
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

সন্ধ্যা ঘনালো আমার বিজন ঘরে তব গৃহে জ্বলে বাতি। হাসিয়া ফুরায় তব উৎসব-নিশি (প্রিয়) পোহায় না মোর রাতি ॥ আমার আয়ুর ঝরা ফুলগুলি ল’য়ে দোলে তব গলে মিলনের মালা হ’য়ে, তোমার ভবনে আলোর দীপালি জ্বলে আঁধার আমার সাথি ॥ মোর মালঞ্চে ঘুমায়ে পড়েছে কুহু, নীরব হয়েছে গান -, তোমার কুঞ্জে গানের পাখিরা বুঝি তুলিয়াছে কলতান। পৃথিবীর আলো মোর চোখে নিভে আসে, বাজিছে বাঁশরি তোমার মিলন-রাসে; ওপারের বাঁশি আমারে ডাকিবে কবে আছি তাই কান পাতি’ ॥
রাগঃ
তালঃ দাদ্রা

আনো সাকি শিরাজি আনো আঁখি-পিয়ালায় অধীর করো মোরে নয়ন-মদিরায়।। পান্সে জোছনাতে ঝিম্ হয়ে আসে মন শরাব বিনে, হের গুল্বন উচাটন, মদালসা আঁখি কেন ঘোম্টা ঢাকা এমন বিষাদিত নিরালায়।। তরুণ চোখে আনো অরুণ রাগ-ছোঁওয়া আঁখির করুণা তব যাচে ভোরের হাওয়া। জীবন ভরা কাঁটা-রি জ্বালা ভুলিতে চাহি শরাব পিয়ালা তোমার হাতে ঢালা — দুলাইয়া দাও মোরে আনন্দের হিন্দোলায় ভুলাইয়া বেদনায়।।
রাগঃ ভৈরবী
তালঃ ফেরতা

গরজে গম্ভীর গগনে কম্বু। নাচিছে সুন্দর নাচে স্বয়ম্ভূ।। সে-নাচে-হিল্লোলে জটা-আবর্তনে সাগর ছুটে আসে গগন-প্রাঙ্গণে। আকাশে শূল হানি’ শোনাও নব বাণী, তরাসে কাঁপে প্রাণী প্রসীদ-শম্ভু। ললাট-শশী টলি’ জটায় পড়ে ঢলি’, সে-শশী-চমকে গো বিজুলি ওঠে ঝলি’। ঝাঁপে নীলাঞ্চলে মুখ দিগঙ্গনা, মূরছে ভয়-ভীতা নিশি নিরঞ্জনা। আঁধারে পথহারা চাতকী কেঁদে সারা, যাচিছে বারিধারা ধরা নিরম্বু।।
রাগঃ মালকোষ
তালঃ তেওড়া
স্বরলিপিকার: কাজী নজরুল ইসলাম

জাগো জাগো শঙ্খ-চক্র-গদা-পদ্ম-ধারী। কাঁদে ধরিত্রী নিপীড়িতা, কাঁদে ভয়ার্ত নরনারী।। আনো আরবার ন্যায়ের দণ্ড দৈত্য-ত্রাসন ভীম প্রচণ্ড, অসুর-বিনাশী উদ্যত আসি ধর ধর দানবারি।। ঐ বাজে তব আরতি বোধন, কোটি অসহায় কণ্ঠে রোদন! ব্যথিত হৃদয়ে ফেলিয়া চরণ বেদনা-বিহারী এসো নারায়ণ, রুদ্ধ কারার অন্ধ প্রাকার-বন্ধন অপসারি’।।
রাগঃ বাগেশ্রী
তালঃ চৌতাল
এলে কি বঁধু ফুল-ভবনে। মেলিয়া পাখা নীল গগনে।। একা কিশোরী লাজ বিসরি’ তোমারে স্মরি সঙ্গোপনে, এসো গোধূলির রাঙা লগনে।। পাতার আসন শাখায় পাত, বালিকা কলির মালিকা গাঁথ, দিনু গন্ধ-লিপি ভোর-পবনে।।
রাগঃ পিলু
তালঃ কাহার্বা
বন্ধু তোমার দুয়ার বন্ধ। তবু তোমার গৃহের পথে ছুটে কমল-গন্ধ॥ বন্ধু তোমার অলক-উড়া মনে পড়ে মনে পড়ে, বন্ধু তোমার পুলক ঝরা আজও আছে বক্ষে ঝ’রে। প্রথম যেদিন দুয়ার খোলা দেখি তোমায় আপন ভোলা; রাজপথেতে লোকের মেলা তুমি আপন সুরে অন্ধ॥ বন্ধু তুমি ভুলে যাওয়া গানের বুঝি সুর হারিয়ে পাওয়া আলোকপুরের স্বপ্ন সুমধুর, বন্ধু তোমার হাতের বীণা তোমার মতই লজ্জাহীনা তোমার মতই ছিন্ন ভিনা তোমার মতই হত-ছন্দ॥
[অগ্রন্থিত নজরুল, সংকলন ও সম্পাদনাঃ ব্রহ্মমোহন ঠাকুর, ডি. এম. লাইব্রেরি, কলকাতা, ২০০৩]
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan