
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

ঝড়-ঝঞ্ঝার ওড়ে নিশান, ঘন-বজ্রে বিষাণ বাজে। জাগো জাগো তন্দ্রা-অলস রে, সাজো সাজো রণ-সাজে।। দিকে দিকে ওঠে গান, অভিযান অভিযান! আগুয়ান আগুয়ান হও ওরে আগুয়ান ফুটায়ে মরুতে ফুল-ফসল। জড়ের মতন বেঁচে কি ফল? কে র’বি প’ড়ে লাজে।। বহে স্রোত জীবন-নদীর, চল চঞ্চল অধীর, তাহে ভাসিবি কে আয়, দূর সাগর ডেকে যায়। হ’বি মৃত্যু-পাথার পার, সেথা অনন্ত প্রাণ বিরাজে।। পাঁওদল্ রণে চল্, চল্ রণে চল্ পাঁওদল আগে চল্, চল্ রণে চল্ মরুতে ফোটাতে পারে ওই পদতল প্রাণ-শতদল। বিঘ্ন-বিপদে করি’ সহায় না-জানা পথের যাত্রী আয়, স্থান দিতে হবে আজি সবায়, বিশ্ব-সভা-মাঝে।।
মার্চের সুর
তালঃ ফের্তা (দ্রুত-দাদ্রা ও কাহার্বা)
শিল্পীঃ সাদিয়া মল্লিক

ঘুমাইতে দাও শ্রান্ত রবি রে জাগায়ো না জাগায়ো না, সারা জীবন যে আলো দিল ডেকে তার ঘুম ভাঙায়ো না।। যে সহস্র করে রূপরস দিয়া জননীর কোলে পড়িল ঢলিয়া তাঁহারে শান্তি-চন্দন দাও ক্রন্দনে রাঙায়ো না।। যে তেজ শৌর্য-শক্তি দিলেন, আপনারে করি ক্ষয় তাই হাত পেতে নাও। বিদেহ রবি ও ইন্দ্র মোদের নিত্য দেবেন জয় কবিরে ঘুমাতে দাও। অন্তরে হের হারানো রবির জ্যোতি সেইখানে তারে নিত্য কর প্রণতি আর কেঁদে তাঁরে কাঁদায়ো না।।
রাগঃ
তালঃ দাদ্রা
শিল্পীঃ কাজী নজরুল ইসলাম

রূপের দীপালি-উৎসব আমি দেখেছি তোমার নয়ন অঙ্গে। শথ ফুলশর মুরছায় প্রিয়া, তোমার নয়ন-ভঙ্গে।। যে আঁখি পরম সুন্দরে দেখিয়াছে সেই আঁখি কাঁদে তোমার পায়ের কাছে, দেখেছে সে-আঁখি, বিশ্ব দুলিছে তোমার রূপ-তরঙ্গে।। তোমারে দেখিতে আমার আকাশ আনত হইয়া কাঁদে, (তব) মণিহার হ’তে বিবাদ করে গো কোটি গ্রহ তারা চাঁদে। তুমি দেখিতে যদি গো আপন রূপের আলো আমারে ভুলিয়া নিজেরে বাসিতে ভালো, তোমারে আড়াল করিয়া গো তাই ছায়া-সম ফিরি সঙ্গে।।
রাগঃ
তালঃ
স্নিগ্ধ শ্যাম কল্যাণ রূপে রয়েছ মোদেরে ঘেরি তব অনন্ত করুণা ও স্নেহ নিশিদিন নাথ হেরি।। তব চন্দন-শীতল কান্তি সৌম্য-মধুর তব১ প্রশান্তি জড়ায়ে রয়েছে ছড়ায়ে রয়েছে অঙ্গে ত্রিভুবনেরই।। বাহিরে তুমি বন্ধু স্বজন আত্মীয় রূপী মম অন্তরে তুমি পরমানন্দ প্রিয় অন্তরতম। নিবেদন করে তোমাতে যে প্রাণ সেই জানে তুমি কত মহান যেমনি সে ডাকে সড়া দাও তাকে তিলেক কর না দেরি।।
১. চির
রাগঃ শ্যামকল্যাণ / ইমন কল্যাণ
তালঃ একতাল

ঢল ঢল তব নয়ন-কমল কাজল তোমারেই সাজে। শোভে তোমারেই চাঁদের হাসি হিঙুল অধর-মাঝে।। ফিরোজা-রঙ শাড়ি চাঁপা রঙে তব সেজেছে প্রিয়া কি অভিনব, সুনীল গগনে গোধূলি রঙ যেন মিশেছে আসিয়া ঊষা ও সাঁঝে।। কোমলে কড়িতে বাজে কাঁকন চুড়ি শিথিল আঁচল ল’য়ে খেলে হাওয়া লুকোচুরি, উষ্ণ কপোল ছুঁয়ে থল্-কমলী আঁউ’রে গেল যে লাজে।।
রাগঃ মাঢ়
তালঃ কাহার্বা
বসিয়া বিজনে কে গো বিমনা। নিরালায় বাসনা-তুলিকায় আঁকিছ কোন্ আল্পনা।। অনামিকায় কভু জড়াও অঞ্চল (কভু) ভাসাও স্রোতে মালার ফুলদল, কভু আনমনে চাই গগন-কোণে যেন কোন্ উদাসী কামনা।। পলক নাই চোখে, মুখে নাহি বাণী, ফেলে যাওয়া যেন, কার বাঁশরিখানি। তাহারি আগমনী অন্তরে শুনি’ উছলি’ উঠিবে মৌন সুরধুনী, বাজিবে মধু-মুরছনা।।
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan