা তাই ত দেখিতে তোমায় সাধ জাগে সদা, আমি মুসা নহি যে বেহোঁশ্ হয়ে পড়ব ভয়ে।। তোমারি করুণায় যাবই তোমায় জেনে বসাব মোর হৃদে তোমার আর্শ এনে, আমি চাই না বেহেশ্ত, র’ব বেহেশ্তের মালিক ল’য়ে।।
রাগঃ পিলু মিশ্র
তালঃ কাহার্বা
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan