
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

রব না কৈলাশপুরে আই য়্যাম ক্যালকাটা গোয়িং। যত সব ইংলিশ ফ্যাশান আহা মরি কি লাইটনিং।। ইংলিশ ফ্যাশান সবই তার মরি কি সুন্দর বাহার, দেখলে বন্ধু দেয় চেয়ার — কাম-অন ডিয়ার গুড মর্নিং।। বন্ধু আসিলে পরে হাসিয়া হান্ডসেক করে, বসায় তারে রেসপেক্ট করে — হোল্ডিং আউট এ মিটিং।। তারপর বন্ধু মিলে ড্রিংকিং হয় কৌতুহলে, খেয়েছ সব জাতিকুলে — নজরুল এসলাম ইজ টেলিং।।
‘লেটো গান’
রাগঃ
তালঃ দাদ্রা
দ্বৈত : রাধাকৃষ্ণ নামের মালা জপ দিবানিশি নিরালা॥ পুরুষ : অগতির গতি গোকুলের পতি স্ত্রী : শ্রীকৃষ্ণে ভক্তি দেয় যে শ্রীমতী পুরুষ : ভব-সাগরে কৃষ্ণ নাম ধ্রুবজ্যোতি দ্বৈত : সেই কৃষ্ণের প্রিয়া ব্রজবালা॥ স্ত্রী : পাপ-তাপ হবে দুর হরির নামে শ্রীমতী রাধা যে হরির বামে পুরুষ : ঐ নাম জপি’ যাবি গোলকধামে দ্বৈত : সেই রাধা নাম হবে দুঃখ জ্বালা॥ স্ত্রী : সাধনে সিদ্ধ হবে রাধা ব’লে ডাকো পুরুষ : কৃষ্ণ-মূরতি হৃদি-মন্দিরে রাখো দ্বৈত : জপ রে যুগল নাম রাধাশ্যাম এই আঁধার জগৎ হবে আলো॥
রাগঃ
তালঃ কাহার্বা

রাখ রাখ রাঙা পায়, হে শ্যামরায়! ভুলে গৃহ স্বজন সবই সঁপেছি তোমায়॥ সংসার মরু ঘোর, নাহি তরু-ছায়া, নব নীরদ শ্যাম, আনো মেঘ-মায়া; আনন্দ-নীপবনে নন্দ-দুলাল এসো, বাহও উজান, হরি, অশ্রুর যমুনায়॥ একা জীবন মোর গহন ঘন ঘোর, এসো এ বনে বনমালী, গোপ কিশোর, কুঞ্জ রচেছি দুখ-শোক তমাল-ছায় - প্রেম-প্রীতির গোপী চন্দন শুকায়ে যায়॥ দারা সুত প্রিয়জন, হরি হে, নাহি চাই, পদ্মা-পলাশ-আঁখি যদি দেখিতে পাই; রাখাল-রাজা এসো, এসো হে ঋষিকেশ, গোকুলে লহ ডাকি’, অকূলে ভাসি হায়॥
রাগঃ তিলক-কামোদ
তালঃ আদ্ধা

রহি' রহি' কেন আজো সেই মুখ মনে পড়ে। ভুলিতে তা'য় চাহি যত, তত স্মৃতি কেঁদে মরে।। দিয়েছি তাহারে বিদায় ভাসায়ে নয়ন-নীরে, সেই আঁখি-বারি আজো মোর নয়নে ঝরে।। হেনেছি যে অবহেলা পাষাণে বাঁধিয়া হিয়া, তারি ব্যথা পাষাণ সম রহিল বুকে চাপিয়া। সেই বসন্ত ও বরষা আসিবে গো ফিরে ফিরে, আসিবে না আর ফিরে অভিমানী মোর ঘরে।।
রাগঃ পঞ্চম মিশ্র
তালঃ আদ্ধা কাওয়ালি

রুম্ ঝুম্ ঝুম্ ঝুম্ নূপুর বোলে বন-পথে যায় কে বালিকা, গলে শেফালিকা, মালতী মালিকা দোলে॥ চম্পা মুকুলগুলি চাহে নয়ন তুলি’ নাচে নট-বিহগ শিখী তরুতলে॥
রাগঃ নট-বেহাগ
তালঃ ত্রিতাল
শিল্পীঃ অনুপ ঘোষাল

রাঙা জবার বায়না ধ’রে আমার কালো মেয়ে কাঁদে সে তারার মালা সরিয়ে ফেলে এলোকেশ নাহি বাঁধে॥ পলাশ অশোক কৃষ্ণচূড়ায়, রাগ ক’রে সে পায়ে গুঁড়ায় সে কাঁদে দু’হাত দিয়ে ঢেকে যুগল আঁখি সূর্য চাঁদে॥ অনুরাগের রাঙাজবা থাক না মোর মনের বনে আমার কালো মেয়ের রাগ ভাঙাতে ফিরি জবার অন্বেষণে। মা’র রাঙা চরণ দেখতে পেয়ে, বলি এই যে জবা হাবা মেয়ে (সে) জবা ভেবে আপন পায়ে উঠলো নেচে মধুর ছাঁদে॥
রাগঃ
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan