
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

মন লহ নিতি নাম রাধা শ্যাম গাহো হরি গুণ গান। তব ধন জন প্রাণ, যাহার কৃপার দান জপ তারি নাম জয় ভগবান জয় ভগবান।। জনক-জননীর স্নেহে তাঁহার হেরিস্ তুই স্নেহময়, ভাই ভগিনীর প্রীতিতে যাঁর, শান্ত মধুর পরিচয়। প্রণয়ী বন্ধুর মাঝে, যাঁর প্রেম রূপ বিরাজে; পুত্র কন্যা-রূপে সেই জুড়ায় তাপিত পরান।। তৃষ্ণা ক্ষুধায় সেই কৃষ্ণেরি লীলা, হাসে শ্যাম শস্যে কুসুমে রঙিলা; তরঙ্গে ছলছল আঁখি জল-নীলা, কল-ভাষা নদী-কলতান। দেয় দুখ্ শোক সেই, পুন সেই করে ত্রাণ। জয় ভগবান, জয় ভগবান, জয় ভগবান।।
রাগঃ বেহাগ
তালঃ কাহার্বা

মন কেন উদাসে (এই) ফাগুন বাতাসে। যাহারে না পাইনু কভু এ জীবনে সে কেন গো কাঁদাতে আসে নিতি স্মরণে, কুসুমের গন্ধে গো তারি সুবাস বাসে।। কেন এ সমীরে সে আসে ফিরে ফিরে, নয়ন নদীতীরে কেন জল উছাসে।।
রাগঃ শুদ্ধ সারং
তালঃ একতাল
মৃদুল মন্দে মঞ্জুল ছন্দে মরাল মদালস নাচে আনন্দে।। তরঙ্গ হিন্দোলে শতদল দোলে শিশু অরুণে জাগায় অমা-যামিনীর কোলে শুষ্ক কানন ভরে বকুল গন্ধে।। নন্দন-উপহার ধরণীর ক’রে শুভ্র পাখায় শুভ আশিস ঝরে। মিলন, বসন্তের দূত আগমনী কণ্ঠে সুমঙ্গল শঙ্খের ধ্বনি কুহু কেকা গাহে মধুর ছন্দে।।
নাটকঃ ‘সাবিত্রী’
রাগঃ পিলু-খাম্বাজ
তালঃ কাহার্বা

মন জপ নাম শ্রীরঘুপতি রাম নব দূর্বাদলশ্যাম নয়নাভিরাম! সুরাসুর-কিন্নর-যোগী-মুনি-ঋষি-নর চরাচর যে নাম জপে অবিরাম॥ সজল-জলদ-নীল-নবঘন কান্তি নয়নে করুণা, আননে প্রশান্তি। নাম শরণে টুটে যায় শোক-তাপ-ভ্রান্তি, রূপ নেহারি মূরছিত কোটি কাম॥
রাগঃ
তালঃ
মোর দেহ মন বিভব রতন প্রিয়া তুমি নাও তুমি নাও। পথের ধূলায় মুক্ত আকাশ-তলে আমারে থাকিতে দাও।। সাজাইয়া হীরা মানিকের ফুলদানি সাধ যায় রাখি’ সেথা তোমারে* সোনার দালান — প্রাণহীন, সে যে ভুল আমি মাটিতে জন্ম আমি যে মাটির ফুল কেন তা ভুলাতে চাও।। মাটির রসে যে প্রেমের কুসুম ফোটে তারি কাছে এসে মধুকর গেয়ে ওঠে, মোর কাছে এসো — যদি কোন দিন সে-মাটির মধু পাও।।
* পঙক্তিটি অসম্পূর্ণ
রাগঃ
তালঃ
মোর যাবার বেলায় বল বল তুমি চিনিতে পেরেছ মোরে। গানের সুরের আড়ালে খুঁজিতে যে প্রেম-সুন্দরে।। যাহার বিরহ যাহার আদর চেয়ে বীণা-সম তব তনু সুরে সুরে যেত ছেয়ে, সে তার নামখানি তোমার চরণে লিখে গেল আঁখি লোরে।। ফিরায়ে দিলাম তোমারে তোমার ঘরে, আমি চ’লে যাই আমার নীলাম্বরে। বল বল, মনে আর নাই কোন ভয় যত কলঙ্ক হল চন্দনময়, নন্দনবন-পারিজাত-প্রেম পাইয়াছি অন্তরে।।
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan