
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

খেলি আয় পুতুল-খেলা ব’য়ে যায় খেলার বেলা সই। বাবা ঐ যান আপিসে ভাবনা কিসের খোকারা দোলায় ঘুমোয় ঐ।। দাদা যান ইস্কুলেতে, মা খুড়ি মা রান্না করেন ঐ হেঁসেলে ঠানদি দাওয়ায় ঝীমায় ব’সে ফোকলা বদন মেলে। আয় লো ভুলি পঞ্চি টুলি পটলি খেঁদি কই।।
নাটিকাঃ ‘পুতুলের বিয়ে’
রাগঃ
তালঃ দাদ্রা

খোদার হবিব হলেন নাজেল খোদার ঘর ঐ কাবার পাশে। ঝুঁকে’ প’ড়ে আর্শ কুর্সি, চাঁদ সূরয তাঁয় দেখতে আসে।। ভেঙে পড়ে মূরত মন্দির, লা’ত মানাত, শয়তানী তখ্ত, লা-ইলাহা ইল্লাল্লাহু’র উঠিছে তক্বির আকাশে।। খুশির মউজ তুফান তোরা দেখে যা মরুভূমে, কোহ-ই-তূরের পাথরে আজ বেহেশ্তী ফুল ফুটে’ হাসে।। য়্যেতিম-তারণ য়্যেতিম হয়ে এলো রে এই দুনিয়ায়, য়্যেতিম মানুষ-জাতির ব্যথা নৈলে বুঝ্ত না সে।। সূর্য ওঠে, ওঠে রে চাঁদ, মনের আঁধার যায় না তায়, হৃদ-গগন যে কর্ল রওশন্, সেই মোহাম্মদ ঐ রে হাসে। আপন পুণ্যের বদ্লাতে যে মাগিল মুক্তি সবার, উম্মতি উম্মতি ক’য়ে দেখ্ আঁখি তাঁর জলে ভাসে।।
রাগঃ ভৈরবী মিশ্র
তালঃ কাহার্বা
খর রৌদ্রের হোমানল জ্বালি’ তপ্ত গগনে জাগি। রুদ্র তাপস সন্ন্যাসী বৈরাগী।। সহসা কখন বৈকালি ঝড়ে পিঙ্গল মম জটা খু’লে পড়ে, যোগী শঙ্কর প্রলয়ঙ্কর জাগে চিত্তে ধেয়ান ভাঙি’১।। শুষ্ক কণ্ঠে শ্রান্ত ফটিক জল ক্লান্ত কপোত কাঁদায় কানন-তল, চরণে লুটায় তৃষিতা ধরণী আমার শরণ মাগি’।।
১. মম চিত্তে মাতে নৃত্যে যোগী শঙ্কর ধ্যান ভাঙি।
রাগঃ কামোদ-শ্রী
তালঃ দাদ্রা
খোদার প্রেমের শরাব পিয়ে বেহুঁশ হয়ে রই প’ড়ে ছেড়ে’ মস্জিদ আমার মুর্শিদ এল যে এই পথ ধ’রে।। দুনিয়াদারির শেষে আমার নামাজ রোজার বদ্লাতে চাইনে বেহেশ্ত্ খোদার কাছে নিত্য মোনাজাত ক’রে।। কায়েস যেমন লাইলী লাগি’ লভিল মজনু খেতাব যেমন ফরহাদ শিঁরির প্রেমে হ’ল দিওয়ানা বেতাব। বে–খুদীতে মশ্গুল্ আমি তেমনি মোর খোদার তরে।।
রাগঃ মাঢ় মিশ্র
তালঃ কাহার্বা

খুশি লয়ে খুশরোজের আয় খেয়ালি খুশ্-নসীব। জ্বাল্ দেয়ালি শবেরাতের জ্বাল রে তাজা প্রাণ প্রদীপ।। আন্ নয়া দ্বীনী ফরমান দরাজ দিলে দৃপ্ত গান, প্রাণ পেয়ে আজ গোরস্থান তোর ডাকে জাগুক নকীব।। আন্ মহিমা হজরতের শক্তি আন্ শেরে খোদার, কুরবানী আন্ কারবালার আন্ রহম মা ফাতেমার, আন্ উমরের শৌর্য বল সিদ্দিকের আন্ সাচ্চা মন, হাসান হোসেনের সে ত্যাগ শহীদানের মৃত্যুপণ, রোজ হাশরে করবেন পার মেহেরবান খোদার হাবিব।। খোৎবা পড়বি মসজিদে তুই খতীব নূতন ভাষায়, শুষ্ক মালঞ্চের বুকে ফুল ফুটাবি ভোর হাওয়ায়, এস্মে-আজম এনে মৃত মুসলিমে তুই কর সজীব।।
রাগঃ কাফি
তালঃ কাহার্বা

খেলো না আর আমায় নিয়ে, প্রিয় অলস খেলা। নিঠুর খেলা খেল এবার ফুরায় খেলার বেলা।। (তুমি) অন্ধকারের আড়াল হতে লও হে টানি’ বাহির পথে, চঞ্চলতার বিপুল স্রোতে, দাও ভাসাতে ভেলা।। (তুমি) সবার চেয়ে ভালোবাসো, আঘাত যারে হানো, স্মরণ যারে করো তারে মরণ টানে টানো। ঠাঁই যারে দাও চরণ-তলে ভোলাও না তায় সুখের ছলে, মালার নামে দাও না গলে তোমার অবহেলা।।
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan