
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

হৃদয় কেন চাহে হৃদয়, আমি জানি মন জানে জানে নদী কেন যে সে, যায় ছুটে সাগর পানে।। কেহ বারি কেন চাহে, জানে চাতক, জানে মেঘ, জানে চকোর সুদূর নভে, চাঁদ কেন তারে টানে।। কুসুম কেন চাহে শিশির, জানে শিশির, জানে ফুল, জানে বুলবুল আছে কাঁটা, তবু যায় গুল-বাগানে। আঁখি চাহে আঁখি-বারি , মন চাহে মনোব্যথা প্রাণ আছে যার সেই জানে, কেন চাহে প্রাণে প্রাণে।।
রাগঃ ভীমপলশ্রী
তালঃ দাদ্রা

মেঘ-বিহীন খর-বৈশাখে তৃষায় কাতর চাতকী ডাকে।। সমাধি-মগ্না উমা তপতী — রৌদ্র যেন তার তেজঃ জ্যোতি, ছায়া মাগে ভীতা ক্লান্তা কপোতী — কপোত-পাখায় শুষ্ক শাখে।। শীর্ণা তপিনী বালুচর জড়ায়ে তীর্থে চলে যেন শ্রান্ত পায়ে। দগ্ধ-ধরণী যুক্ত-পাণি চাহে আষাঢ়ের আশিস বাণী যাপিয়া নির্জলা একদশীর তিথি পিপাসিত আকাশ যাচে কাহাকে।।
রাগঃ সামন্ত সারং
তালঃ ত্রিতাল

ঝুমঝুম ঝুমরা নাচ নেচে কে এলো গো সই লো দেখে আয়। বৈঁচি বনে বিরহে বাউরি বাতাস বহে এলোমেলো গো।। আঁড়বাঁশি বাজায় আড়চোখে তাকায় তীর হানার ভঙ্গিতে ধনুক বাঁকায় নন্দন পাহাড়ে তাহারে দেখে চাঁদ আঁউরে গেল গো।। ঝাঁকড়া চুলের পাশে টুলটুলে চোখ হাসে কতই ছলে মোরলা মাছ যেন খেলে বেড়ায় গো কালো জলে। মৌটুসির মো ফেলে ভোমরা রয় তাকিয়ে গুরুজনের মত বটের তরু দাঁড়িয়ে জট পাকিয়ে আমলকি গাছের আড়ালে লুকিয়ে দেখি, দেখতে কি তা পেল গো (সে)।।
নাটিকাঃ ‘অর্জুন বিজয়’
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যাণ, সকল অশোভন।। এ প্রাণ প্রভাতী-তারার প্রায় ফুটুক উদয়-গগন-গায়, দুঃখ নিশায় আন পূর্ণ চাঁদের স্বপন।। সকল বিরস-হৃদয়-মন সরস কর হে, আশার সূর্য্যে মৃত্যু-গহন বিপদ হর হে। কাঁটার ঊর্ধ্বে ফোটাও ফুল ভোলাও পথের দুঃখ ভুল, এ বিশ্ব হোক পূজা-দেউল পবিত্র-মোহন।।
রাগঃ সরফর্দা
তালঃ একতাল
রংমহলের রংমশাল মোরা আমরা রূপের দীপালি। রূপের কাননে আমরা ফুলদল কুন্দ মল্লিকা শেফালি।। রূপের দেউলে আমি পূজারিণী রূপের হাটে মোর নিতি বিকিকিনি, নৌবতে আমি প্রাতে আশাবরি, আমি সাঁঝে কাঁদি ভূপালী।। আমি শরম-রাঙা চোখের নেশা, লাল শারাব আমি আঙুর-পেষা, আঁখিজলে গাঁথা আমি মোতি-মালা, দীপাধারে মোরা প্রাণ জ্বালি।।
রাগঃ ভৈরবী-আশাবরী-ভূপালী
তালঃ কাহার্বা
স্বরলিপিকার: কাজী নজরুল ইসলাম

তোর নামেরই কবচ দোলে দোলে আমার বুকে, হে শঙ্করী। কি ভয় দেখাস্? আমি তোকেও ভয় করি না, ভয় করি না ভয়ঙ্করী।। মৃত্যু প্রলয় তাদের লাগি নয় যারা তোর অনুরাগী। (মাগো) তোর শ্রীচরণ আশ্রয় মোর (দেখে) মরণ আছে ভয়ে মরি’।। তোর যদি না হয় মা বিনাশ, আমিও মা অবিনাশী; (আমি) তোরই মাঝে ঘুমাই জাগি, তোরই কোলে কাঁদি হাসি। তোর চরণ ছেড়ে পলায় যারা (মা) মায়ার জালে মরে তারা তোর মায়া-জাল এড়িয়ে গেলাম মা তোর অভয়-চরণ ধরি, মা।।
রাগঃ মিশ্র তিলং
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan