
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

মোরা কুসুম হয়ে কাঁদি কুঞ্জবনে সুন্দর শ্যাম হে আমি মরিতে চাহি ঝরি' তব চরণে সুন্দর শ্যাম হে। ওগো সুন্দর শ্যাম হে।। মোর ক্ষণিক এ জীবন নিশি শেষে প্রিয় ঝ'রে যাব গো স্রোতে ভেসে বঁধু কাছে এসে ছুয়ো ভালবেসে জাগায়ো প্রেম-মধু গোপন মনে সুন্দর শ্যাম হে।। তব সরস পরশ দিয়ে মনোহর মোর এ তনু রঙে রসে পূর্ণ করো আমি তোমার বুকে রবো পরম সুখে ঝরিব প্রিয়, চাহি' তব নয়নে সুন্দর শ্যাম হে।। মোর বিদায় বেলা ঘনায়ে আসে মোর প্রাণ কাদেঁ মিলন-পিয়াসে এই বিরহ মম ওগো প্রিয়তম, মিটিবে সে কোন শুভ লগনে, সুন্দর শ্যাম হে।।
রাগঃ
তালঃ কাহার্বা

মেঘলা-মতীর ধারা জলে কর স্নান (হে ধরণী) স্নিগ্ধ শীতল মেঘ-চন্দনে জুড়াও তাপিত প্রাণ (হে ধরণী)।। তব বৈশাখী ব্রত শেষে শ্যাম সুন্দর বেশে নব দেবতা এলো হেসে লহ আশিস বারি দান (হে তাপসী)।। তব ভূষণ-হীন উপবাস ক্ষীণ কায় হোক নবতর শ্যাম সমারোহে, পুষ্পিত সুষমায়। তীর্থ-সলিলে কৃষ্ণা দূর কর গো তৃষ্ণা শ্যাম দরশ পরশ ব্যাকুলা হরষে গাহ গান (হে তপতী)।।
রাগঃ
তালঃ দাদ্রা

মোরে সেইরূপে দেখা দাও হরি। তুমি ব্রজের বালারে রাই কিশোরীরে ভুলাইলে যেই রূপ ধরি’।। হরি বাজায়ো বাঁশরি সেই সাথে, যে বাঁশি শুনিয়া ধেনু গোঠে যেত উজান বহিত যমুনাতে। যে নূপুর শুনে ময়ূর নাচিত এসো হে সেই নূপুর পরি।। নন্দ যশোদা কোলে গোপাল যে রূপে খেলিতে, ক্ষীর ননী খেতে এসো সেই রূপে ব্রজ দুলাল। যে পীত বসনে কদম তলায় নাচিতে এসো সে বেশ পরি।। কংসে বধিলে যে রূপে শ্যাম, কুরুক্ষেত্রে হলে সারথি এসো সেইরূপে এ ধরাধাম। যে রূপে গাহিলে গীতা নারায়ণ, এসো সে বিরাট রূপ ধরি।।
রাগঃ
তালঃ দাদ্রা

মুরলীধ্বনি শুনি ব্রজনারী যমুনা-তটে আসিল ছুটে কুল মান যৌবন দিল চরণে ডারি।। পবন গতিহীন রয়ে যমুনা উজান বহে বাঁশরি শুনি’ বিসরে গীত ময়ূর ময়ূরী শুক সারি।। চকিত হয়ে ধেনুগণ তৃণ নাহি পরশে গলিয়া পড়ে মেঘ সুর শুনি হরষে। বেভুল আহিরিণী চেয়ে থাকে উদাসিনী বাঁশরি শুনি পাশরি গেল নিতে গাগরিতে বারি।।
রাগঃ সিন্ধু/সৈন্ধবী
তালঃ ঝাঁপতাল

মোর না মিটিতে আশা ভাঙিল খেলা, জীবন প্রভাতে এ লো বিদায় বেলা।। আঁচলের ফুলগুলি করুণ নয়ানে নিরাশায় চেয়ে আছে মোর মুখপানে, বাজিয়াছে বুকে যেন, কার অবহেলা।। আঁধারের এলোকেশ দু’ হাতে জড়ায়ে যেতে যেতে নিশীথিনী কাঁদে বনছায়ে। বুঝি দুখ-নিশি মোর হবে না হবে না ভোর, ভিড়িবে না কূলে মোর বিরহের ভেলা।।
রাগঃ ভৈরবী
তালঃ দাদ্রা
শিল্পীঃ আরতি

মা এলো রে, মা এলো রে, বরষ পরে আপন ছেলের ঘরে সাত কোটি ভাই বোন মিলিয়া আজি ডাকি আকুল স্বরে (মাগো আনন্দময়ী) মা এসেছে! মা এসেছে! আকাশ-পাতাল ‘পরে আনন্দ তাই ধরে না যে আজকে থরে থরে শিউলি ফুলের মত আজ আনন্দ গান করে।। কমল-মুকুল-শাপ্লা বনে ভ্রমর শোনায় গীতি — জাগো জাগো, আজকে মোদের আগমনীর তিথি; জল-তরঙ্গ বেজে ওঠে নদীর বালুচরে।। বুকের মাঝে বাঁশি বাজে অঝোর কলরোলে, দূর-প্রবাসী কাজ ভুলে আয় আপন মায়ের কোলে; আজকে পেলাম মাকে যেন কত যুগের পরে।।
রাগঃ
তালঃ ফের্তা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan