
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

না মিটিতে মনোসাধ যেয়ো না হে শ্যামচাঁদ আঁধার করিয়া ব্রজধাম, সখা হে —। সোনার বরনী রাই অঙ্গে মাখিয়া ছাই দিশা নাই কাঁদে অবিরাম, সখা হে —।। অবিরাম কাঁদে রাই তারে কাঁদায় যে তারি তরে অবিরাম কাঁদে সখা হে। এখনো মাধবী-লতা কহেনি কুসুম-কথা জড়াইয়া তরুর গলে, এখনো ফোটেনি ভাষা আধ-ফুট ভালোবাসা ঢাকা লাজ পল্লব-তলে। বলা হলো না,হলো না, বুকের ভাষা মুখে বলা যে হলো না। সখা আমরা নারী, বলতে নারি! দুঃখের কথা মুখে বলতে নারি নয়ন জলে গলতে পারি তবু মুখে বলতে নারি মরণ-কোলে ঢলতে পারি সখা মুখ ফুটে তবু বলতে নারি, সখা হে — নবীন নীরদ-বরণ শ্যাম জানিতাম মোরা তখনি, ঐ করুণ সজল কাজল মেঘে থাকে গো ভীষণ অশনি। তুমি আগুন জ্বালিলে, ওহে নিরদয়! বুকে কেন আগুন জ্বালিলে। বুকে আগুন জ্বালায়ে চোখে সলিল ঢালিলে। তাহে আগুন নেভে কি? চোখেরি জলে ডুবে আগুন নেভে কি সথা হে- আগুন নেভে কি।।
রাগঃ
তালঃ ফের্তা
১.

২.

নিপীড়িতা পৃথিবী ডাকে জাগো চন্ডিকা মহাকালি। মৃতের শ্মশানে নাচো মৃত্যুঞ্জয়ী মহাশক্তি দনুজ-দলনী করালি॥ প্রাণহীন শবে শিব-শক্তি জাগাও নারায়ণের যোগ-নিদ্রা ভাঙাও অগ্নিশিখায় দশদিক রাঙাও বরাভয়দায়িনী নৃমুন্ডমালি॥ শ্রী চন্ডিতে তোরই শ্রীমুখের বাণী কলিতে আবির্ভাব হবে তোর ভবানী। এসেছে কলি, কালিকা এলি কই শুম্ভ-নিশুম্ভ জন্মেছে পুন ঐ অভয়বাণী তব মাভৈঃ মাভৈঃ শুনিব কবে মাগো খর করতালি॥
রাগঃ পঞ্চম
তালঃ ত্রিতাল

নিশি-পবন! নিশি-পবন! ফুলের দেশে যাও ফুলের বনে ঘুমায় কন্যা তাহারে জাগাও — যাও যাও যাও।। মৌ-টুস্টুস্ মুখখানি তার ঢেউ-খেলানো চুল (ওরে) ভোমরার ঝাঁক-ঘেরা যেন ভোরের পদ্ম-ফুল হাসিতে তার মাঠের সরল বাঁশির আভাস পাও যাও যাও যাও।। চাঁপা ফুলের পুত্লি-ঘেরা চাঁপা রঙের শাড়ি তারেই দেখতে আকাশ-গাঙে (ওরে) চাঁদ দেয় রে পাড়ি। তার একটুখানি চোখের আদল বাদল-মেঘে পাও। যাও যাও যাও।। ধীরে ধীরে জাগাইয়ো তায় ঝরা-কুসুম ফেলিয়া গায় জাগলে কন্যা যেন রে মোর পত্রখানি দাও — যাও যাও যাও।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

নয়নে নিদ নাহি। নিশীথ-প্রহর জাগি, একাকিনী গান গাহি।। কোথা তুমি কোন দূরে, ফিরিয়া কি আসিবে না, তোমার সাজানো বনে ফুটিয়া ঝরিল হেনা — কত মালা গাঁথি, কত আর পথ চাহি।। কত আশা অনুরাগে হৃদয় দেউলে রেখে পূজিনু তোমারে পাষাণ, কাঁদিলাম ডেকে ডেকে। এস অভিনামি ফিরে, নিরাশায় এ তিমিরে চাঁদের তরণী বাহি’।।
রাগঃ
তালঃ দাদ্রা

নাচে ঐ আনন্দে নন্দ-দুলাল তাতা থৈ তাতা থৈ — নাচে বৃন্দাবনে হরি ব্রজ-গোপাল।। ছন্দ নামে, দক্ষিণে বামে, টলে বাঁকা শিখী-পাখা। উছল যমুনা-জলে বাজিছে তাল। নাচে নন্দ-দুলাল।। বিরাট খেলে হের আজ শিশুর রূপে, স্বর্গে কাঙাল করি’ ধরায় এলো চুপে চুপে। এত রূপ কেমনে দেখি, দিলে কেন দুটি আঁখি তাহে আবার পলক পড়ে; আজি বিশ্ব-পালক হ’ল বালক রাখাল।।
রাগঃ খাম্বাজ
তালঃ কাহার্বা

নিরালা কানন-পথে কে তুমি চল একেলা। দু'ধারে চরণ-পাতে ফুটায়ে ফুলের মেলা।। তোমার ওই কেশের সুবাস ফুলবন করিছে উদাস কুসুম ভুলিয়া মলয় ও কেশে করিছে খেলা।। লুটায়ে পড়ে ফুল-দল পরিবে বলিয়া খোঁপায় ওগো চলিবে বলি' বনতল ফুলেরা পরাগে রাঙায়, ও-পায়ে আলতা হ'তে চায় রঙিন গোধূলি-বেলা।। 'চলিয়া যেয়ো না, যেয়ো না' বলি' লতারা চরণে জড়ায়, রোধিতে কন্টক-তরু, আঁচল ছাড়িতে না চায়; আকাশে ইশারায় ডাকে দ্বিতীয়া চাঁদের ভেলা।।
রাগঃ পিলু মিশ্র
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan