
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।

তোমার কুসুম বনে আমি আসিয়াছি ভুলে। তবু মুখপানে প্রিয় চাহ মুখ তুলে।। দেখি সে-দিনের সম, ওগো ভুলে-যাওয়া স্মৃতি মম তব ও-নয়নে আজো ওঠে কি-না দুলে।। ওগো ভুল ক’রে আসিয়াছি, জানি ভুলেছ, তুমিও তবু ক্ষণেকের তরে সে-ভুল ভেঙো না প্রিয়। তীর্থে এসেছি মম দেবীর দেউলে।। তোমার মাধবী-রাতে, আসিনি আমি কাঁদাতে কাঁদিতে এসেছি একা বিদায়-নদীর কূলে।।
রাগঃ খাম্বাজ মিশ্র
তালঃ কাহার্বা

পথহারা পাখি কেঁদে ফিরে একা আমার জীবনে শুধু আঁধারের লেখা।। বাহিরে অন্তরে ঝড় উঠিয়াছে আশ্রয় যাচি হায় কাহার কাছে বুঝি দুখ-নিশি মোর হবে না হবে না ভোর ফুটিবে না আশার আলোক রেখা।।
নাটকঃ ‘সিরাজদ্দৌলা’
রাগঃ
তালঃ কাহার্বা

তুমি বিরাজ কোথা হে উৎসব দেবতা মম গৃহ অঙ্গনে এসো সঙ্গী হয়ে আনো আনন্দ বারতা॥ পূজা সম্ভারে প্রসন্ন দৃষ্টি হানো শুভ শঙ্খ বাজাও দশদিক জাগানো হে মঙ্গলময়! আসি’ অভয় দানো আনো প্রভাত আকাশ সম নির্মলতা॥ লহ বিহগের গীতি অভিনন্দন চাঁদের থালিকা হতে গোপীচন্দন আনন্দ অমরার নন্দন হে প্রণত কর চরণে কহ কথা কহ কথা॥
রাগঃ
তালঃ কাহার্বা

তোরা দেখে যা আমিনা মায়ের কোলে মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে যেন ঊষার কোলে রাঙা-রবি দোলে।। কূল মখ্লুকে আজি ধ্বনি ওঠে, কে এলো ঐ কলেমা শাহাদাতের্ বাণী ঠোঁটে, কে এলা ঐ খোদার জ্যোতি পেশানিতে ফোটে, কে এলো ঐ আকাশ-গ্রহ-তারা পড়ে লুটে, কে এলা ঐ পড়ে দরুদ ফেরেশ্তা, বেহেশ্তে সব দুয়ার খোলে।। মানুষে মানুষের অধিকার দিল যে-জন ‘এক আল্লাহ্ ছাড়া প্রভু নাই’ কহিল যে-জন, মানুষের লাগি’ চির-দীন্ বেশ ধরিল যে-জন বাদশা ফকিরে এক শামিল করিল যে-জন এলো ধরায় ধরা দিতে সেই সে নবী ব্যথিত-মানবের ধ্যানের ছবি আজি মাতিল বিশ্ব-নিখিল্ মুক্তি-কলোরোলে।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

আমি কলহেরি তরে কলহ করেছি বোঝনি কি রসিক বঁধূ। তুমি মন বোঝ মনোচোর মান বোঝ নাকি হে — তুমি ফুল চেন, চেন নাকি মধু? তুমি যে মধুবনের মধুকর, তুমি মধুরম মধুরম মধুময় মনোহর কলহেরি কূলে রহে অভিমান-মধু যে, চেন নাকি বঁধু হে — রাগের মাঝে রহে অনুরাগ-মধু যে, দেখ নাকি বঁধু হে — কলঙ্কী বলে গগনের চাঁদ প্রতি দিন ক্ষয় হয় তুমি নিত্য পূর্ণ চাঁদ সম প্রিয়তম চির অক্ষয় এ চাঁদে একাদশী নাই হে — শুধু রাধা একা দোষী হলো নিত্য কেন পায় না মোর কৃষ্ণ চাঁদে যে একাদশী নাই হে — সেই ব্রজগোপীদের ঘর আছে পর আছে কৃষ্ণ বিনা নাই রাধার কেহ আমিও জানি যেন আমাও শ্রীকৃষ্ণ কেবল রাধাময় দেহ। সে রাধা প্রেমে বাঁধা সে রাধা ছাড়া জানে না, রাধাময় দেহ সে রাধা প্রেমে বাঁধা।
রাগঃ
তালঃ ফের্তা (কাহার্বা ও দাদ্রা)

স্বপন যখন ভাঙবে তোমার দেখবে আমি নাই। মোরে শূন্য তোমার বুকেরি কাছে খুজবে গো বৃথাই।। দেখবে জেগে বাহুর পরে আছে নীরব অশ্রু ঝ'রে কাছ থেকেও ছিলাম দূরে যাই গো চলে যাই।। কাঁটার মতো ছিলাম বিধে আমি তোমার বুকে, বিদায় নিলাম চিরতরে ঘুমাও তুমি সুখে (ওগো)। একলা ঘরে জেগে ভোরে হয়তো মনে পড়বে মোরে, দূরে স'রে হয়তো পাব অন্তরেতে ঠাঁই।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan