
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

আজো বোলে কোয়েলিয়া চাঁপাবনে প্রিয় তোমারি নাম গাহিয়া।। তব স্মৃতি ভোলেনি চৈতালি সমীরণ, আজো দিকে দিকে খুঁজে ফেরে কাঁদিয়া।। নিশীথের চাঁদ আজো জাগে ওগো চাঁদ, তব অনুরাগে। জলধারা উথলে যমুনার সৈকতে খোঁজে তরুলতা ফুল আঁখি মেলিয়া।।
রাগঃ সিন্ধুরা
তালঃ ত্রিতাল

যাদের তরে এ সংসারে খাটনু জনম ভর, তাদের কেউ হবে না হে নাথ মরণ-সাথি মোর।। শত পাপ শত অধর্ম ক’রে বিভব রতন আনলেম ঘরে সে সকল ভাগ বাটোয়ারা ক’রে খাবে পাঁচ ভুত চোর।। জীবনে তোমার লই নাই নাম তোমাতে হয় নাই মতি মরণ-বেলায় তাই কাঁদি প্রভু কি হবে মোর গতি। চেয়ে দেখি আজ যাবার বেলায় কর্ম কেবল মোর সাথে যায় তরিবার আর না দেখি উপায় বিনা পদতরী তোর।।
রাগঃ
তালঃ কাহার্বা

আমার গানের মালা আমি করব কারে দান মালার ফুলে জড়িয়ে আছে করূণ অভিমান। মালা করব কারে দান।। চোখে মলিন কাজল লেখা কণ্ঠে কাঁদে কুহু কেকা, কপোলে যার অশ্রু-রেখা একা যাহার প্রাণ মালা করব কারে দান।। কাথায় আমার কাঁটার বেদন মালায় সূচির জ্বালা, কণ্ঠে দিতে সাহস না পাই অভিশাপের মালা (ঐ)। বিরহে যার প্রেম-আরতি আঁধার লোকের অরুন্ধতী নাম না জানা সেই তপতী তারি তরে গান মালা করব তারে দান।।
রাগঃ পিলু-বারোয়া
তালঃ দ্রুত-দাদ্রা

অঝোর ধারায় বর্ষা ঝরে সঘন তিমির রাতে। নিদ্রা নাহি তোমায় চাহি’ আমার নয়ন-পাতে॥ ভেজা মাটির গন্ধ সনে তোমার স্মৃতি আনে মনে, বাদ্লী হাওয়া লুটিয়ে কাঁদে আঁধার আঙিনাতে॥ হঠাৎ বনে আস্ল ফুলের বন্যা পল্লবেরই কূলে, নাগকেশরের সাথে কদম কেয়া ফুট্ল দুলে দুলে। নবীন আমন ধানের ক্ষেতে হতাশ বায়ু ওঠে মেতে, মন উড়ে যায় তোমার দেশে পূব-হাওয়ারই সাথে॥
রাগঃ মূলতান-কানাড়া মিশ্র
তালঃ দাদ্রা

চম্পক-বরণী চলমল তরণী, চলে শ্যামা তরুণী যৌবন-গরবী।। ডাকে দূর পারাবার ডাকে তা’রে বন-’পার, লালসে ঝরে তার — পায়ে রাঙা করবী।। চলে বালা দুলে দুলে এলো-খোঁপা পড়ে খুলে, চাহে ভ্রমর কুসুম ভুলে’ — তনুর তার সুরভি।। নাচের ছন্দে দোদুল টলে তা’র চরণ চটুল, হরিণী চায় পথ-বেভুল — মায়া-লোক-বিহারিণী রচি’ চলে ছায়া-ছবি।।
রাগঃ গৌড় সারং
তালঃ কাওয়ালি
এলো কৃষ্ণ কানাইয়া তমাল বনে সাজো ঝুলনের সাজে তারে গোপবালিকার মালা পরাব আজি এ রাখাল বাজে।। নব নীপমালাপরি আসিল কিশোর হরি বাজিল ঘন মেঘে বাঁশরি বৃষ্টিতে নূপুর বাজে।। সে এসেছে ঐ মেঘ চন্দন মন্থন তনু গোপী বরণ এসেছে নীল লাবনিতে ছাইয়া অবনি বিদ্যুত হাসি হেসেছে। ঘনঘটা গগনে দোলা লাগায় মনে মনে। দোলা লেগেছে, নয়নে মনে দোলা লেগেছে শয়নে স্বপনে দোলা লেগেছে-বাঁধো বাঁধো ঝুলনা খোঁপায় পরিয়া দোপাটি মালিকা সাজো সাজো অতুলনা নির্দয় হৃদয়হীনে বাঁধিব হৃদয় মাঝে।।
রাগঃ
তালঃ ফের্তা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan