
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

না মিটিতে সাধ মোর নিশি পোহায়। গভীর আঁধার ছেয়ে আজো হিয়ায়।। আমার নয়ন ভ’রে এখনো শিশির ঝরে, এখনো বাহুর ’পরে বঁধূ ঘুমায়।। এখনো কবরী-মূলে কুসুম পড়েনি ঢুলে, এখনো পড়েনি খুলে’ মালা খোঁপায়।। নিভায়ে আমার বাতি পোহাল সবার রাতি, (আমি) নিশি জেগে’ মালা গাঁথি, প্রাতে শুকায়।।
রাগঃ ভৈরবী
তালঃ কাওয়ালি

ঘরে আয় ফিরে, ফিরে আয় পথহারা ওরে ঘর-ছাড়া ফিরে আয়। ফেলে যাওয়া তোর বাঁশরি রে কানাই কাঁদে লুটায়ে ধূলায়।। ব্রজে আয় ফিরে ওরে ও-কিশোর কাঁদে বৃন্দাবন কাঁদে রাধা তোর, বাঁধিব না আর ওরে ননীচোর — অভিমানী মোর ফিরে আয়।। তোর মা’র মতন ল’য়ে শূন্য কোল্ জাগে শূন্য মাঠ গ্রহ শোক-বিভোল ঝরে যায় যে ফুল মরে যায় ফসল — ওরে শ্যামল তোর বেদনায়।। আসিলে ফিরে ওরে পথ-বেভুল আবার উঠবে রোদ, আবার ফুঠবে ফুল, ধানে ভরবে মাঠ আবার বসবে হাট — জোয়ার বইবে হৃদ-যমুনায়।।
রাগঃ
তালঃ কাহার্বা
একি অসীম পিয়াসা শত জনম গেল তবু মিটিল না তোমারে পাওয়ার আশা।। সাগর চাহিয়া চাঁদে চির জনম কাঁদে তেমনি যত নাহি পায় তোমা পানে ধায় অসীম ভালোবাসা।। তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন সেই জানে তোমারে ভোলা কি কঠিন তোমার স্মৃতি তার মরণের সাথি হয় মেটে না প্রেমের পিয়াসা।।
রাগঃ তিলং মিশ্র
তালঃ ত্রিতাল
শিল্পীঃ শংকর কুমার পাল

ব্রজগোপাল শ্যাম সুন্দর যশোদা দুলাল শিশু নটবর॥ নন্দ নন্দন নয়নানন্দ চরণে মধুর সৃজন ছন্দ ভুবন মোহন কৃষ্ণচন্দ্র অপরূপ রূপ হেরে চরাচর॥ কোটি গ্রহতারা চরণে নূপুর ওঙ্কার ধ্বনি বাঁশরির সুর। বঙ্কিম আঁখি বাঁকা শিখীপাখা বাঁকা শ্রীচরণ ভঙ্গিমা বাঁকা কৃষ্ণময় শ্রীঅঙ্গ ডাকা করাল মধুর প্রভু গিরিধর॥
রাগঃ তিলং
তালঃ একতাল

অরুণ-রাঙা গোলাপ-কলি কে নিবি সহেলি আয়। গালে যার গোলাপী আভা এ ফুল-কলি তারে চায়।। ডালির ফুল যে শুকায়ে যায় কোথায় লায়লী, শিরী কোথায় কোথায় প্রেমিক বিরহী মজনু এ ফুল দেব কাহার পায়।। পূর্ণ চাঁদের এমন তিথি ফুল-বিলাসী কই অতিথি বুলবুলি বিনে এ গুল্ যে অভিমানে মুরছায়।।
রাগঃ
তালঃ দাদ্রা
শিল্পীঃ রওশন আরা মুস্তাফিজ
আমায় যারা ঘিরে আছে আমার মুখে চেয়ে। তারা আমার নহে হে নাথ, (তারা) তোমার ছেলে মেয়ে।। ওদের তুমি রেখো সুখে ধ’রে তোমার আপন বুকে বাঁচুক ওরা তোমার আশির্বাদের প্রসাদ পেয়ে।। আমায় দিও দুর্ভাবনার বোঝা যত আছে (নাথ) থাকুক পরম নির্ভরতায় ওরা আমার কাছে। শুধু তোমার ভরসাতে নাথ আমি ওদের ধরেছি হাত, তোমার স্নেহ মায়ের মত থাকুক ওদের ছেয়ে।।
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan