
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

আঁধার রাতে কে গো একেলা নয়ন-সলিলে ভাসালে ভেলা।। কাঁদিয়া কারে খোঁজ ওপারে আজো যে তোমার প্রভাত বেলা।। কি দুখে আজি যোগিনী সাজি’ আপনারে ল’য়ে এ হেলা-ফেলা।। সোনার কাঁকন ও দুটি করে হের গো জড়ায়ে মিনতি করে। খুলিয়া ধূলায় ফেলো না গো তায়, সাধিছে নূপুর চরণ ধ’রে। হের গো তীরে কাঁদিয়া ফিরে আজি ও-রূপের রঙের মেলা।।
রাগঃ দেশ-পিলু
তালঃ দাদ্রা
স্বরলিপিকার: কাজী নজরুল ইসলাম
১.

২.

মন লহ নিতি নাম রাধা শ্যাম গাহো হরি গুণ গান। তব ধন জন প্রাণ, যাহার কৃপার দান জপ তারি নাম জয় ভগবান জয় ভগবান।। জনক-জননীর স্নেহে তাঁহার হেরিস্ তুই স্নেহময়, ভাই ভগিনীর প্রীতিতে যাঁর, শান্ত মধুর পরিচয়। প্রণয়ী বন্ধুর মাঝে, যাঁর প্রেম রূপ বিরাজে; পুত্র কন্যা-রূপে সেই জুড়ায় তাপিত পরান।। তৃষ্ণা ক্ষুধায় সেই কৃষ্ণেরি লীলা, হাসে শ্যাম শস্যে কুসুমে রঙিলা; তরঙ্গে ছলছল আঁখি জল-নীলা, কল-ভাষা নদী-কলতান। দেয় দুখ্ শোক সেই, পুন সেই করে ত্রাণ। জয় ভগবান, জয় ভগবান, জয় ভগবান।।
রাগঃ বেহাগ
তালঃ কাহার্বা

ডেকো না আর দূরের প্রিয়া থাকিতে দাও নিরালা। কি হবে হায় বিদায়-বেলায় এনে সুধার পিয়ালা।। সুখের দেশের পাখি তুমি কেন এলে এ বনে, আজ এ বনে জাগে শুদু কণ্টকের স্মৃতির জ্বালা।। মরুর বুকে কি ঘোর তৃষ্ণা বুঝিবে কি মেঘ-পরী, মিটিবে না আমার তৃষ্ণা ঐ আঁখি-জলে বালা।। আঁধার ঘরের আলো তুমি আমি রাতের আলেয়া, ভোলো আমায় চিরতরে, ফিরিয়ে নাও এ ফুল-মালা।।
রাগঃ ভীমপলশ্রী মিশ্র
তালঃ দাদ্রা

আমি সূর্যমুখী ফুলের মত দেখি তোমায় দূরে থেকে দলগুলি মোর রেঙে ওঠে তোমার হাসির কিরণ মেখে’।। নিত্য জানাই পেম-আরতি যে পথে, নাথ, তোমার গতি ওগো আমার ধ্রুব-জ্যোতি সাধ মেটে না তোমায় দেখে’।। জানি, তুমি আমার পাওয়ার বহু দূরে, হে দেবতা! আমি মাটির পূজারিণী, কেমন ক’রে জানাই ব্যথা। সারা জীবন তবু, স্বামী, তোমার ধ্যানেই কাঁদি আমি সন্ধ্যাবেলায় ঝরি যেন তোমার পানে নয়ন রেখে’।।
রাগঃ
তালঃ কাহার্বা
শিল্পীঃ রুনা লায়লা

ভোরের তরুণ অরুণে আর পূর্ণিমার চাঁদে। পাশাপাশি শুয়ে লো দেখ এক শয্যায় কাঁদে।। রাজার কুমার গড়া যেন ভোরের আলো দিয়ে রাজকন্যার সৃষ্টি যেন পদ্ম পাঁপড়ি নিয়ে, (আমি) দেখি সুন্দর বিধাতারে এ দুই রূপের ফাঁদে।।
নাটক : ‘মধুমালা’
রাগঃ
তালঃ
কী অনল জ্বলে লো সই কী অনল জ্বলে। নয়ন ভরল জলে লো সই আমার হিয়ার তলে।। (আমি) উদাসী পাগল হ’য়ে না ত্যাজিলাম কায়া এই চাঁদের মুখে পড়ল আমার রাহুল প্রেমের ছায়া, মোর বুকের মাঝে সাত সিন্ধুর একি ঢেউ উথলে।।
নাটক : ‘মধুমালা’ (ঘুমপরীর গান)
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan