
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

সেই মিঠে সুরে মাঠের বাঁশরি বাজে। নিঝুম নিশীথে ব্যথিত বুকের মাঝে।। মনে প’ড়ে যায় সহসা কখন জল ভরা দু’টি ডাগর নয়ন, পিঠ-ভরা চুল সেই চাঁপা ফুল ফেলে ছু’টে যাওয়া লাজে।। হারানো সে-দিন পাব না গো আর ফিরে, দেখিতে পাব না আর সেই কিশোরীরে। তবু মাঝে মাঝে আশা জাগে কেন আমি ভুলিয়াছি ভোলেনি সে যেন, গোমতীর তীরে পাতার কুটীরে (সে) আজও পথ চাহে সাঁঝে।
রাগঃ
তালঃ
মেঘে মেঘে অন্ধ অসীম আকাশ। আমারি মত কাঁদে দিশাহারা নয়ন পুতলি চাঁদে হারায়ে হারায়ে তারি নয়ন তারা।। আমার ভুবন আঁধারে ভরিয়া নয়ন মণি মোর কে নিল হরিয়া প্রিয় নাম ধরে তারে খুঁজি দিকে দিকে শূন্য গগনে শুধু ঝরে বারি ধারা।। হে আলোর রাজা বল বল মোরে মোর আঁখি পুতলি কেন নিলে হ’রে তব উৎসব সভা হ’তো না কি উজল আমার আঁখির আলো ছাড়া।।
রাগঃ জয়জয়ন্তী
তালঃ ত্রিতাল

কেন আসিলে যদি যাবে চলি’। গাঁথিলে না মালা ছিঁড়ে ফুল-কলি।। কেন বারে বারে আসিয়া দুয়ারে ফিরে গেলে ‘পারে কথা নাহি বলি’, কী কথা বলিতে, আসিয়া নিশীথে, শুধু ব্যথা-গীতে গেলে মোরে ছলি’।। প্রভাতের বায়ে কুসুম ফুটায়ে, নিশীথে লুকায়ে উড়ে গেল অলি।। কবি শুধু জানে, কোন্ অভিমানে, চাহি যারে গানে কেন তা’রে দলি।।
রাগঃ দুর্গা (দিবা)
তালঃ আদ্ধা-কাওয়ালী
বাজিয়ে বাঁশি মনের বনে এসো কিশোর বংশীধারী। চূড়ায় আঁধার ময়ূর-পাখা বামে লয়ে রাধাপ্যারী।। আমার আঁধার প্রাণের মাঝে এসো অভিসারের সাজে, নয়ন-জলের যমুনাতে উজান বেয়ে ছুটুক বারি।। এমনি চোখে তোমায় আমি দেখতে যদি না পাই হরি, দেখাও পদ্মপলাশ আঁখি, তোমার প্রেমে অন্ধ করি’। হরি হে, ঘুচাও এবার মায়ার বেড়ী, পরাও তিলক কলঙ্কেরি, শ্যাম রাখি কি কুল রাখি’ ভাব শ্যাম হে আর সইতে নারি।।
রাগঃ সুরট মিশ্র
তালঃ দাস পয়রা

[ওম্ সর্বমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে। শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে।।] জয় দুর্গা, জননী, দাও শক্তি শুদ্ধ জ্ঞান দাও, দাও প্রেম-ভক্তি, অসুর-সংহারি কবচ-অস্ত্র দাও মা, বাঁধি বাহুতে।। অর্থ-বিভব দাও, যশ দাও মাগো, প্রতি ঘরে দাও শান্তি, পরম-অমৃত দাও, দূর কর’ মৃত্যু-সম বাঁচিয়া থাকার এই ক্লান্তি। শ্রান্তিবিহীন উৎসাহ দাও কর্মে নবীন দীক্ষা দাও শক্তির ধর্মে মোদের রক্ষা কর’ বরাভয় বর্মে, চিন্ময় জ্যোতি দাও প্রতি অণুতে।।
রাগঃ
তালঃ কাহার্বা

বরের বেশে আসবে জানি আজ মম সুন্দর। পার হ’য়ে দূর বিরহ-লোক বহু যুগের পর।। আসে সে ঐ চুপে চুপে আমার মধুর মরণ রূপে আর সে ছেড়ে যাবে না গো আমার-ঘর।।
নাটকঃ ‘লায়লী-মজনু’
রাগঃ
তালঃ বৈতালিক

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan