
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

রুমুঝুম রুমুঝুম্ কে এলে নূপুর পায় ফুটিল শাখে মুকুল ও রাঙা চরণ-ঘায়।। সে নাচে তটিনী-জল টলমল টলমল, বনের বেণী উতল ফুলদল মুরছায়।। বিজরি-জরীর আঁচল ঝলমল ঝলমল নামিল নভে বাদল ছলছল বেদনায়। তালীবন থৈ তাথৈ করতালি হানে ঐ, (হায় রে হায়) ‘কবি, তোর তমালী কই’ — শ্বসিছে পুবালি-বায়।।
রাগঃ পিলু
তালঃ দাদ্রা
১.

২.

রহি' রহি' কেন আজো সেই মুখ মনে পড়ে। ভুলিতে তা'য় চাহি যত, তত স্মৃতি কেঁদে মরে।। দিয়েছি তাহারে বিদায় ভাসায়ে নয়ন-নীরে, সেই আঁখি-বারি আজো মোর নয়নে ঝরে।। হেনেছি যে অবহেলা পাষাণে বাঁধিয়া হিয়া, তারি ব্যথা পাষাণ সম রহিল বুকে চাপিয়া। সেই বসন্ত ও বরষা আসিবে গো ফিরে ফিরে, আসিবে না আর ফিরে অভিমানী মোর ঘরে।।
রাগঃ পঞ্চম মিশ্র
তালঃ আদ্ধা কাওয়ালি

রে অবোধ! শূন্য শুধু শূন্য ধূলো মাটির ধরা। শূন্য ঐ অসীম আকাশ রংবেরং-এর খিলান-করা।। হাওয়াতে শূন্য নিমেষ নিমেষে যার হ’য়ে শেষ। এসেছি পথিক এ পর-দেশ জীবন-মৃত্যু ভরা।। হুরী আর গানের প্রিয়া, সাথে তার শারাব নিয়া চল ঐ সবুজ-বিথার ঝর্না-কিনার গোলাব-ঝরা।। এর অধিক সুখের বিলাস স্বরগে করিসনে আশ সে স্বরগ নাই রে কোথাও এমন উধাও দুখ্-পসরা।।
রাগঃ বেহাগ
তালঃ দাদ্রা

রুম্ ঝুম্ বাদল আজি বরষে আকুল শিখি নাচে ঘন দরশে॥ বারির দরশনে আজি ক্ষণে ক্ষণে নব নীরদ শ্যাম রূপে পড়ে মনে না-জানি কোন্ দেশে কোন্ প্রিয়া সনে রয়েছে ভুলিয়া নটবর সে॥
রাগঃ নট-মল্লার
তালঃ ত্রিতাল

রিমি ঝিম্ রিমি ঝিম্ ঐ নামিল দেয়া। শুনি’ শিহরে কদম, বিদরে কেয়া।। ঝিলে শাপলা কমল ওই মলিল দল, মেঘ-অন্ধ গগন, বন্ধ খেয়া।। বারি-ধারে কাঁদে চারিধার ঘরে ঘরে রুদ্ধ দুয়ার, তেপান্তরে নাচে একা আলেয়া।। কাঁদে চখাচখি, কাঁদে বনে কেকা দীপ নিভায়ে কাঁদি আমি একা, আজ মনে পড়ে সেই মন দেয়া-নেয়া।।
রাগঃ পিলু
তালঃ কাহার্বা

রিম্ঝিম্ রিম্ঝিম্ ঝরে শাওন ধারা। গৃহকোণে একা আমি ঘুমহারা।। ঘুমন্ত ধরা মাঝে জল-নূপুর বাজে, বিবাগী মন মোর হল পথহারা।। চেনা দিনের কথা ভেজা সুবাসে, অতীত স্মৃতি হ’য়ে ফিরে ফিরে আসে। এমনি ছলছল ভরা সে-বাদরে তোমারে পাওয়া মোর হয়েছিল সারা।।
রাগঃ মিশ্র মল্লার
তালঃ ত্রিতাল
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan