
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।

নতুন নেশার আমার এ মদ বল কি নাম দেবো এরে বঁধুয়া। গোপী চন্দন গন্ধ মুখে এর বরণ সোনার চাঁদ চুঁয়া।। মধু হ'তে মিঠে পিয়ে আমার মদ গোধূলি রং ধরে কাজল নীরদ, প্রিয়েরে প্রিয়তম করে এ মদ মম, চোখে লাগায় নভোনীল ছোঁওয়া।। ঝিম্ হয়ে আসে সুখে জীবন ছেয়ে, পান্সে জোছনাতে পান্সি চলে বেয়ে, মধুর এ মদ নববধূর চেয়ে আমার মিতালী এ মহুয়া।।
রাগঃ আশাবরী
তালঃ কাহার্বা

ঝর্না : আমি চাই পৃথিবীর ফুল ছায়া ঢাকা ঘরে খেলা। ব্রহ্মপুত্র : আমি চাই দূর আকাশের তারা সাগরে ভাসাতে ভেলা।। ঝর্না : আমি চাই আয়ু, চাই আলো প্রাণ ব্রহ্মপুত্র : মরণের মাঝে মোর অভিযান, উভয়ে : মোরা একটি বৃন্তে যেন দু’টি ফুল প্রেম আর অবহেলা।। ব্রহ্মপুত্র : আমি বাহির ভুবনে ছুটে যেতে চাই উদাসীন সন্ন্যাসী, ঝর্না : হে উদাসীন! তব তপোবনে তাই উর্বশী হয়ে আসি। ব্রহ্মপুত্র : মোর ধ্বংসের মাঝে উল্লাস জাগে ঝর্না : তাই বাঁধি নিতি নব অনুরাগে, উভয়ে : মোরা চিরদিন খেলি এই খেলা, গ’ড়ে তোলা ভেঙে ফেলা।।
নাটক : `হরপার্বতী’ (ঝর্না ও ব্রহ্মপুত্রের দ্বৈত গান)
রাগঃ
তালঃ
ভ্রমর-নূপুর পরিহিতা কৃষ্ণ-কুন্তলা। বলয়-কাঁকন ঝনকিতা ছন্দ-চঞ্চলা।। মলয়-সমীর ঝিরি ঝিরি অঙ্গে গুঞ্জরে কদম-কেশর১ ঝুরুঝুরু চম্পা মুঞ্জরে, চটুল নয়ন চমকিত জোছনা-অঞ্চলা।। বিধুর কোকিল-কুহরিত আম্রকুঞ্জে২ গো রূপের পরাগ ঝরে তব পুঞ্জে পুঞ্জে গো, নিখিল-ভুবন তব রাস-নৃত্য হিন্দোলা।।
১. আমের মুকুল, ২. কদম কুঞ্জে
রাগঃ
তালঃ রুচিরা (১৮ মাত্রা)
ঘন ঘোর বরিষণ মেঘ-ডমরু বাজে শ্রাবণ রজনী আঁধার। বেদনা-বিজুরি-শিখা রহি’ রহি’ চমকে মন চাহে প্রেম অভিসার॥ কোথা তুমি মাধব কোথা তুমি শ্যামরায়? ঝরিছে নয়ন-বারি অঝোর ধারায়, কদম-কেয়া-বনে ডাহুকী আনমনে — সাথি বিনা কাঁদে অনিবার॥
রাগঃ
তালঃ ত্রিতাল
ইন্দ্রজিৎ মোর নাম, জানে দেবকুল। নর ও বানর আজ করিব নিরমূল ॥ ঐ দেখি শ্রীরাম পাশেতে লক্ষ্মণ। খুরপার্শ্ব অর্ধচন্দ্র, মারিব এখন
লেটো গানঃ ‘মেঘনাদ বধ’
রাগঃ
তালঃ
বনদেবী জাগো সহকার-করে বাঁধো বল্লরি-কঙ্কণ। আকাশে জাগাও তব নব কিশলয়-কেতন-কম্পন।। অশান্ত দক্ষিণা সমীরণ গেয়ে যাক বসন্ত আবাহন, বনে বনে হোক ফুল-আল্পনা-অঙ্কন।। মধূপ গুঞ্জরে ঝিল্লীর মণি-মঞ্জিরে তোলো ঝংকার, মুহু মুহু কুহু রবে আনো আনন্দিত ছন্দ ধরণীতে অলকানন্দার। ঝরা পল্লব মর্মরে মৃদু ঝরনার ঝর্ঝরে, মুখরিত হোক তব বন-ভূমি-অঙ্গন।।
রাগঃ কাফি মিশ্র
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan