
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

নীল আকাশের কোলে শুয়ে হেরে শ্রান্ত মেঘের দল, পল্লবে-ফুলে পূর্ণ হ’লো কি ধরণীর অঞ্চল।। দেয়া গরজে না, উপবনে তাই বেণী-বন্ধনে কেয়া ফুল নাই, গুণ্ঠন খুলি’ প্রকৃতি হাসিছে, মেলি’ এলো-কুন্তল।। সায়র ছেয়েছে শাপ্লা শালুকে, ‘নায়রে’ চলেছে বৌ, বৌ-কথা-কও ডাকে ফুলবনে, ঝরে মমতার মৌ। বাজে আনন্দ-বেণু শারদীয়া মিলন পিয়াসি ডাকে পিয়া পিয়া, সৌরভ-মধু ভারে বেদনায় কার প্রেম-শতদল, করে টলমল।।
রাগঃ
তালঃ দাদ্রা
নতুন ক’রে রেজওয়ান জিন্নত সাজায় আজ রোজায় আজ রোজায় আজ রোজায়। লাগল চাবি দোজখেরি দরওয়াজায়।। মসজিদেরি মিনার-চুড়ে আজ বেহেশতী নিশান উড়ে গাফলতি নাই আর কারো নামাজ কাজায়।। রোজার শবেকদর রাতে কোরান এলো দুনিয়াতে ফেরেশতা সব সালাম জানায় মোর্তজায়।।
রাগঃ
তালঃ কাহার্বা

না মিটিতে মনোসাধ যেয়ো না হে শ্যামচাঁদ আঁধার করিয়া ব্রজধাম, সখা হে —। সোনার বরনী রাই অঙ্গে মাখিয়া ছাই দিশা নাই কাঁদে অবিরাম, সখা হে —।। অবিরাম কাঁদে রাই তারে কাঁদায় যে তারি তরে অবিরাম কাঁদে সখা হে। এখনো মাধবী-লতা কহেনি কুসুম-কথা জড়াইয়া তরুর গলে, এখনো ফোটেনি ভাষা আধ-ফুট ভালোবাসা ঢাকা লাজ পল্লব-তলে। বলা হলো না,হলো না, বুকের ভাষা মুখে বলা যে হলো না। সখা আমরা নারী, বলতে নারি! দুঃখের কথা মুখে বলতে নারি নয়ন জলে গলতে পারি তবু মুখে বলতে নারি মরণ-কোলে ঢলতে পারি সখা মুখ ফুটে তবু বলতে নারি, সখা হে — নবীন নীরদ-বরণ শ্যাম জানিতাম মোরা তখনি, ঐ করুণ সজল কাজল মেঘে থাকে গো ভীষণ অশনি। তুমি আগুন জ্বালিলে, ওহে নিরদয়! বুকে কেন আগুন জ্বালিলে। বুকে আগুন জ্বালায়ে চোখে সলিল ঢালিলে। তাহে আগুন নেভে কি? চোখেরি জলে ডুবে আগুন নেভে কি সথা হে- আগুন নেভে কি।।
রাগঃ
তালঃ ফের্তা
১.

২.

না মিটিতে সাধ মোর নিশি পোহায়। গভীর আঁধার ছেয়ে আজো হিয়ায়।। আমার নয়ন ভ’রে এখনো শিশির ঝরে, এখনো বাহুর ’পরে বঁধূ ঘুমায়।। এখনো কবরী-মূলে কুসুম পড়েনি ঢুলে, এখনো পড়েনি খুলে’ মালা খোঁপায়।। নিভায়ে আমার বাতি পোহাল সবার রাতি, (আমি) নিশি জেগে’ মালা গাঁথি, প্রাতে শুকায়।।
রাগঃ ভৈরবী
তালঃ কাওয়ালি

নিশি-ভোরে অশান্ত ধারায় ঝরঝর বারি ঝরে। আকাশ-পারের বিরহীর বীণা যেন সুর ঝুরে আকুল স্বরে।। কাহার মদির নিঃশ্বাস আসে বকুলের বনে ঝরা ফুল বাসে কর হানি দ্বারে যেন বারে বারে খোল দুয়ার বলি ডাকে ঘুমঘোরে।। ডাকে কেয়া বনে ডাহুক কেকা বিরহের ভার বহি কত আর একা ম্লান হয়ে এলো চোখে কাজলের লেখা অশ্রু-লোরে।।
রাগঃ
তালঃ কাহার্বা

নিশি না পোহাতে যেয়ো না যেয়ো না দীপ নিভিতে দাও। নিবু-নিবু প্রদীপ নিবুক হে পথিক ক্ষণিক থাকিয়া যাও॥ ঢুলিয়া পড়িতে দাও ঘুমে অলস আঁখি ক্লান্ত করুণ কায়, সুদূর নহবতে বাঁশরি বাজিতে দাও উদাস যোগিয়ায়। হে প্রিয় প্রভাতে ও-রাঙা পায় বকুল ঝরিয়া মরিতে চায়, তব হাসির আভায় তরুণ অরুণ প্রায় দিক রাঙিয়ে যাও॥
রাগঃ ভৈরবী-যোগিয়া
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan