
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি চুম হেনে নয়ন-পাতে। ঝিরি ঝিরি ধীরি ধীরি কুণ্ঠিত ভাষা গুণ্ঠিতারে শুনাতে॥ হিম-শিশিরে মাজি’ তনুখানি ফুল-অঞ্জলি আন ভরি’ দুই পাণি, ফুলে ফুলে ধরা যেন ভরা ফুলদানি বিশ্ব-সুষমা সভাতে॥
রাগঃ রামকেলি
তালঃ ত্রিতাল
স্বরলিপিকার: কাজী নজরুল ইসলাম

পুরুষ : তুমি হেরেমের বন্দিনী নহ তুমি যে ঘরের বাতি। স্ত্রী : তুমি যে ঈদের চাঁদ! তব তরে জাগিয়া কাটাই রাতি।। পুরুষ : আমি আল্লার ডাকে ছুটে যাই যবে তুমি মোনাজাত কর গো নীরবে, স্ত্রী : তুমি যে খোদার দেওয়া সওগাত মম বেহেশ্তের সাথি।। পুরুষ : তুমি নারী আগে আনিলে ঈমান দ্বীন ইসলাম ‘পরে, স্ত্রী : তুমি যে বিজয়ী খোদার রহম আনিয়াছ জয় ক’রে! পুরুস : আজি দুর্বল মোরা তোমারে ত্যজিয়া স্ত্রী : দাঁড়াইব পাশে উঠহ জাগিয়া, উভয়ে : হাতে হাত ধরি’ চলি যদি মোরা জাগিবে নূতন জাতি — দুনিয়া আবার উঠিবে মাতি’।।
পাঠান্তরঃ আমি আল্লার ডাকে ছুটে যাই
রাগঃ
তালঃ ফের্তা (দ্রুত-দাদ্রা ও কাহার্বা)

বরষা ঐ এলো বরষা আলোর ধারায় জল ঝরঝরি’ অবিরল ধূসর নীরস ধরা হলো সরসা।। ঘন দেয়া দমকে দামিনী চমকে ঝঞ্ঝার ঝাঁঝর ঝমঝম ঝমকে মনে পড়ে সুদূর মোর প্রিয়তমকে মরাল মরালীরে হেরি সহসা।।
রাগঃ মেঘমল্লার
তালঃ ত্রিতাল

বনে চলে বনমালী বনমালা দুলায়ে। তমালে কাজল-মেঘে শ্যাম-তুলি বুলায়ে।। ললিত মধুর ঠামে কভু চলে কভু থামে, চাঁচর চিকুরে বামে — শিখি-পাখা ঢুলায়ে।। ডাকিছে রাখাল-দলে ‘আয় রে কানাই’ ব’লে, ডাকে রাধা তরুতলে — ঝুলনিয়া ঝুলায়ে।। যমুনার তীর ধরি’ চলিছে কিশোর হরি, বাজে বাঁশের বাঁশরি — ব্রজনারী ভুলায়ে।।
রাগঃ কাফি
তালঃ

আমার মনের বেদনা বুঝিলে না, আমার মনের বেদনা ॥ চাহিনি মালার ফুল বুঝিলে না আপনার ভূল মালা দিলে মন দিলে না ॥
রাগঃ ভীমপলশ্রী
তালঃ ত্রিতাল
করুণা তোর জানি মাগো আসবে শুভদিন। হোক না আমার চরম ক্ষতি থাক না অভাব ঋণ।। আমায় ব্যথা দেওয়ার ছলে টানিস্ মা তোর অভয় কোলে, সন্তানে মা দুঃখ দিয়ে রয় কি উদাসীন।। (তোর) কঠোরতার চেয়ে বেশি দয়া জানি ব’লে, ভয় যত মা দেখাস্ তত লুকাই তোরই কোলে। সন্তানে ক্লেশ দিস্ যে এমন হয়ত মা তার আছে কারণ, তুই কাঁদাস্ ব’লে বল্ব কি মা হ’লাম মাতৃহীন।।
রাগঃ
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan