
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

চিকন কালো বেদের কুমার কোন্ পাহাড়ে যাও? কোন্ বন-হরিণীর পরান নিতে বাঁশরি বাজাও? তুমি শিস্ দিয়ে গান গাও তুমি কুটিল চোখে চাও।। তীর-ধনুক নিয়ে সারাবেলা ও শিকারি, এ কি খেলা? শাল গাছেরই ডাল ভাঙিয়া একটু বাতাস খাও।। কাঁকর-ভরা কাঁটার পথে (আজ) নাই শিকারে গেলে, অশথ্-তলে বাজাও বাঁশি (তোমার) হাতের ধনুক ফেলে’। তোমার কালো চোখের কাজল নিয়ে ঝিল উঠেছে ঝিল্মিলিয়ে, ঝিল্মিলিয়ে। ঐ কমল ঝিলের শাপলা নিয়ে বাঁশিখানি দাও।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

চৈত্র পূর্ণিমা রাত্রি, মাধবী কানন মধুক্ষরা। মধুর আনন্দ উল্লাসে রাত্রে ভাসে বসুন্ধরা।। মুকুল-সৌগন্ধ ভারে দখিনা পবন নৃত্যের ছন্দে চলে মর্মরিয়া বেণু-বন। তটিনী ঊর্মির মর্ম নিয়া শত ভঙ্গে চন্দ্রে নিবেদিয়া — দুর্নিবার প্রেমোচ্ছ্বাসে কণ্ঠ-কল-গীতে ভরা।। মধুর পূর্ণিমা নিশি, পূর্ণপাত্র শিরাজি হস্তে যেন সাকি, জোছনার মদির স্বপ্নে মুকুলিত মাধবীর আঁখি।। গোলাপের স্নিগ্ধগন্ধে অস্থির অন্তর আজি রাত্রি হাসিছে সমাহিত প্রসন্ন সুন্দর। পরিতৃপ্ত চকোরের রুদ্ধ-কণ্ঠ১ লড়িতে চন্দ্রর পান করি শারাব গেলাস-ভরা।।
১. সম্ভবত এখানে কবি আরো কিছু শব্দ যুক্ত করতে চেয়েছিলেন।
রাগঃ
তালঃ
চৌরঙ্গী হ্যায় ইয়ে চৌরঙ্গী। ইসকী দুনিয়া রং বেরংগী।। গোরে, কালে আওবে, যাওবে আপনি আপনি ছাব দেখলাবে, ই ড্যগর মেঁ সব সংসার — ইসকী দুনিয়া রঙ্গ বেরংগী।। কিতনে আওবে রাজাবাবু কিতনে হামসে বেকারি, কিতনে আপনে গুলকে বন্দে কিতনে প্রেম-পূজারী। কোই কিসিকো রাব লাগায়ে কোই য়া কর খুদ খো যায়ে সিধা রাস্তা ফির হাজার ইসকী দুনিয়া রঙ্গ বেরংগী।।
রাগঃ
তালঃ কাহার্বা

চিকন কালো ভুরুর তলে কাজল আঁখি দোলে রে যেন বন-লতার কোলে কোয়েল পাখি দোলে রে।। যেন ফুল-ধনুর উজল তীর গো হায় বাদশাজাদীর রঙ মহলে যেন নীলার প্রদীপ জ্বলে দোলে রে দোলে রেদেোলে রে।। সজল শিশির মাখা দু'টি কুসুম গো সুনীল দু'টি কমল -কুড়িঁ যেন রূপের সাঁতার -জলে দোলে রে দোলে রে দোলে রে।।
রাগঃ
তালঃ কাহার্বা

চাও চাও চাও নব বধূ অবগুণ্ঠন খোলো আনত নয়ন তোলো॥ আমি যে ননদী খরতর নদী লজ্জা কি লজ্জায় ফুল শয্যায় কাল ছিল না তো নত ওই আঁখি সবি বলে দেব যদি বউ কথা না বলো॥ ‘বউ কথা কও’ ডাকে পাখি তবুও নীরব রবে নাকি দেখি দেখি গালে লালী ও কিসের? ও! লজ্জায় বুঝি লাল হলো॥ ও কি অধীর চরণে যেয়ো না যেয়ো না আন-ঘরে লুকাইতে দেখে যদি কেউ সখি পাশের ও ঘরে মানুষ যে রহে তারও অন্তরে বহে বিরহের ঢেউ। লজ্জাই যদি তব ভূষণ সজ্জায় তবে কি প্রয়োজন? সুখে সুখী হব দুখে দুখী ব’সো মুখোমুখি লাজ ভোলো।
নাটিকাঃ ‘বিয়ে বাড়ি’
রাগঃ
তালঃ ফের্তা

কোরাস্ : চীন ও ভারতে মিলেছি আবার মোরা শত কোটি লোক। চীন ভারতের জয় হোক! ঐক্যের জয় হোক! সাম্যের জয় হোক। ধরার অর্ধ নরনারী মোরা রহি এই দুই দেশে, কেন আমাদের এত দুর্ভোগ নিত্য দৈন্য ক্লেশে। পুরুষ কন্ঠ : সহিব না আজ এই অবিচার — কোরাস্ : খুলিয়াছে আজি চোখ॥ প্রাচীন চীনের প্রাচীর মহাভারতের হিমালয় আজি এই কথা যেন কয় — মোরা সভ্যতা শিখায়েছি পৃথিবীরে-ইহা কি সত্য নয় ? হইব সর্বজয়ী আমরাই সর্বহারার দল, সুন্দর হবে শান্তি লভিবে নিপীড়িতা ধরাতল। পুরুষ কন্ঠ : আমরা আনিব অভেদ ধর্ম — কোরাস্ : নব বেদ-গাঁথা-শ্লোক॥
রাগঃ
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan