
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন্ আসমানি তাগিদ।। তোর সোনা–দানা বালাখানা সব রাহেলিল্লাহ্। দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ্।। আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।। আজ ভুলে যা তোর দোস্ত ও দুশমন হাত মিলাও হাতে। তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।। ঢাল হৃদয়ের তোর তশ্তরিতে শির্নি তৌহিদের। তোর দাওয়াত কবুল করবে হজরত হয় মনে উম্মীদ।।
রাগঃ পিলু
তালঃ কাহার্বা

জয় বাণী বিদ্যাদায়িণী জয় বিশ্বলোক-বিহারিণী।। সৃজন-আদিম তমঃ অপসারি' সহস্রদল কিরণ বিথারি' আসিলে মা তুমি গগন বিদারি' মানস-মরাল-বাহিনী।। ভারতে ভারতী মূক তুমি আজি বীণাতে উঠিছে ক্রন্দন বাজি' ছিন্ন চরণ-শতদলরাজি কহিছে বিষাদ-কাহিনী।। ঊর মা আবার কমলাসীনা, (মাগো) করে ধর পুনঃ সে রুদ্রবীণা নব সুর তানে বানী দীনাহীনা জাগাও অমৃতভাষিণী মা জাগাও অমৃতভাষিণী।।
রাগঃ খাম্বাজ
তালঃ একতাল

আমি চাঁদ নহি, চাঁদ নহি অভিশাপ শূন্য হৃদয়ে আজো নিরাশায় আকাশে করি বিলাপ।। শত জনমের অপূর্ণ সাধ ল'য়ে আমি গগনে কাদিঁ গো ভুবনের চাঁদ হয়ে জোছনা হইয়া ঝরে গো আমার অশ্রু বিরহ-তাপ।। কলঙ্কহয়ে বুকে দোলে মোর তোমার স্মৃতির ছায়া এত জোছনায় ঢাকিতে পারিনি তোমার মধুর মায়া। কোন সে সাগর মন্থন শেষে মোরে জড়াইয়া যেন উঠেছিলে প্রেমভরে হায় তুমি গেছ চলে বুকে তবু দোলে তব অঙ্গের ছাপ।।
রাগঃ
তালঃ দাদ্রা

ম্লান আলোকে ফুটলি কেন গোলক-চাঁপার ফুল। ভূষণহীনা বনদেবী কার হ'রি তুই দুল।। হার হ'বি কার কবরীতে সন্ধ্যারানী দূর নিভৃতে, ব'সে আছে অভিমানে ছড়িয়ে এলোচুল।। মাটির ধরার ফুলদানিতে তোর হবে কি ঠাঁই, আদর কে আর করবে তোরে, বসন্ত যে নাই হায় বসন্ত নাই। গোলক-চাঁপা খুঁজিস কারে — সে দেবতা নাই রে হেথা শূন্য যে আজি গোকুল।।
রাগঃ ধানি মিশ্র
তালঃ কাহার্বা

জাগে না সে জোশ ল'য়ে আর মুসলমান। হায় করিল জয় যে তেজ ল'য়ে দুনিয়া জাহান।। যাহার তক্বির-ধ্বনি, তক্দির বদলালো দুনিয়ার না-ফরমানের জামানায় আনিল ফরমান খোদার, হায় পড়িয়া বিরান আজি সে গুল্-গুলিস্তান।। নাহি সাচ্চাই সিদ্দিকের, উমরের নাহি সে ত্যাগ আর নাহি আর বেলালের ঈমান, নাহি আলীর জুল্ফিকার, হায় নাহি আর সে জেহাদ-লাগি' বীর শহীদান।। নাহি আর বাজুতে কুওত, নাহি খালেদ, মুসা, তারেক নাহি বাদ্শাহি তখ্তে তাউস, ফকির আজ দুনিয়ার মালেক হায় ইসলাম কিতাবে শুধু মুসলিম গোরস্তান।।
রাগঃ
তালঃ কাহার্বা

শান্ত হও, শিব, বিরহ-বিহ্বল চন্দ্রলেখায় বাঁধো জটাজুট পিঙ্গল।। ত্রি-বেদ যাহার দিব্য ত্রিনয়ন শুদ্ধ-জ্ঞান যা’র অঙ্গ-ভূষণ, সেই ধ্যানী শম্ভু — কেন শোক-উতল।। হে লীলা-সুন্দর, কোন্ লীলা লাগি’, কাঁদিয়া বেড়াও হ’য়ে বিরহী-বিবাগী। হে তরুণ যোগী, মরি ভয়ে ভয়ে কেন এ মায়ার খেলা মায়াতীত হ’য়ে, লয় হবে সৃষ্টি — তুমি হলে চঞ্চল।।
রাগঃ যোগিনী (নজরুল-সৃষ্ট)
তালঃ ত্রিতাল

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan