
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

যত নাহি পাই দেবতা তোমায় , তত কাঁদি আর পূঁজি। ত্ই লুকাও ধরা নাহি দাও, ততই তোমারে খুঁজি কত সে রূপের রঙের মায়ায়, আড়াল করিয়া রাখ আপনায় তবু তব পানে অশান্ত মন কেন ধায় নাহি বুঝি।। কাঁদালে যদি গো এমন করিয়া কেন প্রেম দিলে তবে অন্তবিহীন এ লুকোচুরির শেষ হবে নাথ কবে? সহে না হে নাথ বৃথা আসা যাওয়া- জনমে জনমে এই পথ চাওয়া কাঁদিয়া কাঁদিয়া ফুরায়ে গেল চোখের জলের পুঁজি।।
রাগঃ
তালঃ দাদ্রা

ঘুম পাড়ানি মাসিপিসি ঘুম দিয়ে যেয়ো, বাটা ভ’রে পান দেবো গাল ভ’রে খেয়ো। ঘুম আয় রে, ঘুম আয় ঘুম।। ঘুম আয় রে, দুষ্টু খোকায় ছুঁয়ে যা চোখের পাতা লজ্জাবতী লতার মত নুয়ে যা, ঘুম আয় রে, ঘুম আয় ঘুম।। মেঘের মশারিতে রাতের চাঁদ পড়ল ঘুমিয়ে, খোকার চোখের পাপড়ি পড়ুক ঘুমে ঝিমিয়ে। শুশুনি শাক খাওয়াব, ঘুম পাড়ানি আয় ঝিঁঝিঁ পোকার নূপুর খোল, খোকা ঘুম যায়, ঘুম আয় রে, ঘুম আয় ঘুম।।
চলচ্চিত্র : ‘চৌরঙ্গী’
রাগঃ
তালঃ দাদ্রা

তরুণ অশান্ত কে বিরহী। নিবিড় তমসায় ঘন ঘোর বরষায় — দ্বারে হানিছ কর রহি রহি।। ছিন্ন পাখা কাঁদে মেঘ-বলাকা কাঁদে ঘোর অরণ্য আহত-শাখা চোখে আশা-বিদ্যুৎ এলে কোন মেঘদূত, বিধূর বঁধূর মোর বারতা বহি’।।
রাগঃ চাঁদনী কেদারা
তালঃ ত্রিতাল

উঠাও ডেরা এবার দূরে যেতে হবে। নিবিড় হলে মনের বাঁধন গভীর ব্যথা পেতে হবে।। কোথায় শূন্য মরুভূমি ডাকো মোদের ডাকো তুমি, চিড়িয়াখানায় সিংহ গেলে নিঠুর চাবুক খেতে হবে।। বেদের মেয়ের চোখের জল বনের ঝরা ফুল বেদের মেয়ে কাঁদে ভাসে নদীর দু’কূল।
নাটিকা : ‘বনের বেদে’
রাগঃ
তালঃ
ভিখারির সাজে কে এলে। তৃতীয় প্রহর নিশি নিঝ্ঝুম দশ দিশি — আমার ঘুমের দুয়ার ঠেলে কে এলে কে এলে।। সুন্দর হাতে কেন ভিক্ষার ঝুলি চাঁদের অঙ্গে কেন পথের ধূলি? আমার কবরীর যূ’ই ফুলগুলি — তব চরণের পানে আছে আঁখি মেলি’। বনভূমি কাঁদে ঝরা-ফুল-পল্লব ছড়ায়ে, হে তরুণ সন্ন্যাসী! বসন্ত কাঁদে তব দুই কর জড়ায়ে। ওগো উদাসীন! কোন্ নিষ্ঠুর সাধে বিভূতি মাখায়ে হায়! চৈতালী চাঁদে। আমার এখন ফাগুন-নিশীথে ধুতুরা-আসব কেন দিলে ঢেলে।।
রাগঃ ভিখার
তালঃ ত্রিতাল
নয়ন যে মোর বারণ মানে না। বারণ মানে না মন কাঁদন মানে না।। নিশিদিন তব আশে আছি চেয়ে পথ পাশে দুকূল বেয়ে সলিল আসে কাজল মানে না।। সবার মাঝে থেকেও একা আমি তাই তো তোমার চাই গো দেখা, মরম যে গো, তোমায় ছাড়া কারেও জানে না।।
রাগঃ কাফি মিশ্র
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan