
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

দরিয়ায় ঘোর তুফান, পার কর নাইয়া। রজনী আঁধার ঘোর, মেঘ আসে ছাইয়া।। যাত্রী গুনাহ্গার, জীর্ণ তরুণী, অসীম পাথারে কাঁদি পথ হারাইয়া।। হে-চির কাণ্ডারী, পাপে তাপে বোঝাই তরী তুমি না করিলে পার, পার হব কেমন করি’, সুখ-দিনে ভুলে’ থাকি, বিপদে তোমারে স্মরি – ডুবাবে কি তব নাম আমারে ডুবাইয়া।। মা’র কাছে মার খেয়ে শিশু যেমন মাকে ডাকে যত দাও দুখ শোক, ডাকি ততই তোমাকে, জানি শুধু তুমি আছ, আসিবে আমার ডাকে – তোমারি এ তরী প্রভু, তুমি চল বাহিয়া।।
রাগঃ জংলা
তালঃ দাদ্রা

দীপ নিভিয়াছে ঝড়ে জেগে আছে মোর আঁখি। কে যেন কহিছে কেঁদে মোর বুকে মুখ রাখি’ ‘পথিক এসেছ না কি’।। হারায়ে গিয়াছে চাঁদ জল-ভরা কালো মেঘে আঁচলে লুকায়ে ফুল বাতায়নে আছি জেগে’ শূন্য গগনে দেয়া কহিতেছে যেন ডাকি’ ‘পথিক এসেছ না কি’।। ভাঙিয়া দুয়ার মম কাড়িয়া লইতে মোরে এলে কি ভিখারি ওগো প্রলয়ের রূপ ধ’রে? ফুরাইয়া যায় বঁধু শুভ-লগনের বেলা আনো আনো ত্বরা করি’ ওপারে যাবার ভেলা ‘পিয়া পিয়া’ ব’লে বনে ঝুরিছে পাপিয়া পাখি ‘পথিক এসেছ না কি’।।
রাগঃ
তালঃ দাদ্রা

দিল দোলা ওগো দিল দোলা কোন দখিন হাওয়া গজল-গাওয়া কুসুম-ছাওয়া বনে। ওঠে চমকি চমকি পরান ক্ষণে ক্ষণে।। ফুল-বঁধুদের মধু যেচে' বেড়ায় হিয়া নেচে' নেচে' দেখেছিলাম স্বপনে যায় পেয়েছি তায় আজকে জাগরণে।। কুল ছাপিয়ে মন-তটিনী নটিনীর বেশে, দুলে' দুলে' যায় ভেসে'। বস-ভুষণ আজি শাসন নাহি মানে খুশির তুফানে। চাই কুঞ্জপথে ঝ'রে যেতে ঝরা ফুলের সনে।।
রাগঃ
তালঃ ফের্তা

দীনের হতে দীন দুঃখী অধম যেথা থাকে ভিখারিনী বেশে সেথা দেখেছি মোর মাকে মোর অন্নপূর্ণা মাকে॥ অহংকারের প্রদীপ নিয়ে স্বর্গে মাকে খুঁজি মা ফেরেন ধূলি পথে যখন ঘটা করে পূজি ঘুরে ঘুরে দূর আকাশে প্রণাম আমার ফিরে আসে যথায় আতুর সন্তানে মা কোল বাড়ায়ে ডাকে॥ নামতে নারি তাদের কাছে সবার নীচে যারা তাদের তরে আমার জগন্মাতা সর্বহারা। অপমানের পাতাল তলে লুকিয়ে যারা আছে তোর শ্রীচরণ রাজে সেথা নে মা তাদের কাছে আনন্দময় তোর ভুবনে আনব কবে বিশ্বজনে আমি দেখব জ্যোতির্ময়ী রূপে সেদিন তমসাকে আমার অন্নপূর্ণা মাকে॥
রাগঃ
তালঃ দাদ্রা

দিনের সকল কাজের মাঝে তোমায় মনে পড়ে। কাজ ভুলে যাই (আমি), মন চ’লে যায় সুদূর দেশান্তরে।। তুলসী তলায় দীপ জ্বালিয়ে দূর আকাশে রই তাকিয়ে, সাঁঝের ঝরা ফুলের মতো অশ্রু বারি ঝরে।। আঁধার রাতে বাতায়নে একলা ব’সে থাকি, চাঁদকে শুধায় তোমার কথা ঘুমহারা মোর আঁখি। প্রভাত বেলায় গভীর ব্যথায় মন কেঁদে কয় তুমি কোথায়, শূন্য লাগে এ তিন ভুবন প্রিয় তোমার তরে।।
রাগঃ
তালঃ দাদ্রা

‘দেশপ্রিয় নাই’ শুনি ক্রন্দন সহসা প্রভাতে জাগি’। আকাশে ললাট হানিয়া কাঁদিছে ভারত চির-অভাগী।। বহুদিন পরে আপনার ঘরে মা’র কোলে মাথা রাখি’, ঘুমাতে এসেছে শ্রান্ত সেননী, জাগায়ো না তারে ডাকি’। দেশের লাগিয়া দিয়াছে সকলি, দেয়নি নিজেরে ফাঁকি — তাহারি শুভ্র শান্ত হাসিটি অধরে রয়েছে লাগি’।। স্বার্থ অর্থ বিলাস বিভব গৌরব সম্মান মায়ের চরণে দিয়াছে সে-বীর অকাতরে বলিদান, রাজ-ভিখারির ছিল সম্বল শুধু দেহ আর প্রাণ তাই দিয়ে দিল শেষ অঞ্জলি দানবীর বৈরাগী।।
প্রথম খন্ড
রাগঃ জয়জয়ন্তী
তালঃ বৈতালিক

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan