
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

বাজে মঞ্জুল মঞ্জির রিনিকি ঝিনি নীর ভরণে চলে রাধা বিনোদিনী তার চঞ্চল নয়ন টলে টলমল যেন দু'টি ঝিনুকে ভরা সাগর জল।। ও সে আঁখি না পাখি গো রাই ইতি-উতি চায় কভু তমাল-বনে কভু কদম-তলায়। রাই শত ছলে ধীরে পথ চলে কভু কন্টক বেঁধে চরণে তবু যে কাঁটা-লতায় আঁচল জড়ায় বেণী খুলে যায় অকারণে। গিয়ে যমুনার তীরে চায় ফিরে ফিরে আনমনে ব'সে গণে ঢেউ চকিতে কলসি ভরি’লয় তার যেই মনে হয় আসে কেউ। হায় হায় কেউ আসে না “ভোলো অভিমান রাধারানী” বলি’ শ্যাম এসে সম্ভাষে না। রাই চলিতে পারে না পথ আর, বিরস বদন অলস চরণ শূন্য-কলসি লাগে ভার। বলি,কালা নাহি এলো যমুনা তো ছিল লইয়া শীতল কালো জল। কেন ডুবিয়া সে-কলে উঠিলি আবার কাঁদায়ে ভাসাতে ধরাতল।।
রাগঃ
তালঃ ফের্তা (দাদ্রা ও কাহার্বা)

ওরে আলয়ে আজ মহালয়া মা এসেছে ঘর। তোরা উলু দে রে, শঙ্খ বাজা, প্রদীপ তুলে ধর্।। (এলো মা, আমার মা) মাকে ভুলে ছিলাম ওরে কাজের মাঝে মায়ার ঘোরে, আজ বরষ পরে মাকে ডাকার মিলল অবসর।। মা ছিল না ব’লে সবাই গেছে পায়ে দ’লে, মার খেয়েছি যত তত ডেকেছি মা ব’লে। মা এসেছে ছুটে রে তাই ভয় নাইরে আর ভয় নাই, মা অভয়া এনেছে রে দশ হাতে তাঁর বর।।
রাগঃ
তালঃ দাদ্রা

আমার দুখের বন্ধু, তোমার কাছে চাইনি ত’ এ সুখ। আমি জানিনি ত বুকে পেয়েও কাঁদবে এ মন বুক।। আমার শাখায় যবে ফোটেনি ফুল আমি চেয়েছি পথ আশায় আকুল, আজ ফোটা ফুলে কাঁদে কেন কুসুম ঝরার দুখ।। প্রিয় মিলন-আশায় ছিনু সুখে ছিলে যবে দূর, আজ কাছে পেয়ে পরান কাঁদে বিদায়-ভয়াতুর। এ যে অমৃতে গরল মিশা প্রাণে কেবলি বাড়িছে তৃষা, আমার স্বর্গে কেন মলিন ধরার বেদন জাগরূক।।
রাগঃ ছায়ানট-কেদারা
তালঃ একতাল
আজি নাচে নটরাজ এ কী ছন্দে ছন্দে। কী জানি কী সুখাভাসে মৃদু মৃদু মধু হাসে কে জানে মাতিল কোন আনন্দে।। ধুতুরা খুলিয়া ফেলি’ পড়েছে চম্পা বেলি অপরূপ রূপ হেরি সবে বন্দে।। সুরধুনী গঙ্গে তরল তরঙ্গে, ছন্দে তুলিল ধ্বনি তরঙ্গ রঙ্গে। উমারে লইয়া বুকে মহাকাল দোলে সুখে রবি শশী গ্রহতারা অভিবন্দে।।
রাগঃ মিশ্র জৌনপুরী
তালঃ আদ্ধা-কাওয়ালি

ওগো এলে কি শ্যামল পিয়া কাজল মেঘে চাঁচর চিকুর ওড়ে পবন বেগে॥ তোমার লাবনি ঝ’রে পড়িছে অবনি-পরে কদম শিহরে কর-পরশ লেগে॥ তড়িৎ ত্বরিত পায়ে বিরহী-আঁখিরে ছায়ে তরাসে লুকায়। চলিতে পথের মাঝে ঝুমুর ঝুমুর বাজে নূপুর দু’পায়। অশনি হানার ছলে প্রিয়ারে ধরাও গলে, ওগো রাতের মুকুল কাঁদে কুসুম জেগে॥
রাগঃ
তালঃ ফের্তা
স্বরলিপিকার: কাজী নজরুল ইসলাম

পলাশ ফুলের গেলাস ভরি’ পিয়াব অমিয়া তোমারে প্রিয়া চাঁদিনী রাতের চাঁদোয়া তলে বুকের আঁচল দিব পাতিয়া।। নয়ন-মণির মুকুরে তোমার দুলিবে আমার সজল ছবি সবুজ ঘাসের শিশির ছানি মুকুতা মালিকা দিব গাঁথিয়া।। ফিরোজা আকাশ আবেশে ঝিমায় দীঘির বুকে কমল ঘুমায় নীরব যখন পাখির কূজন আমরা দু’জন রব জাগিয়া।।
রাগঃ পলাশী মিশ্র
তালঃ কাহার্বা
শিল্পীঃ মাহমুদ বিল্লাহ

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan