
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।

অঝোর ধারায় বর্ষা ঝরে সঘন তিমির রাতে। নিদ্রা নাহি তোমায় চাহি’ আমার নয়ন-পাতে॥ ভেজা মাটির গন্ধ সনে তোমার স্মৃতি আনে মনে, বাদ্লী হাওয়া লুটিয়ে কাঁদে আঁধার আঙিনাতে॥ হঠাৎ বনে আস্ল ফুলের বন্যা পল্লবেরই কূলে, নাগকেশরের সাথে কদম কেয়া ফুট্ল দুলে দুলে। নবীন আমন ধানের ক্ষেতে হতাশ বায়ু ওঠে মেতে, মন উড়ে যায় তোমার দেশে পূব-হাওয়ারই সাথে॥
রাগঃ মূলতান-কানাড়া মিশ্র
তালঃ দাদ্রা

সেদিন ছিল কি গোধূলি–লগন শুভদৃষ্টি ক্ষণ। চেয়েছিল মোর নয়নের পানে যেদিন তব নয়ন।। সেদিন বকুল শাখে কি গো আঙিনাতে ডেকে উঠেছিল কুহু–কেকা এক সাথে, অধীর নেশায় দুলে উঠেছিল মনের মহুয়া বন।। হে প্রিয়, সেদিন আকাশ হতে কি তারা পড়েছিল ঝ’রে, যেদিন প্রথম ডেকেছিলে তুমি মোর ডাকনাম ধ’রে। (প্রিয়) যেদিন প্রথম ছুঁয়েছিলে ভালবেসে আকাশে কি বাঁকা চাদ উঠেছিল হেসে, শঙ্খ সেদিন বাজায়েছিল কি পাষাণের নারায়ণ।।
রাগঃ শ্যামকল্যাণ
তালঃ
হে গোবিন্দ, ও অরবিন্দ চরণে শরণ দাও হে। বিফল জনম কাটিল কাঁদিয়া, শান্তি নাহি কোথাও হে।। জীবন-প্রভাত কাটিল খেলায়, দুপুর ফুরাল মোহের মেলায়। ডাকিব যে নাথ সন্ধ্যা-বেলায়, ডাকিতে পারিনি তাও হে।। এসেছি দুঃখ-জীর্ণ পথিক মৃত্যু-গহন রাতে। কিছু নাহি প্রভু সম্বল, শুধু জল আছে আঁখি-পাতে।। সন্তান তব বিপথগামী, ফিরিয়া এসেছে হে জীবন-স্বামী। পাপী তাপী তবু সন্তান আমি ধূলা মুছে-কোলে নাও হে।।
রাগঃ বেহাগ
তালঃ একতাল

অন্ধকারের তীর্থপথে ভাসিয়ে দিলাম নামের তরী মায়া মোহের ঝড় বাদলে এবার আমি ভয় না করি। যে নাম লেখা তারায় তারায় যে নাম ঝরে অশ্রুধারায় যাত্রা শুরু সেই নামেরি জপমালা বক্ষে ধরি।। এই আঁধারের অন্তরালে লক্ষ রবি চন্দ্র জ্বলে নিত্য ফোটে আলোর কমল জানি তোমার চরণ তলে। এবার ওগো অশিব নাশন থামাও তোমার ঢেউর নাচন সেই ত অমর মরণ যদি ধ্যান সাগরে ডুবে মরি।।
রাগঃ
তালঃ দাদ্রা

থাক্ এ গৃহ ঘিরিয়া সদা মঙ্গল কল্যাণ হে ভগবান। দাও পুত পবিত্রতা প্রশান্তি অফুরান, হে ভগবান॥ অন্তরে দেহে দাও বিমল্-জ্যোতি কর্মে প্রেরণা দাও ধর্মে মতি; এ গৃহের নারী হোক পুণ্যবতী বীরত্বে ত্যাগে হোক পুরুষ মহান; হে ভগবান॥ এ গৃহের বারি হোক নির্মল সুশীতল হে ভগবান, এ গৃহের আলো হোক পুণ্যে সমুজ্জ্বল হে ভগবান। সকলের সাথে হেথা প্রীতি যেন রয় যেন নাহি থাকে হেথা রোগ শোক ভয়; দূর কর হিংসা পাপ সংশয় সার তব পায়ে নিবেদিত সকলের মনপ্রাণ, হে ভগবান॥
রাগঃ
তালঃ কাহার্বা

সেদিন নিশীথে মোর কানে কানে যে কথাটি গেছ বলে প্রথম মুকুল হয়ে সেই বাণী মালতী লতায় দোলে।। সে-কথাটি আবার শুনিবে বলিয়া আড়ি পাতে চাঁদ মেঘে লুকাইয়া চাহে চুপি চুপি পিয়াসি পাপিয়া ঘন পল্লব তলে।। বসে আছি সেই মালতী বিতানে আজ তুমি নাই কাছে — ম্লান মুখে পথ চাহে ফুলগুলি আঁধার বকুল গাছে। দখিনা বাতাস করে হায় হায় ঝরিছে কুসুম শুকনো পাতায় নিবু নিবু হল তোমার আশায় চাঁদের প্রদীপ জ্বলে।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan