
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।

আমি বাউল হ’লাম ধূলির পথে ল’য়ে তোমার নাম। আমার একতারাতে বাজে শুধু তোমারই গান, শ্যাম।। নিভিয়ে এলাম ঘরের বাতি এখন তুমিই সাথের সাথি, আমি যেখানে যাই সেই সে এখন আমার ব্রজধাম।। আমি আনন্দ-লহরি বাজাই নূপুর বেঁধে পায়ে, শ্রান্ত হ’লে জুড়াই তনু বন-বীথি বটের ছায়ে।১ ভাবনা আমার তুমি নিলে আমায় ভিক্ষা-পাত্র দিলে কখন তুমি আমার হবে পূরবে মনস্কাম।।
১. শ্রান্ত হলে জুড়াই তবু বংশী-বটের ছায়ে।
রাগঃ
তালঃ ফের্তা

বন-কুন্তল এলায়ে বন শবরী ঝুরে সকরুণ সুরে। বিষাদিত ছায়া তার চৈতালী সন্ধ্যার চাঁদের মুকুরে।। চপলতা বিসরি যেন বন-যৌবন বিরহ-ক্ষীণ আজি উদাস উন্মন, তোলে না ঝঙ্কার আর ঝরা পাতার মর্মর নূপুরে।। যে কুহু কুহরিত মধুর পঞ্চমে বিভোর ভাবে, ভগ্ন কণ্ঠে তার থেমে যায় সুর করুণ রেখাবে। কোন বন-শিকারীর অকরুণ তীর আলো হ’রে নিল ওই উজল আঁখির — ফেলে যাওয়া বাঁশি তা’র অঞ্চলে লুকায়ে — গিরি–দরি–প্রান্তরে খোঁজে সে নিঠুরে।।
রাগঃ বনকুন্তলা (নজরুল–সৃষ্ট)
তালঃ ত্রিতাল
১.

২.

গগনে প্রলয় মেঘের মেলা জীবন-ভেলা দোলে টলমল নীর অপার ভব পারাবার তীর না হেরে পরান বিকল তীর না হেরে নয়নে পরান বিকল।। দীন দয়াল ভীত দীন জনে মাগে শরণ তব অভয় চরণে দুস্তর দুর্গম দুঃখ জলধি তরিতে চরণ-তরী ভরসা কেবল।।
রাগঃ ভীমপলশ্রী
তালঃ কাহার্বা

বন্ধু বিদায় — যাই চ’লে যাই — তোমার গলার মালা পরায়ে তোমায়।। ফুল ঝ’রে যে পথে হারায় অশ্রু ঝ’রে যে পথে লুকায়, যাই যাই — যে আঁধার পথে আশার বাতি নিভে যায় বন্ধু বিদায়।।
নাটক : ‘মধুমালা’ (ঘুমপরী স্বপনপরীর গান)
রাগঃ
তালঃ
মদিনায় যাবি কে আয় আয়। উড়িল নিশান দিনের বিষাণ বাজিল যাহারে দরওয়াজায়।। হিজরাত ক’রে যে দেশে ঠাঁই পেলেন হজরত এসে খেলিতেন যথায় হেসে হাসান হোসেন ফাতেমায়।। হজরতের চার আসহাব যথা করলেন খেলাফত, মসজিদে যাঁর প্রিয় মোহাম্মদ করতেন এবাদত; ফুটল যথায় প্রথম ধীর খালেদের হিম্মত, খোশ এলেহান দিতেন আজান বেলাল যথায়।। যার পথের ধূলির মাঝে নবীজীর চরণের ছোঁয়া বাজে, তৌহিদেরি ধ্বনি বাজে যার আসমানে, যার লু হাওয়ায়।।
রাগঃ
তালঃ কাহার্বা

নারদ : হৃদি-পদ্মে চরণ রাখো বাঁকা ঘনশ্যাম। ধ্রুব : বাঁকা শিখী-পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম॥ নারদ : তুমি দাঁড়ায়ো ত্রিভঙ্গে! ধ্রুব : অধরে মুরলী ধরি দাঁড়ায়ো ত্রিভঙ্গে॥ নারদ : সোনার গোধূলি যেন নিবিড় সুনীল নভে পীতধড়া প’রো কালো অঙ্গে (হরি হে) ধ্রুব : নীল কপোত সম চরণ দুটি নেচে যাক অপরূপ ভঙ্গে (হরি হে) উভয় : যেন নূপুর বাজে হরি সেই পায়ে যেন নূপুর বাজে। বনে নয় শ্যাম মনোমাঝে যেন নূপুর বাজে। ঐ চরণে জড়ায়ে পরান আমার (যেন) মঞ্জির হয়ে বাজে॥
চলচ্চিত্রঃ ‘ধ্রুব’ (ধ্রুব ও নারদের গান)
রাগঃ
তালঃ ফের্তা (দীপচন্দী ও কাহার্বা)

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan