
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

আদরিণী মোর কালো মেয়ে রে কেমনে কোথায় রাখি। তারে রাখিলে চোখে বাজে ব্যথা বুকে বুকে রাখিলে দুখে ঝুরে আঁখি।। কাঙাল যেমন পাইলে রতন লুকাতে ঠাঁই নাহি পায়; তেমনি আমার শ্যামা মেয়েরে জানি না রাখিব কোথায়। দুরন্ত মোর এই মেয়েরে বাঁধব আমি কি দিয়ে রে, (তাই)পালিয়ে যেতে চায় সে যবে আমি অমনি মা ব’লে ডাকি।।
রাগঃ
তালঃ যৎ (৮ মাত্রা)

তোমার আমার এই বিরহ সইব কত আর রইবে কত আড়াল টেনে গ্রহ-তারকার।। তৃষিত মোর হৃদয় যাচে এসো আমার বুকের কাছে যেমন দূরের চাঁদকে ডাকে ব্যাকুল পারাবার।। হাত চাহে মোর ব'সো কাছে করবো সেবা তব, নয়ন বলে নয়ন পাতায় রাখবো হে বল্লভ। হে নাথ তোমার তীর্থ পথে এ প্রাণ চাহে ধূলি হ'তে ঘুচবে কবে মোদের মাঝে অসীম অন্ধকার।।
রাগঃ
তালঃ দাদ্রা
আমি রব না ঘরে। ওমা ডেকেছে আমারে হরি বাঁশির স্বরে।। আমি আকাশে শুনি আমি বাতাসে শুনি ওমা নিশিদিন বাঁশরি বাজায় সে গুণী, ওমা তাহারি সুরের সুরধুনী বহে অন্তরে বাহিরে ভুবন ভ’রে।। যবে জাগিয়া থাকি, হেরি’ শ্রীহরির পদ্ম-পলাশ আঁখি। যদি ভুলিয়া কভু আমি ঘুমাই মাগো সে-ঘুম ভেঙে দেয় বলে, জাগো জাগো, সে শয়নে স্বপনে মোর সাধনা গো — আমি নিবেদিতা মাগো তাহারি তরে।।
রাগঃ
তালঃ
আয় বনফুল ডাকিছে মলয় এলোমেলো হাওয়ায় নূপুর বাজায় , কচি কিশলয়।। তোমরা এলে না ব'লে - ভোমরা কাদেঁ অভিমানে মেঘ ঢাকিল চাদেঁ 'ভুল বঁধু ভুল' টুলটুলে মৌটুসি বুলবুলে কয়।। কুহু যামিনীর তিমির টুটে মুহু মুহু কুহু কুহরি ওঠে। হে বন-কলি, গুণ্ঠন খোলো হে মৃদুলজি্জিতা, লজ্জা ভোলো, কোথা তার দুল দোলে নটিনী তটিনী খুজেঁ বনময়।।
রাগঃ
তালঃ কাহার্বা

সই ভালো ক’রে বিনোদ–বেণী বাঁধিয়া দে মোর বঁধু যেন বাঁধা থাকে বিননী–ফাঁদে।। সই বাঁধিতে সে বাঁধন–হারা বনের হরিণ সই জড়ায়ে দে জরীণ ফিতা মোহন ছাঁদে।। সই চপল পুরুষ সে তাই কুরুশ কাঁটায় রাখিব খোঁপারি সাথে বিঁধিয়া লো তায়। তাহে রেশমি জাল বিছায়ে দে ধরিতে চাঁদে।। প্রথম প্রণয়–রাগের মত আলতা রঙে রাঙায়ে দে চরণ মোর এমনি ঢঙে। সই পায়ে ধ’রে সে যেন লো আমারে সাধে।।
রাগঃ সিন্ধু–ভৈরবী
তালঃ কাহার্বা

পেয়ে আমি হারায়েছি গো আমার বুকের হারামণি। গানের প্রদীপ জ্বেলে তা’রেই খুঁজে ফিরি দিন-রজনী।। সে ছিল গো মধ্যমণি আমার মনের মণি-মালায়, রেখেছিলাম লুকিয়ে তায়, মানিক যেমন রাখে ফণী।। স্নিগ্ধ জ্যোতি নিয়ে সে মোর এসেছিল দগ্ধ বুকে, অসীম আঁধার হাত্ড়ে ফিরি খুঁজি তারি রূপ-লাবণি।। হারিয়ে যে যায় হায় কেন সে যায় হারিয়ে চিরতরে, মিলন-বেলাভুমে বাজে বিরহেরই রোদন-ধ্বনি।।
রাগঃ কানাড়া মিশ্র
তালঃ কাওয়ালি
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan