
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।

মাতৃ নামের হোমের শিখা আমার বুকে কে জ্বালালো সেই শিখা আজ হরবে যেন মা ত্রিজগতের আঁধার কালো।। আজ মনে হয় দিবস যামী অমৃতেরই পুত্র আমি মা আনন্দময় হল ত্রিলোক যেদিকে চাই কেবল আলো।। সূর্য যেমন জানে না, তার আলোয় কত জগৎ জাগে, বিকার-বিহীন তেমনি আমি, জ্বলি নামের অনুরাগে। হয়তো আমার আলো লেগে নতুন সৃষ্টি উঠবে জেগে, তাই কি বিপুল আকর্ষণে সবারে চাই বাস্তে ভালো।।
রাগঃ দেশ মিশ্র
তালঃ একতাল (জলদ)

বিদেশিনী বিদেশিনী চিনি চিনি ঐ চরণের নূপুর রিনিঝিনি॥ দীপ জেগে ওঠে পাথার জলে তোমার চরণ-ছন্দে, নাচে গাঙচিল সিন্ধু-কপোত তোমারি সুরে আনন্দে। মুকুতা কাঁদিছে হার্ হ’তে ওগো তোমার বেণীর বন্ধে। মলয়ে শুনেছি তোমার বলয় চুড়ির রিনিঠিনি॥ সাগর-সলিল হয়েছে সুনীল তোমার তনুর বর্ণে, তোমার আঁখির আলো ঝলমল দেবদারু তরু-পর্ণে। অস্ত-তপন হয়েছে রঙিন তোমার হাসির স্বর্ণে শঙ্খ-ধবল বেলাভূমে খেল সাগর-নটিনী॥
রাগঃ
তালঃ ফের্তা (কাহার্বা ও দাদ্রা)

দ্বৈত : আবার শ্রাবণ এলো ফিরে তেমনি ময়ুর ডাকে, দোলনা কেন বাঁধলে না গো এবার কদম-শাখে।। স্ত্রী : সঙ্গে ল'য়ে গোপ-গোপীরে পুরুষ : ব্রজের কিশোর যাবে ফিরে দ্বৈত : লীলা-কিশোর শ্যাম যে লীলা-সাথীর সাথে থাকে।। দ্বৈত : দোলনা বেঁধে রইবো চেয়ে আমরা মেঘের পানে আয় ওরে আয়, নির্জন বনকে জাগাই সেই কাজরি গানে গানে। স্ত্রী : বৃষ্টি ধারায় টাপুর টুপুর পুরুষ : শুনব তাহার পায়ের নূপুর দ্বৈত : বিজলিতে তার চপল চাওয়া দেখব মেঘের ফাঁকে।।
রাগঃ
তালঃ কাহার্বা

এলো ফুলের মহলে ভ্রমরা গুন্গুনিয়ে। ও-সে কুঁড়ির কানে কানে কি কথা যায় শুনিয়ে।। জামের ডালে কোকিল কোতুহলে আড়ি পাতি’ ডাকে কূ কূ ব’লে, হাওয়ায় ঝরা পাতার নূপুর বাজে রুন্ঝুনিয়ে।। ‘ধীরে সখা ধীরে’ কয় লতা দু’লে, জাগিও না কুঁড়িয়ে কাঁচা ঘুমে তুলে, গেয়ো না গুন্ গুন্ গুন্ গুন্ গুন্ গুন্ সুরে প্রেমে ঢুলে ঢুলে।’ নিলাজ ভোম্রা বলে, ‘না-না-না-না’, ফুল দুলিয়ে।।
রাগঃ সিন্ধু মিশ্র
তালঃ খেম্টা
গুঞ্জা-মঞ্জরি-মালা। অঞ্চলে শুকায় অভিমানে কালা।। সহিতে পারি না আর তোমার বিরহ ধর গিরিধারী মোর বেদনা অসহ, ভোলাও নীরদ-ঘন-শ্যাম-কৃষ্ণ! তৃষ্ণার জ্বালা।।
রাগঃ মালগুঞ্জ
তালঃ
ভবনে আসিল অতিথি সুদূর। সহসা উঠিল বাজি রুমু রুমু ঝুম নীরব অঙ্গনে চঞ্চল নূপুর।। মুহু-মুহু বন-কুহু বোলে দোয়েল ধ্যান ভুলি চমকি আঁখি খোলে কে গো কে বলে বন-ময়ূর।। দগ্ধ হিয়ার জ্বালা জুড়ায়ে সজল মেঘের শীতল চন্দন কে দিল বুলায়ে? বকুল কেয়া বীথি হ'তে ছুটে এলো সমীরণ চঞ্চল স্রোতে চাঁদিনী নিশীথের আবেশ আনে মিলন তন্দ্রাতুর অলস-দুপুর।।
রাগঃ গৌড় সারং
তালঃ ত্রিতাল

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan