
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

হে প্রিয় নবী রসূল আমার প’রেছি আভরণ নামেরি তোমার।। নয়নের কাজলে তব নাম ললাটের টীপে জ্বলে তব নাম গাঁথা মম কুন্তলে আহমদ বাঁধা মোর অঞ্চলে তব নাম দুলিছে গলে মোর তব নাম মণিহার।। তাবিজ অঙ্গুরী তব নাম বাজু ও পৈচী চুড়ি তব নাম ভয়ে ভয়ে পথে পথে ঘুরি যে পাছে কেউ করে চুরি তব নাম ঐ নাম রূপ মোর ঐ নাম আঁখি ধার।। বুকের বেদনা ঢাকা তব নাম ধ্যানে মোর জ্ঞানে মোর তুমি যে প্রেম-ভক্তি মাখা তব নাম প্রিয় নাম আহমদ জপি আমি অনিবার।।
রাগঃ
তালঃ কাহার্বা

হে চির সুন্দর, বিশ্ব চরাচর তোমারি মনোহর রূপের ছায়া। রবি শশী তারকায় তোমারি জ্যোতি ভায় রূপে রূপে তব অরূপ কায়া।। দেহের সুবাস তব কুসুম-গন্ধে, তোমার হাসি হেরি শিশুর আনন্দে। জননীর রূপে তুমি আমাদেরে যাও চুমি’, তব স্নেহ-প্রেমরূপ — কন্যা জায়া।। হে বিরাট শিশু! এ যে তব খেলনা নিতি নব, ভাঙা গড়া দুখ শোক বেদনা। শ্যামল পল্লবে সাগর-তরঙ্গে তব রূপ লাবনি দুলে ওঠে রঙ্গে, বিহগের কণ্ঠে তব মধু কাকলি, মায়াময়। শতরূপে বিছাও মায়া।।
রাগঃ ভৈরবী
তালঃ কাহার্বা

হে গোবিন্দ, হে গোবিন্দ ও রাঙা চরণ কমল ঘেরি গুঞ্জরে কোটি ভক্তবৃন্দ।। শত দুখ দিয়ে ভক্তের সাথ, একি অনন্ত-লীলা তব নাথ যোগী মুনি ঋষি বুঝিতে পারে না তুমি অচিন্ত্য তুমি অনিন্দ্য লীলা-রসিক হে গোবিন্দ।।
নাটিকা: ‘নরমেধ’
রাগঃ
তালঃ দাদ্রা

হে গোবিন্দ রাখ চরণে। মোরা তব চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে হে॥ গঙ্গা ঝরে যে শ্রীচরণ বেয়ে কেন দুখ পাই সে চরণ চেয়ে এ ত্রিতাপ জ্বালা হর হে শ্রীহরি, চাহ করুণা সিক্ত নয়নে॥ হরি ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায় তোমারি দুয়ারে হাত পাতিল যে, ফিরাবে কি তুমি তায়। হরি সব তরী ডুবে যায় তোমার চরণ তরী ত’ ডোবে না হায়, তব চরণ ধরিয়া ডুবে মরি যদি রবে কলঙ্ক নিখিল ভুবনে॥
রাগঃ
তালঃ দাদ্রা
১.

২.

হার মানি ননদিনী মুখর মুখের বাণী শুনি তোর লজ্জাও লাজ সখি ভোলে পুলকে প্রাণ মন দোলে দোলে।। পলকের চাহনিতে কে জানে কেমনে প্রাণে এলো এত মধু এত লাজ নয়নে বাহিরে নীরব কথার কুহু অন্তরে মুহুমুহু বোলে বোলে মুহু মুহু কুহু কুহু বোলে।। তোরি মত ছিনু সই বনের কুরঙ্গী মানি নাই কোনদিন লাজের ভ্রুভঙ্গি। মধুরা মুখরা ওলো! মিষ্টি মুখের তোর সব মধু খেয়েছে কি ঠাকুর জামাই চোর? তব অভিনব বাণী হিল্লোলে গুন্ঠন আপনি খোলে পুলকে প্রাণ মন দোলে।।
নাটিকাঃ ‘প্রীতি উপহার’
রাগঃ
তালঃ কাহার্বা

হেলে দুলে চলে বন-মালা গলে গোঠ-বিহারী বনে বনমালী সাজে। বঙ্কিম শিখী পাখা শোভিত অলক চন্দন তিলক ললাটে রাজে।। পথের ধুলি হরি চরণ পরশে হল সুরভিত হরি-চন্দন হরষে, নিখিল-ভক্ত-প্রাণ চরণে নূপুর হয়ে রুমু ঝুমু বাজে।। তৃণ নাহি পরশে উচাটন ধেনু সব বংশী-বট-তলে শোনে শ্যাম বেণুরব, অপরূপ অভিনব প্রেম অনুভব, জাগে ব্রজ-গোপীকার প্রাণের মাঝে।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan