
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

ঝিল্লি-নূপুর বাজে। বিভাবরী নাচে বন-শবরী সাজে।। তিমির কুন্তলে তারার ফুল দোলে চাঁদের চন্দন-ফোঁটা ললাট-মাঝে।। দোলে নদী-জল অঞ্চল ধীরে বন-বেণী দোলে চঞ্চল-সমীরে। জাগে দুরন্ত নিশীথ-বসন্ত ঘুমন্ত নববধূ রেঙে ওঠে লাজে।।
রাগঃ খাম্বাবতী
তালঃ সাদ্রা
মিনতি রাখো রাখো পথিক থাকো থাকো, এখনি যেয়ো না গো, না না না। ক্ষণিক অতিথি বিদায়ের গীতি এখনি গেয়ো না গো, না না না।। চৈতী পূর্ণিমা চাঁদের তিথি, পুষ্প পাগল এ বনবীথি, ধূলায় ছেয়ো না গো, না না না।। বলি বলি ক'রে হয়নি যা বলা, যে কথা ভরিয়াছিল বুকের তলা; সে কথা না শুনে সুন্দর অতিথি হে যেতে চেয়ো না গো, না না না।।
রাগঃ
তালঃ কাহার্বা
১.

২.

থাক্ এ গৃহ ঘিরিয়া সদা মঙ্গল কল্যাণ হে ভগবান। দাও পুত পবিত্রতা প্রশান্তি অফুরান, হে ভগবান॥ অন্তরে দেহে দাও বিমল্-জ্যোতি কর্মে প্রেরণা দাও ধর্মে মতি; এ গৃহের নারী হোক পুণ্যবতী বীরত্বে ত্যাগে হোক পুরুষ মহান; হে ভগবান॥ এ গৃহের বারি হোক নির্মল সুশীতল হে ভগবান, এ গৃহের আলো হোক পুণ্যে সমুজ্জ্বল হে ভগবান। সকলের সাথে হেথা প্রীতি যেন রয় যেন নাহি থাকে হেথা রোগ শোক ভয়; দূর কর হিংসা পাপ সংশয় সার তব পায়ে নিবেদিত সকলের মনপ্রাণ, হে ভগবান॥
রাগঃ
তালঃ কাহার্বা

শঙ্কর অঙ্গলীনা যোগ মায়া শঙ্করী শিবানী। বালিকা-সম লীলাময়ী নীল-উৎপল-পাণি।। সজল-কাজল-ঝর্না মুকত বেণী অপর্ণা, তিমির বিভাবরী স্নিগ্ধা শ্যামা কালিকা ভবানী।। প্রলয় ছন্দময়ী চন্ডী শব্দ-নূপুর-চরণা, শাম্ভবী শিব-সীমন্তিনী শঙ্করাভরণা। অম্বিকা দুঃখহারিণী শরণাগত-তারিণী, জগদ্ধাত্রী শান্তিদাত্রী প্রসীদ মা ঈশানী।।
রাগঃ শঙ্করী (নজরুল-সৃষ্ট)
তালঃ একতাল

মম বন-ভবনে ঝুলন দোলনা দে দুলায়ে উতল পবনে মেঘ-দোলা দুলে বাদল গগনে।। আয় ব্রজের ঝিয়ারি পরি' সুনীল শাড়ি নীল কমল কুঁড়ি দুলায়ে শ্রবণে।। নবীন ধানের মঞ্জরি কর্ণে তপ্ত বক্ষ ঢাকি' শ্যামল পর্ণে ওড়না ছুপায়ে রাঙা রামধনু বর্ণে আয় প্রেম-কুমারীরা আয় লো, উদাসী বাঁশীর সুরে ডাকে শ্যামরায় লো। ঝরিবে আকাশে অবিরল বৃষ্টি শ্যাম-সখা সাথে হবে শুভ-দৃষ্টি এই ঝুলনের মধু-লগনে।।
রাগঃ
তালঃ কাহার্বা

নিশি নিঝুম ঘুম নাহি আসে, হে প্রিয়, কোথা তুমি দূর প্রবাসে।। বিহগী ঘুমায় বিহগ–কোলে, ঘুমায়েছে ফুলমালা শ্রান্ত আঁচলে; ঢুলিছে রাতের তারা চাঁদের পাশে।। ফুরায় দিনের কাজ, ফুরায় না রাতি, শিয়রের দীপ হায় অভিমানে নিভে যায় নিভিতে চাহে না নয়নের বাতি। কহিতে নারি কথা তুলিয়া আঁখি বিষাদ–মাখা মুখ গুন্ঠনে ঢাকি’ দিন যায় দিন গুণে, নিশি যায় নিরাশে।।
রাগঃ বেহাগ
তালঃ ত্রিতাল

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan