
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

কে এলে মোর ব্যথার গানে গোপন-লোকের বন্ধু গোপন নাইতে আমার গানের ধারায় এলে সুরের মানসী কোন।। গান গেয়ে যাই আপন মনে সুরের পাখি গহন-বনে সে সুর বেঁধে কার নয়নে জানে শুধু তারি নয়ন।। সুরের গোপন বাসর-ঘরে গানের মালা বদল ক'রে সকল আঁখির অগোচরে না দেখাতেই মোদের মিলন।।
রাগঃ পাহাড়ি মিশ্র
তালঃ কাহার্বা

ভোর হোল ওঠ্ জাগ্ মুসাফির আল্লা-রসুল বোল্ গাফ্লিয়াতি ভোল্ রে অলস্ আয়েশ আরাম্ ভোল্॥ এই দুনিয়ার সরাইখানায় জনম্ গেল ঘুমিয়ে হায় ওঠ রে সুখ-শয্যা ছেড়ে মায়ার বাঁধন খোল্॥ দিন ফুরিয়ে এলো যে রে দিনে দিনে তোর দীনের কাজে অবহেলা কর্লি জীবন ভোর। যে দিন আজো আছে বাকি খোদারে তুই দিস্নে ফাঁকি আখেরে পার হবি যদি পুল্ সেরাতের পোল্॥
রাগঃ
তালঃ কাহার্বা

আনন্দ রে আনন্দ, আনন্দ আনন্দ, দশ হাতে ঐ দশ দিকে মা ছড়িয়ে এলো আনন্দ। ঘরে ফেরার বাজল বাঁশি, বইছে বাতাস সুমন্দ॥ আমার মায়ের মুখে হাসি, শরত-আলোর কিরণরাশি, কমল বনে উঠছে ভাসি, মায়ের গায়ের সুগন্ধ॥ উঠলো বেজে দিগ্বিদিকে ছুটির মাদল মৃদঙ্গ, মনের আজি নাই ঠিকানা, যেন বনের কুরঙ্গ। দেশান্তরী ছেলেমেয়ে, মায়ের কোলে এলো ধেয়ে, শিশির নীরে এলো নেয়ে স্নিগ্ধ অকাল বসন্ত॥
রাগঃ ভৈরবী মিশ্র
তালঃ দাদ্রা

ফিরিয়া এসো এসো হে ফিরে বঁধু এ ঘোর বাদলে নারি থাকিতে একা। হায় গগনে মনে আজি মেঘের ভিড় যায় নয়ন-জলে মুছে কাজল-লেখা।। ললাটে কর হানি’ কাঁদিছে আকাশ শ্বসিছে শন-শন হুতাস বাতাস। তোমারি মত ঝড় হানিছে দ্বারে কর, খোঁজে বিজলি তোমারি পথ-রেখা।। মেঘেরে সুধাই তুমি কোথায় কাঁদন আমার বাতাসে ডুবে যায়! ঝড়ের নূপুর পরি’ রাঙা পায় শ্যামল-সুন্দর দাও দেখা।।
রাগঃ দেশ
তালঃ কাহার্বা

মন দিয়ে যে দেখি তোমায় তাই দেখিনে নয়ন দিয়ে। পরান আছে বিভোর হয়ে তোমার নামের ধেয়ান নিয়ে॥ হৃদয় জুড়ে আছ ব’লে, এড়িয়ে চলি নানান ছলে। আছ আমার অন্তরে, তাই অন্তরালে রই লুকিয়ে॥ আমার কথা শুনাই না গো তোমার কথা শোনার আশায়, ভরে আছে অন্তর মোর বন্ধু তোমার ভালোবাসায়। তোমায় ভালো বাসতে পেরে পেয়েছি মোর আনন্দেরে অমর হলাম হে প্রিয় মোর তোমার প্রেমের সুধা পিয়ে॥
রাগঃ কাফি-সিন্ধু
তালঃ যৎ (৮ মাত্রা)

একাকিনী বিরহিণী জাগি আধো রাতে। বঁধু নাহি পাশে, নিদ নাহি আসে, কণ্টক ফোটে হায় ফুল-বিছানায়। আবার ফুটিবে ফুল উঠিবে চাঁদ, আমারি মনের হায় মিটিল না সাধ, যামিনীর ফুল যেন এ রূপ-যৌবন নিশীথে ফুটিয়া লাজে ঝ’রে যায় প্রাতে।।
নাটক : ‘দেবী দুর্গা’
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan