
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

নিরজন ফুলবন, এসো প্রিয়া রহি’ রহি’ বলে কোয়েলিয়া।। পথ পানে চাহি, নাহি নিদ নাহি ঝরা ফুল জড়ায়ে ঝুরে হিয়া।।
রাগঃ গারা
তালঃ ত্রিতাল

চক্র সুদর্শন ছোড়কে মোহন তুম ব্যনে বনওয়ারী। ছিন লিয়ে হ্যয় গদা-পদম্ সব মিল করকে ব্রজনারী।। ছার ভুজা আব দো বনায়ে ছোড়কে বৈকুণ্ঠ ব্রিজ মে আয়ে, রাস রচায়ে ব্রিজ্কে মোহন ব্যন্ গ্যয়ে মুরলী-ধারী।। সত্যভামাকো ছোড়কে আয়ে রাধা প্যারী সাথমে লায়ে, বৈতরণী কো ছোড়কে ব্যন গ্যয়ে যমুনাকে তটচারী।।
রাগঃ ভৈরবী
তালঃ কাহার্বা

গগনে প্রলয় মেঘের মেলা জীবন-ভেলা দোলে টলমল নীর অপার ভব পারাবার তীর না হেরে পরান বিকল তীর না হেরে নয়নে পরান বিকল।। দীন দয়াল ভীত দীন জনে মাগে শরণ তব অভয় চরণে দুস্তর দুর্গম দুঃখ জলধি তরিতে চরণ-তরী ভরসা কেবল।।
রাগঃ ভীমপলশ্রী
তালঃ কাহার্বা

প্রদীপ নিভায়ে দাও, উঠিয়াছে চাঁদ। বাহুর ডোর১ আছে, মালায় কি সাধ।। ফুল আনিও না ভবনে কেশের সুবাস তব ঘনাক মনে, হৃদয়ের লাগি মোর হৃদয় কাঁদে চন্দন লাগে বিস্বাদ।। খোলো গুণ্ঠন, ফেলে দাও আভরণ, হাতে রাখ হাত, তোলো আনত নয়ন। বাহিরে বহুক বাতাস বক্ষে লাগুক মোর তব ঘন শ্বাস, চম্পার ডালে ব’সে মোদেরে দেখে, কুহু আর পাপিয়ায় করুক বিবাদ।।
১. বাহু-বন্ধন
রাগঃ
তালঃ
আজ বাদল ঝরে মোর একেলা ঘরে। হায় কী মনে পড়ে মন এমন করে।। আজ এমন দিনে কোন্ নীড়হারা পাখি যাও কাঁদিয়া কোথায় কোন্ সাথীরে ডাকি’। তোর ভেঙেছে পাখা কোন্ আকুল ঝড়ে।। আয় ঝড়ের পাখি আয় আমার এ বুকে আয় দিব রে আশয় মোর গহন-দুখে। আয় বাঁধিব বাসা আজ নূতন ক’রে।।
রাগঃ ভৈরবী-আশাবরি
তালঃ আদ্ধা

আমি গরবিনী মুসলিম বালা সংসার সাহারাতে আমি গুলে লালা।। জ্বালায়েছি বাতি (আমি) আঁধার কাবায় এনেছি খুশির, ঈদে শিরনির থালা।। আনিয়াছি ঈমান প্রথম আমি আমি দিয়াছি সবার আগে মোহাম্মদে মালা।। কত শত কারবালা বদরের রণে বিলায়ে দিয়াছি স্বামী-পুত্র স্বজনে; জানে গ্রহ-তারা জানে আল্লাহ তালা।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan