
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

নিশীথ হয়ে আসে ভোর, বিদায় দেহ প্রিয় মোর। রজনী-গন্ধ্যার বনে হের গুঞ্জরিছে ভ্রমর।। হের ঐ তন্দ্রা ঢুলু ঢুল্, জড়ায়ে হাতে এলোচুল। বধূ যায় সিনান-ঘাটে পথে লুটায় বসন-আকুল।। খোল খোল বাহুর মালা, মোছ মোছ প্রিয়া আঁখি, শোন্ কুঞ্জ-দ্বারে তব কুহু মুহু মুহু ওঠে ডাকি’। হের লো, শিয়রে তব প্রদীপ হয়ে এলো ম্লান, দাঁড়াল রাঙা ঊষা ঐ রঙের সাগরে করি’ স্নান। আকাশ-অলিন্দে কাঁদে পাণ্ডুর-কপোল শশী, শুকতারা নিবু-নিবু ঐ, মলয়া উঠে উছসি,। কাঁদে রাতের আঁধার মোর বুকে মুখ রাখি’।।
রাগঃ ভৈরবী মিশ্র
তালঃ কাহার্বা
ফুল চাই — চাই ফুল — টগর চম্পা চামেলি ফিরি ফুলওয়ালী নিয়ে ফুল ডালি — মল্লিকা মালতী যুঁই বেলি।। যার প্রাণে বিরহ জ্বালা লহ এ অশোক মাধবী মালা, এ হাস্নুহানা নেবে যে বালা — কাটিবে জীবন তার হাসি খেলি।। মোর এই বকুল মালা পরে যে আদর ক’রে বঁধু তার ব্যাকুল হয়ে ফিরিয়া আসে ঘরে। আমার এই পলাশ জবা রঙন ও কৃষ্ণচূড়া বিনোদ বেণীতে খোঁপায় পরে নববধূরা, শুনি মোর ফুলের বাণী সন্ধ্যারানী পরে গোধূলি রাঙা চেলি।।
রাগঃ
তালঃ
চাঁপা রঙের শাড়ি আমার যমুনা-নীর ভরণে গেল ভিজে। ভয়ে মরি আমি, ঘরে ননদী, কহিব শুধাইলে কি যে।। ছি ছি হরি, একি খেল লুকোচুরি একেলা পথে পেয়ে কর খুন্সুড়ি, রোধিতে তব কর ভাঙিল চুড়ি — ছলকি গেল কলসি যে।। ডাঁশা কদম্ব দিবে বলি হরি ডাকিলে-তরুতলে কেন ছল করি’, কাঁচা বয়সী পাইয়া শ্রী হরি — মজাইলে, মজিলে নিজে।।
রাগঃ সারঙ মিশ্র
তালঃ কাহার্বা

যাহা কিছু মম আছে প্রিয়তম সকলি নিয়ো হে স্বামী যত সাধ আশা প্রীতি ভালোবাসা সঁপিনু চরণে আমি॥ ধ’রে যা’রে রাখি আমার বলিয়া সহসা কাঁদায়ে যায় সে চলিয়া অনিমেষ, আঁখি তুমি ধ্রুবতারা জাগো দিবসযামী॥ মায়ারি ছলনায় পুতুল খেলায় ভুলাইয়া প্রভু রেখেছিলে আমায় ভুলেছি সে খেলা আজি অবেলায় তোমারই দুয়ারে থামি॥
রাগঃ সিন্ধু-কাফি
তালঃ যৎ (৮ মাত্রা)

বাসন্তী রং শাড়ি প’রো খয়ের রঙের টিপ্। সাঁঝের বেলায় সাজবে যখন জ্বাল্বে যখন দীপ্॥ দুলিয়ে দিও দোলন্ খোঁপায় আমের মুকুল বকুল চাঁপায়, মেখ্লা ক’রো কটি-তটে শিউরে-ওঠা নীপ্॥ কর্ণ-মূলে দুল দুলিও দুলাল চাঁপার কুঁড়ি, বন্-অতসীর কাঁকন প’রো, কনক-গাঁদার চুড়ি। আধখানা চাঁদ গরব ভরে হাসে হাসুক আকাশ ’পরে, তুমি বাকি আধখানা চাঁদ ধরার মণি-দীপ্॥
রাগঃ সিন্ধু
তালঃ দাদ্রা

দাও দাও দরশন পদ্ম-পলাশ লোচন, কেঁদে দু’ নয়ন হ’ল অন্ধ। আকাশ বাতাস ঘেরা, তব ও মন্দির বেড়া আর কতকাল রবে বন্ধ॥ পাখি যেমন সন্ধ্যাকালে, বন্ধু-স্বজন পালে পালে উড়ে এসে ব’সেছিল ডালে হে। রাত পোহালে একে এক, উড়ে গেল দিগ্বিদিকে, প’ড়ে আছি একা নিরানন্দ। টুটিল বাঁধন মায়ার, কবে শুনিব এবার ও রাঙা চরণ নূপুর ছন্দ॥ দুখ-শোক রৌদ্রজলে, ফেলে মোরে পলে পলে ছলিতেছ হরি কত ছল হে জীবনের বোঝা প্রভু, বহিতে কি হবে তবু সহিতে পারি না আর দ্বন্দ্ব। মরণের সোনার ছোঁওয়ায়, ডেকে লও ও রাঙা পায় দেখাও এবার মুখ-চন্দ॥
রাগঃ ভৈরবী
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan