
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।

অশিব শক্তি হতে হে শঙ্কর অষ্টসিদ্ধিরে কর ত্রাণ, ত্রাণ কর শঙ্কর।।
নাটক : ‘অন্নপূর্ণা’
রাগঃ
তালঃ
দুঃখ সাগর মন্থন শেষ ভারতলক্ষ্মী আয় মা আয় কবে সে ডুবিলি অতল পাথারে উঠিলি না আর হায় মা হায়॥ মন্থনে শুধু উঠে হলাহল শিব নাই পান কে করে গরল অমৃত ভান্ড লয়ে আয় মাগো জ্বলিয়া মরি বিষের জ্বালায়॥ হরিৎ ক্ষেত্রে সোনার শস্যে দুলে না আর তোর আঁচল শুকায়েছে মাগো মায়ের স্তন্য গাভীর দুগ্ধ নদীর জল। চাই না মোক্ষ চাই মা বাঁচিতে অক্ষয় আয়ু লয়ে ধরণীতে চাই প্রাণ চাই ক্ষুধায় অন্ন মুক্ত আলোকে মুক্ত বায়॥
রাগঃ গৌড় সারং
তালঃ একতাল

আমার হাতে কালি মুখে কালি, মা আমার কালিমাখা মুখ দেখে মা পাড়ার লোকে হাসে খালি।। মোর লেখাপড়া হ’ল না মা, আমি ‘ম’ দেখিতেই দেখি শ্যামা, আমি ‘ক’ দেখতেই কালী ব’লে নাচি দিয়ে করতালি।। কালো আঁক দেখে মা ধারাপাতের ধারা নামে আঁখি পাতে, আমার বর্ণ পরিচয় হ’লো না মা তোর বর্ণ বিনা কালী। যা লিখিস মা বনের পাতায় সাগর জলে আকাশ খাতায়, আমি সে লেখা তো পড়তে পারি মূর্খ বলে দিক্ না গালি মা, লোকে মূর্খ ব’লে দিক্ না গালি।।
রাগঃ
তালঃ দাদ্রা

দিনগুলি মোর পদ্মেরই দল যায় ভেসে যায় কালের স্রোতে ওগো সুদূর ওগো বিধুর তোমার সাগর-তীর্থ -পথে।। বিফল দিনের কমলগুলি পড়লো ঝ'রে পাপড়ি খুলি' নিও প্রিয় তদের তুলি দিন শেষের ম্লান আলোতে।। সঞ্চিত মোর দিনগুলি হায় ছড়িয়ে গেল অযতনে; তোমার বরণ-মালা গাঁথা হলো না আর এ জীবনে। অন্য মনে কখন বেভুল ভাসিয়ে দিলাম দলি সে ফুল বঞ্চিত তাই হবে কি হায় তোমার চরণ-ছোওয়া হ'তে।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

আমার কালিবাঞ্ছা কল্পতরুর ছায়াতলে আয় রে, এই তরুতলে যে যাহা চায় তখনি তা পায় রে॥ তুই চতুর্বর্গ ফল কুড়াবি যোগ পাবি, ভোগ পাবি এমন কল্পতরু থাকতে - কেন মরিস্ নিরাশায় রে॥ দস্যু ছেলের আবদারে সে সাজে ডাকাত কালির বেশে, কত রামপ্রসাদের কন্যা হয়ে বেড়া বেঁধে যায় রে। ওরে পুত্র-কন্যা বিভব-রতন, চেয়ে নে যার ইচ্ছা যেমন, ওরে আমার এ মন থাকে যেন বাঞ্ছাময়ীর পায় রে॥ সে আর কিছু না চায় চেয়ে চেয়ে বাসনা তার শেষ হল না হায়! এবার খালি হাতে তালি দিয়ে (আমি) চাইব কালিকায় রে॥
রাগঃ
তালঃ দাদ্রা

লাল নটের ক্ষেতে, লাল টুকটুকে বৌ যায় গো। তার আলতা পায়ের চিহ্ন এঁকে নালতা শাকের গায় গো।। লাল নটের ক্ষেতে মৌমাছি ওঠে মেতে তার রূপের আঁচে পায়ের তলার মাটি ওঠে তেতে। লাল পুঁইয়ের লতা নুয়ে পড়ে জড়িয়ে ধরে পায় গো।। কাঁকাল বাঁকা রাখাল ছোঁড়া আগলে দাঁড়ায় আ’ল — রাঙা বৌ-এর চোখে লাগে লাল লঙ্কার ঝাল। বৌ-এর ঘেমে ওঠে গা, লাজে সরে না পা সে মুখ ফিরিয়ে শাড়ির আঁচল আঙুলে জড়ায় গো।।
রাগঃ
তালঃ

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan