
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

মহুয়া বনে বন-পাপিয়া একলা ঝুরে নিশি জাগিয়া।। ফিরিয়া কবে প্রিয় আসিবে ধরিয়া বুকে কহিবে প্রিয়া।। শুনি নীরবে, গগনে বসি’ কহ যে কথা বিরহী শশী, তব রোদনে বঁধূ, এ মনে যমুনা বহে কূল-প্লাবিয়া।।
রাগঃ কলাবতী
তালঃ প্রিয়া

মুরলী শিখিব ব'লে এসেছি কদম্ব তলে মুরলীধারী মুরলী শিখাও হে কোন সুরে মধু-মাধবী ফোটে কোন সুরে রাধা নাম ওঠে মাধব হে! বাঁশির কোন সুরে উদাসী করে প্রাণ দাসী করে, মাধব হে — দেহ ময়ুর নাচে কোন সুর শুনিয়া মন-পাপিয়া গেয়ে ওঠে পিয়া পিয়া মোরে শিখাও সে সুর হে — যে সুরে তুমি নাচিবে, পিয়া ব'লে ডাকিবে মোরে শিখাও সে সুর হে বঁধু যে সুরে কেবল তব সাথে ভাব হয় অভাব রয় না আমি সেই সুর শিখিব যে সুর কৃষ্ণ ছাড়া কোন কথা কয় না কেন ছলছল চোখে চাও মুরলী শিখাও কেন হাত কাপে রসময়। যে সুর তোমার অধর পরশ লাগে সেই বেনু যেন চিরদিন রাধারই রয় বেনু শিখাও হে মোর দেহ মন ধায় যেন ধেনু সম তব পানে বেণু শিখাও হে।।
রাগঃ
তালঃ ফের্তা (আড়া চৌতাল, দ্রুত-দাদ্রা ও কাহার্বা)

মত্তময়ূর ছন্দে নাচে কৃষ্ণ প্রেমানন্দে! রুমু ঝুম্ঝুম্ মঞ্জির বাজে কঙ্কণ মণিবন্ধে।। রিমঝিম্ রিমঝিম্ ঝিম্ কেকা-বর্ণ ঘন বরয়ে তৃষ্ণা-তৃপ্ত আত্মা নাচে নন্দনলোকে হরষে, ঝঞ্ঝার ঝাঁঝরতাল বাজে শুন্যে মেঘ-মন্দ্রে।। পল্লব ঘন-চক্ষে ঝরে অশ্রু-রসধারা পূব হাওয়াতে বংশী ডাকে আয় রে পথহারা, বন্দে দামিনী বর্ণা রাধা বৃন্দাবন চন্দে।।
রাগঃ
তালঃ মত্তময়ূর (২২ মাত্রা)
মোরা ভেসে যাব কৃষ্ণ নামের স্রোতে গো ঐ নাম ধরে গো, উঠব মোরা ব্রজধামের পথে।। ঐ নামেরই মন্ত্র গুণে পথের মানুষ গোঠের বেণু শোনে গো ভুলের কূলে কূলে খেলে যে সে ওঠে ফুলের রথে।। ঐ নাম পেল যে, সুমুখে তার শ্যাম গো দেখা দেবার তরে নিতুই ঘোরে অবিরাম গো। ঐ কৃষ্ণ নামের টানে ধীরে ধীরে প্রেম যমুনা আনে। ঐ নামের গুণে গঙ্গাধারা নামে হিমগিরি হতে।।
রাগঃ
তালঃ দ্রুত–দাদ্রা

মোর বেদনার কারাগারে জাগো, জাগো- বেদনাহারী হে মুরারি। অসীম দুঃখ ঘেরা কৃষ্ণা তিথিতে এসো এসো হে কৃষ্ণ গিরিধারী।। ব্যথিত এ চিত দেবকীর সম মূর্ছিত পাষাণেরি ভারে ডাকে প্রাণ-যাদব, এসো এসো মাধব উথলিছে প্রেম আঁখিবারি মুরারি উথলিছে প্রেম আঁখিবারি।। হৃদয়-ব্রজে মম ভক্তি প্রীতি জাগিয়া আছে আশায়, কদম্ব ফুল সম উঠিছে শিহরি’ মম শ্যাম-বরষায়। ওগো বনশীওয়ালা, তব না শোনা বাঁশি শোনে অনুরাগ রাধা প্রণয় পিয়াসি, গোপন ধ্যানের মধুবনে তব নুপুর শুনি, হে কিশোর বনচারী।।
রাগঃ
তালঃ কাহার্বা

মহুয়া বনে আধো নিশিীথ রাতে বেণুকা বাজায়ে ডাকে গো মোরে কোন বিরহী সে মানা মানে না, সখি সে কি জানে না আমি ভবনের বধূ, বন-বালিকা নহি।। বন-কেতকী ব’লে তারে চাতকী জানে তাই কাঁদিয়া মরে চেয়ে মেঘের পানে, বলে যমুনার জল, ওর ডাক সে যে ছল, তাই রোদনের স্রোত হয়ে অকূলে বহি।।
নাটক : ‘মদিনা’
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan