
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

উচ্ছে নহে, ঝিঙে নহে, নহে সে পটল ব্রজের আলু পিয়া হতে জনম তাই পি’য়াজ সুডোল ব্রজের আলু।। রসঘন রসুনের সে গন্ধতুত দাদা, ও দাদা রস কিছু কম হলে হতো আম আদা, ও দাদা সে আরো খানিক ডাগর হলে ঐ হতো ওল, ব্রজের আলু।। পরম বৈষ্ণব সে যে ফল-দল মাঝে — ও দাদা হের তার শিরে চৈতন-চুট্কী বিরাজে — ও দাদা আবার মাথাটি বাবাজীর মতো চাঁচাছোলা গোল তার মাথাটি বাবাজীর মতো চাঁচা ছোলা গোল, ব্রজের আলু।। কাঁদে ছল ক’রে সব বিরহিণী ইহাকে থ্যাত্লাতে — ও দাদা চক্ষু বুজে পন্ডিতে খান, বলেন ‘আলুভাতে’ — ও দাদা ওরে পাতে তুলেছি তুলব জাতে ব’দলে এবার ভোল, ব্রজের আলু।।
রাগঃ
তালঃ কাহার্বা

নয়নে ঘনাও মেঘ, মালবিকা! গগনে জাগাও তব নীরদ-লিখা।। বিদ্যুৎ হানে যদি গরজায় বাজ সুন্দর মৃত্যুরে নাহি ভয় আজ, আমার এ বনে এসো মনোবালিকা।। ঝরুক এ শিরে মোর ঘন বরষা ফুটিবে কাননে ফুল আছে ভরসা, এসো জল-ছল-ছল পথে অভিসারিকা।।
রাগঃ মালবশ্রী
তালঃ কাওয়ালি
স্বপ্নে দেখি একটি নতুন ঘর তুমি আমি দু’জন প্রিয় তুমি আমি দু’জন। বাহিরে বকুল-বনে কুহু পাপিয়া করে কুজন।। আবেশে ঢুলে’ ফুল-শয্যায় শুই মুখ টিপে হাসে মল্লিকা যুঁই কানে কানে গানে গানে কহে ‘চিনেছি উতল সমীরণ’।। পূর্ণিমা চাঁদ কয়, গান আর সুর, চঞ্চল ওরা দু’জন প্রেম-জ্যোতি আনন্দ-আঁখিজল, ছল ছল ওরা দু’জন। মৌমাছি কয়, গুন্ গুন্ গান গাই মুখোমুখি দু’জনে সেইখানে যাই শারদীয়া শেফালি গায়ে পড়ে কয় — ‘ব্রজের মধুবন — এই তো ব্রজের মধুবন’।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা
শিল্পীঃ রাহাত আরা গীতি

যাই গো চ'লে যাই না-দেখা লোকে জানিতে চির অজানায়। নিরুদ্দেশের পথে মানস-রথে স্বপন ঘুমে মন যথা চ'লে যায়।। সাগর-জলে পাতাল-তলে তিমিরে অজানা মায়া আছে চিরদিন সে-দেশ ঘিরে — মেঘলোক পারায়ে চাঁদের বুকে গ্রহ-তারায়।। যাই হিমগিরি-চূড়াতে, মেরুর তুষারে, আকাশের দ্বার খুলে' হেরিতে ঊষারে। রামধনু ওঠে যথা পরীরা খেলে যে-দেশ হইতে আসে এ জীবন, যেখানে হারায়।।
রাগঃ
তালঃ কাহার্বা

রাখ রাখ রাঙা পায়, হে শ্যামরায়! ভুলে গৃহ স্বজন সবই সঁপেছি তোমায়॥ সংসার মরু ঘোর, নাহি তরু-ছায়া, নব নীরদ শ্যাম, আনো মেঘ-মায়া; আনন্দ-নীপবনে নন্দ-দুলাল এসো, বাহও উজান, হরি, অশ্রুর যমুনায়॥ একা জীবন মোর গহন ঘন ঘোর, এসো এ বনে বনমালী, গোপ কিশোর, কুঞ্জ রচেছি দুখ-শোক তমাল-ছায় - প্রেম-প্রীতির গোপী চন্দন শুকায়ে যায়॥ দারা সুত প্রিয়জন, হরি হে, নাহি চাই, পদ্মা-পলাশ-আঁখি যদি দেখিতে পাই; রাখাল-রাজা এসো, এসো হে ঋষিকেশ, গোকুলে লহ ডাকি’, অকূলে ভাসি হায়॥
রাগঃ তিলক-কামোদ
তালঃ আদ্ধা

কে এলে মোর ব্যথার গানে গোপন-লোকের বন্ধু গোপন নাইতে আমার গানের ধারায় এলে সুরের মানসী কোন।। গান গেয়ে যাই আপন মনে সুরের পাখি গহন-বনে সে সুর বেঁধে কার নয়নে জানে শুধু তারি নয়ন।। সুরের গোপন বাসর-ঘরে গানের মালা বদল ক'রে সকল আঁখির অগোচরে না দেখাতেই মোদের মিলন।।
রাগঃ পাহাড়ি মিশ্র
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan