
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

মদালস ময়ূর-বীণা কার বাজে। অরুণ-বিভাসিত অম্বর মাঝে।। কোন্ মহামৌনীর ধ্যান হ’ল ভঙ্গ? নেচে’ ফেরে অশান্ত মায়া-কুরঙ্গ, তপোবনে রঙ্গে অনঙ্গ বিরাজে।। নিদ্রিত রুদ্রের ললাট-বহ্নি, পাশে তা’র নেচে ফেরে বনবালা তন্বী। বিজড়িত জটাজুটে খেলে শিশু শশী দেয় মালা-চন্দন ভীরু উর্বশী, শঙ্কর সাজিল রে নটরাজ-সাজে।।
রাগঃ সৌরাষ্ট্র ভৈরব
তালঃ ত্রিতাল
মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা তুমি বাদ্শারও বাদ্শাহ্ কম্লিওয়ালা।। পাপে-তাপে পূর্ণ আঁধার দুনিয়া হ’ল পুণ্য বেহেশ্তী নূরে উজালা।। গুনাহ্গার উম্মত লাগি’ তব আজো চয়ন্ নাহি, কাঁদিছ নিরালা।। কিয়ামতে পিয়াসি উম্মত লাগি’ দাঁড়ায়ে রবে ল’য়ে তহুরার পিয়ালা।। জ্বলিবে রোজ হাশরে দ্বাদশ রবি কাঁদিবে নফ্সি ব’লে সকল নবী য়্যা উম্মতী য়্যা উম্মতী, একেলা তুমি কাঁদিবে খোদার পাক আরশ চুমি’ — পাপী উম্মত ত্রাণ তব জপমালা ধ্যান তব গুণ গাহিল খোদ্ আল্লাহতা’লা।।
রাগঃ
তালঃ কাহার্বা

মৃদুল মন্দে মঞ্জুল ছন্দে মরাল মদালস নাচে আনন্দে।। তরঙ্গ হিন্দোলে শতদল দোলে শিশু অরুণে জাগায় অমা-যামিনীর কোলে শুষ্ক কানন ভরে বকুল গন্ধে।। নন্দন-উপহার ধরণীর ক’রে শুভ্র পাখায় শুভ আশিস ঝরে। মিলন, বসন্তের দূত আগমনী কণ্ঠে সুমঙ্গল শঙ্খের ধ্বনি কুহু কেকা গাহে মধুর ছন্দে।।
নাটকঃ ‘সাবিত্রী’
রাগঃ পিলু-খাম্বাজ
তালঃ কাহার্বা

মোর বেদনার কারাগারে জাগো, জাগো- বেদনাহারী হে মুরারি। অসীম দুঃখ ঘেরা কৃষ্ণা তিথিতে এসো এসো হে কৃষ্ণ গিরিধারী।। ব্যথিত এ চিত দেবকীর সম মূর্ছিত পাষাণেরি ভারে ডাকে প্রাণ-যাদব, এসো এসো মাধব উথলিছে প্রেম আঁখিবারি মুরারি উথলিছে প্রেম আঁখিবারি।। হৃদয়-ব্রজে মম ভক্তি প্রীতি জাগিয়া আছে আশায়, কদম্ব ফুল সম উঠিছে শিহরি’ মম শ্যাম-বরষায়। ওগো বনশীওয়ালা, তব না শোনা বাঁশি শোনে অনুরাগ রাধা প্রণয় পিয়াসি, গোপন ধ্যানের মধুবনে তব নুপুর শুনি, হে কিশোর বনচারী।।
রাগঃ
তালঃ কাহার্বা

মাধব গোবিন্দ শ্রীকৃষ্ণ মুরারি॥ কহ নাম মুখে গাহ সুখে দুখে মণিহারই করে গেঁথে রাখ বুকে গোলকে হরি তার সখা সাথী প্যারী॥ পেল না ব্রহ্মা শিব ধেয়ানে যাহারে বাঁধিল গোকুলে গোয়ালিনী তারে যুগে যুগে সে যে প্রেমের ভিখারি॥ লীলা রসে তাহার ডুবে রও অবিরাম এ সংসার হবে রে সুমধুর ব্রজধাম ধরিবেন হৃদয়ে তোরে গিরিধারী॥
রাগঃ
তালঃ কাহার্বা

মম তনুর ময়ূর-সিংহাসনে এসো রূপকুমার ফর্হাদ্। (মোর)ঘুম যবে ভাঙিল, প্রিয়, গগনে ঢলিয়া পড়িল চাঁদ।। আমি শিঁরি – হেরেমের১ নন্দিনী গো ছিনু অহঙ্কারের কারা-বন্দিনী গো, ভেবেছিনু তুমি শুধু রূপের পাগল — বুঝি নাই কা’রে বলে প্রেম-উন্মাদ।। গিরি-পাষাণে আঁকিলে তুমি যে ছবি মম, দিলে যে মধু, সেই মধু চেয়ে, সেই শিলা বুকে ল’য়ে কাঁদি, ফিরে এসো, ফিরে এসো বঁধু। ল’য়ে যাও সেই প্রেম-লোকে, বিরহী কাঁদিছে যথায় ‘শিঁরি শিঁরি’ কহি’— আজ ভরিয়াছে বিষাদের বিলাপে গোলাপের সাধ।।
১. বাদশাহ
রাগঃ ময়ূর-সিংহাসন
তালঃ ত্রিতাল
শিল্পীঃ শবনম মুশ্তারী

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan