
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

তোমায় কূলে তুলে বন্ধু আমি নামলাম জলে। আমি কাঁটা হয়ে রই নাই বন্ধু তোমার পথের তলে॥ আমি তোমায় ফুল দিয়েছি কন্যা তোমার বন্ধুর লাগি’ যদি আমার শ্বাসে শুকায় সে ফুল তাই হলাম বিবাগী। আমি বুকের তলায় রাখি তোমায় গো, ওরে শুকায়নি ক’ গলে॥ (ওই) যে-দেশ তোমার ঘর্ রে বন্ধু সে দেশ হতে এসে, আমার দুখের তরী দিছি ছেড়ে, (বন্ধু) চলতেছে সে ভেসে। এখন যে-পথে নাই তুমি বন্ধু গো, তরী সেই পথে মোর চলে॥
রাগঃ
তালঃ কাহার্বা

তুমি আশা পুরাও খোদা, সবাই যখন নিরাশ করে। সবাই যখন পায়ে ঠেলে, সান্ত্বনা পাই তোমায় ধ'রে।। দ্বারে দ্বারে হাত পাতিয়া ফিরি যখন শূন্য হাতে, তোমার দানের শির্নি তখন আসে আমায় পথ দেখাতে, দেখি হঠাৎ শূন্য তোমার দানে গেছে ভ'রে।। খোদা, তোমায় ভরসা করি' নামি যখন কোন কাজে, সে কাজ হাসিল হয় সহজে শত বিপদ বাধার মাঝে (খোদা) তোমায় ছেড়ে অন্য জনে শরণ নিলে যায় সে সরে।। মাঝ দরিয়ায় ডুবলে জাহাজ তোমায় যদি ডাকি তোমার রহম কোলে করি তীরেতে যায় রাখি দুখের অনল কুসুম হয়ে ফুটে ওঠে থরে থরে।।
রাগঃ
তালঃ কাহার্বা

ত্রাণ কর মওলা মদিনার, উম্মত তোমার গুনাহ্গার কাঁদে। তব প্রিয় মুসলিম দুনিয়া পড়েছে আবার গুনাহের ফাঁদে।। নাহি কেউ ঈমানদার, নাহি নিশান-বরদার, মুসলিম জাহানে নাহি আর পরহেজগার, জামাত শামিল হতে যায় না মসজিদে, পড়ে নাকো কোরআন মানে না মুর্শিদে; ভুলিয়াছে কল্মা শাহাদাত, পড়ে না নামাজ ঈদের চাঁদে।। নাহি দান খয়রাত, ভুলে মোহ ফাঁসে মেতে আছে সবে বিভবে বিলাসে; বসিয়াছে জালিম শাহী তখ্তে তব — মজলুমের এ ফরিয়াদ আর কাহে কব, তলোয়ার নাহি আর, পায়ে গোলামীর জিঞ্জির বাঁধে।।
রাগঃ
তালঃ কাহার্বা

তুমি বর্ষার ঝরা চম্পা, তুমি যূথিকা-অশ্রুমতী। তুমি কুহেলি-মলিন ঊষা, তুমি বেদনা-সরস্বতী।। কদম-কেশর-কীর্ণা তুমি পুষ্প-বীথিকা শীর্ণা, হ’লে ধরণীতে অবতীর্ণা — ক্ষীণ তারকা স্নিগ্ধ জ্যোতি।। মন্দ-স্রোতা মন্দাকিনী তুমি কি অলকানন্দা, আঁধারের কালো-কুন্তল-ঢাকা তুমি কি ধূসর সন্ধ্যা? পাষাণ-দেবতা-চরণে তুমি মরেছ অমর মরণে, তুমি অঞ্জলি ঝরা কুসুমের, তুমি ব্যর্থ ব্যথা-আরতি।।
রাগঃ সিন্ধু মিশ্র
তালঃ দাদ্রা
তুমি সুন্দর কপট হে নাথ! মায়াতে রাখ বিভোর। তোমার ছলনা যে বোঝে না নাথ সেই সে দুঃখী ঘোর।। কত শত রূপে নিঠুর আঘাতে তুমি চাও নাথ তোমারে ভোলাতে তবু যে তোমারে ভুলিতে পারে না ধরা দাও তারে চোর।। কাঁদাও তাহারে নিশিদিন তুমি যপে যে তোমার নাম তোমারে যে চাহে শত বন্ধনে বাঁধ তারে অবিরাম। সাগরে মিশাতে চায় বলে নদী জনম গোঁয়ায় কেঁদে নিরবধি ভক্তে তেমনি দিয়াছ যে নাথ অসীম আঁখি - লোর।।
রাগঃ
তালঃ দাদ্রা

তব গানের ভাষায় সুরে বুঝেছি বুঝেছি বুঝেছি এত দিনে পেয়েছি তারে আমি যারে খুঁজেছি।। ছিল পাষাণ হয়ে গভীর অভিমান সহসা, এলো সহসা আনন্দ-অশ্রুর বান। বিরহ-সুন্দর হয়ে সেই এলো দেবতা বলে যাঁরে পুজেছি বুঝেছি বুঝেছি বুঝেছি।। তোমার দেওয়া বিদায়ের মালা পুন প্রাণ পেল প্রিয় হ’য়ে শুভদৃষ্টি মিলন-মালিকা বুকে ফিরে এলো — এলো প্রিয়। যাহারে নিষ্ঠুর বলেছি নিশীথে গোপনে কেঁদেছি নয়নের বারি হাসি দিয়ে মুছেছি বুঝেছি বুঝেছি বুঝেছি।।
রাগঃ
তালঃ কাহার্বা
শিল্পীঃ রোখসানা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan