
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

জ্যোতির্ময়ী মা এসেছে আঁধার আঙিনায়। ভুবনবাসী ছেলেমেয়ে আয় রে ছুটে আয়॥ আনন্দ আজ লুট হতেছে কে কুড়াবি আয়, আনন্দিনী দশভূজা দশ হাতে ছড়ায়, মা অভয় দিতে এলো ভয়ের অসুর’ দ’লে পায়॥ বুকের মাঝে টইটম্বুর ভরা নদীর জল, ওরে দুলছে টলমল, ওরে করছে ঝলমল। ঝিলের জলে ফুটল কত রঙের শতদল ছুঁতে মায়ের পদতল। দেব সেনারা বাইচ্ খেলে রে আকাশ গাঙের স্রোতে, সেই আনন্দে যোগ দিবি কে? আয় রে বাহির পথে, আর দেব না যেতে মাকে রাখব ধ’রে পায় মাতৃহারা মা পেলে কি ছাড়তে কভু চায়॥
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

খেলিছে জলদেবী সুনীল সাগর জলে। তরঙ্গ - লহর তোলে লীলায়িত কুন্তলে।। ছল-ছল উর্মি-নূপুর স্রোত-নীরে বাজে সুমধুর, চল-চঞ্চল বাজে কাঁকন কেয়ূর ঝিনুকের মেখলা কটিতে দোলে।। আনমনে খেলে জল-বালিকা খুলে পড়ে মুকুতা মালিকা হরষিত পারাবারে উর্মি জাগে লাজে চাঁদ লুকালো গগন তলে।।
রাগঃ
তালঃ কাহার্বা
শিল্পীঃ রেবেকা সুলতানা

আয় রণজয়ী পাহাড়ি দল শক্তি-মাতাল বুনো পাগল থৈ থৈ তা তা থৈ থৈ নেচে আয় রে দৃপ্ত পায়। গিরি দরি বন ভাসায় যেমন পার্বতীয়া ঝর্নাজল। আন তীর ধনু বর্শা হান্ বাজা রে শিঙ্গা বাজা মাদল।।
নাটিকাঃ ‘সুরথ উদ্ধার’
রাগঃ
তালঃ দাদ্রা

কিশোর গোপ-বেশ মুরলিধারী শ্রীকৃষ্ণ গোবিন্দ। দ্বিভুজ শ্যাম সুন্দর মূরতি অপরূপ অনিন্দ্য।। পরমাত্মারূপী পরম মনোহর গোলকবিহারী চিন্ময় নটবর, ময়ূর পাখাধারী চিকুর চাঁচর মণি-মঞ্জীর শোভিত শ্রীচরণারবিন্দ।। গলে দোলে নব বিকশিত কদম ফুলের মালা খেলে ঘিরে যাঁরে প্রেমময়ী গোপবালা, শোভিত স্বর্ণবর্ণ পীতবাসে ওঙ্কার বিজড়িত শ্রীরাধার পাশে, পদ্মপলাশ আঁখি মৃদু-হাসে — যেরূপ ধেয়ায় মুনি ঋষি দেববৃন্দ।।
রাগঃ
তালঃ
আজি আকাশ মধুর বাতাস মধুর, মধুর গানের সুর আজি ভুবন লাগে মধুর। পরানের কাছে যেন আসিয়াছে হারানো প্রিয়া সুদূর।। একি মাধুরী জড়িত লতায় পাতায়, যাহা হেরি তাই পরান মাতায়, অবনি ভরিয়া ঝরিছে লাবনি মাধুরীতে ভরপুর।। আগেও ফুটেছে এ গাঁয়ের মাঠে পথপাশে ভাঁটফুল, এই পথ বেয়ে জলে যেত বধূ পিঠভরা এলোচুল। আজ মনে হয় নতুন সকলি মধুময় লাগে বিহগ কাকলি আজি অকারণ নেচে ফেরে মন যেন বনের ময়ূর।।
রাগঃ
তালঃ দাদ্রা

সোনার মেয়ে! সোনার মেয়ে! তোমার রূপের মায়ায় আমার নয়ন- ভুবন গেল ছেয়ে'।। ঝরে তোমার রূপের ধারা— চন্দ্র জাগে তন্দ্রাহারা, আকাশ-ভরা হাজার তারা তোমার মুখে আছে চেয়ে'।। কোন গ্রহ-লোক ব্যথায় ভ'রে কোন অমরা শূন্য ক'রে (ওগো) রাখলে চরণ ধরার পরে রঙ-সায়রের রঙের নেয়ে। শিল্পী আকেঁ তোমার ছবি তোমারি গান গাহে কবি নিশীথিনী হারিয়ে রবি চাঁদ হাতে পায় তোমায় পেয়ে।।
রাগঃ পিলু মিশ্র
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan