
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

তোমার বিনা-তারের গীতি বাজে আমার বীণা-তারে রইল তোমার ছন্দ-গাথা গাঁথা আমার কণ্ঠ-হারে।। কি কহিতে চাও হে গুণী, আমি জানি আমি শুনি কান পেতে রই তারার সাথে তাই তো দূর গগন-পারে।। পালিয়ে বেড়াও উদাস হাওয়া গোপন কথার ফুল ফুটিয়ে গো আমি তারে মালা গেঁথে লুকিয়ে রাখি বক্ষে নিয়ে গো। হয়তো তোমার কথার মালা, কাঁটার মত করবে জ্বালা সেই জ্বালাতেই জ্বলবে আমার প্রেমের শিখা অন্ধকারে।।
রাগঃ
তালঃ ত্রিতাল
শিল্পীঃ মনিরা

মোর না মিটিতে আশা ভাঙিল খেলা, জীবন প্রভাতে এ লো বিদায় বেলা।। আঁচলের ফুলগুলি করুণ নয়ানে নিরাশায় চেয়ে আছে মোর মুখপানে, বাজিয়াছে বুকে যেন, কার অবহেলা।। আঁধারের এলোকেশ দু’ হাতে জড়ায়ে যেতে যেতে নিশীথিনী কাঁদে বনছায়ে। বুঝি দুখ-নিশি মোর হবে না হবে না ভোর, ভিড়িবে না কূলে মোর বিরহের ভেলা।।
রাগঃ ভৈরবী
তালঃ দাদ্রা
শিল্পীঃ আরতি

রূপের কুমার জাগো, নিশি হয় অবসান। গাহিছে আলোক কুমারীরা, শোন ঘুম-ভাঙানিয়া গান।। তুমি জাগিছ না বলি’ ফোটে না আলোর কলি, তব ঘুমন্ত আঁখির পাতায় ঘুমায় আলোর প্রাণ।।
নাটিকাঃ ‘লায়লী-মজনু’
রাগঃ
তালঃ ত্রিতাল

ওরে হুলো রে তুই রাত বিরেতে ঢুকিস্নে হেঁসেল্। তুই কবে বেঘোরে প্রাণ হারাবি বুঝিস্নে রাস্কেল্।। আমি স্বীকার করি শিকারি তুই তোর গোঁফ দেখেই চিনি, গাছে কাঁঠাল ঝুলতে দেখে দিস্ গোঁফে তুই তেল।। ওরে ছোঁচা ওরে ওঁছা বাড়ি বাড়ি তুই হাঁড়ি খাস, নাদ্নার বাড়ি খেয়ে কোন্দিন ধনে প্রাণে বা মারা যাস্, কেঁদে মিয়াঁও মিয়াঁও ব’লে বিবি বেরালি করবে রে হার্টফেল।। তানপুরারই সুরে যখন তখন গলা সাধিস্, শুনে ভুলো তোরে তেড়ে আসে, ন্যাজ তুলে ছুটিস্, তোরে বস্তা পু’রে কবে কে চালান দিবে ধাপা-মেল।। বৌঝি যখন মাছ কোটে রে, তুমি খোঁজ দাঁও, বিড়াল-তপস্বী আড়নয়নে থালার পানে চাও, তুই উত্তম মধ্যম খা’স এত তবু হ’ল না আক্কেল।।
রাগঃ পিলু-সাহানা
তালঃ কাহার্বা

রাঙামাটির পথে লো মাদল বাজে, বাজে বাঁশের বাঁশি, বাঁশি বাজে বুকের মাঝে লো, মন লাগে না কাজে লো, রইতে নারি ঘরে ওলো প্রাণ হলো উদাসী লো।। মাদলীয়ার তালে তালে অঙ্গ ওঠে দুলে লো, দোল লাগে শাল পিয়াল বনে, নোটন খোঁপার ফুলে লো, মহুয়া বনে লুটিয়ে পরে মাতাল চাঁদের হাসি লো।। চোখে ভালো লাগে যাকে, তারে দেখবো পথের বাঁকে, তার চাঁচড় কেশে বেঁধে দেবো ঝুমকো জবার ফুল তার গলার মালার কুসুম কেড়ে করব কানের দুল। তার নাচের তালের ইশারাতে বলবো ভালোবাসি লো।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা
শিল্পীঃ ইন্দ্রানী সেন

কা’বার জিয়ারতে তুমি কে যাও মদিনায়। আমার সালাম পৌঁছে দিও নবীজীর রওজায়।। হাজিদের ঐ যাত্রা-পথে দাঁড়িয়ে আছি সকাল হ’তে, কেঁদে’ বলি, কেউ যদি মোর সালাম নিয়ে যায়।। পঙ্গু আমি, আরব সাগর লঙ্ঘি কেমন ক’রে, তাই নিশিদিন কাবা যাওয়ার পথে থাকি প’ড়ে। বলি, ওরে দরিয়ার ঢেউ মোর সালাম নিয়ে গেল না কেউ, তুই দিস্ মোর সালামখানি মরুর ‘লু’-হাওয়ায়।।
রাগঃ
তালঃ কাহার্বা
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan