
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

ওরে তরু তমাল শাখা। আছে পল্লবে তোর মোর বল্লভ কৃষ্ণ কান্তি মাখা। আমি তাইতো তমাল কুঞ্জে আসি তাইতো তমাল ভালোবাসি, তোর পথ-ছায়ায় আছে যে তার (কৃষ্ণ) চরণ-চিহ্ন আঁকা।। তোর চূড়ায় ময়ূর নাচে, যেন কৃষ্ণ-ময়ূর পাখা তাই দেখে পরান বাঁচে — কৃষ্ণহারা পরান আমার বাঁচে। তোর শাখাতে স্বর্ণ-লতা দোলে আমি ভাবি শ্যামের পীত বসন বলে, মোর অঙ্গ যেন থাকে রে তোর কালো ছায়ায় ঢাকা তোর ছায়া নয় রে শ্যামের ছোঁওয়া, যেন শ্যামের শীতল ছোঁওয়া।।
রাগঃ
তালঃ
ওরে আজই না হয় কালই তোরে কালী কালী বল্তে হবে। তুই কাঁদ্বি ধ’রে কালীর চরণ মহাকাল আসিবে যবে।। তুই জন্মের আগে ছিলি শিখে মা বল্তে মা কালীকে, তুই ভুল্লি আদি-জননীকে দু’দিন মা পেয়ে ভবে।। তুই কালি দিয়ে লিখ্লি হিসাব কেতাব-পুঁথি শিখ্লি পড়া, তোর মাঠে ফসল ফুল্ ফুটালো কালো মেঘের কালি-ঝরা। তোর চোখে জ্বলে কালীর কালো তাই জগতে দেখিস্ আলো, (কালি) প্রসাদ গুণে সেই আলো তুই হৃদ্পদ্মে দেখ্বি কবে।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

ওগো অন্তর্যামী, ভক্তের তব শোন শোন নিবেদন যেন থাকে নিশিদিন তোমারি সেবায় মোর তনু-প্রাণ-মন।। নয়নে কেবল দেখি যেন আমি তোমারই স্বরূপ ত্রিভুবন-স্বামী শিরে বহি যেন তোমারি পূজার অর্ঘ্য অনুক্ষণ।। এ রসনা শুধু জপে তব নাম এই বর দাও নাথ; তোমারি চরণ সেবায় লাগুক মোর এই দুটি হাত। ওঠে তব নাম প্রতি নিঃশ্বাসে শ্রবনে কেবল তব নাম ভাসে তব মন্দির-পথে যেন সদা চলে মোর এ চরণ।।
রাগঃ
তালঃ একতাল

ওমা নির্গুণেরে প্রসাদ দিতে তোর মত কেউ নাই। তোর পায়ে মা তাই রক্তজবা গায়ে শ্মশান-ছাই।। দৈত্য-অসুর হনন ছলে ঠাঁই দিস্ তুই চরণ তলে, আমি তামসিকের দলে মা গো তাই নিয়েছি ঠাঁই।। কালো ব’লে গৌরী তোরে কে দিয়েছে গালি, (ওমা) ত্রিভুবনের পাপ নিয়ে তোর অঙ্গ হ’ল কালি। অপরাধ না করলে শ্যামা ক্ষমা যে তোর পেতাম না মা, (আমি) পাপী ব’লে আশা রাখি চরণ যদি পাই।।
রাগঃ
তালঃ দাদ্রা

ও গিন্নী বদন তোল একটু হানো নয়না। আমি জুয়েলারীর দোকান হব গায়ে হব গয়না।। (তোমার) সিঁথের হব সিঁথিপাটি কেশে হেয়ার পিন চিরুনি হয়ে খোপায় বিঁধে রইব চিরদিন। টায়রা ঝাপটা লেসপিন তাহলে মন্দ হয় না।। টানা টিকলি কাঁটা হব ফুলের নয় গো চুলের টাপ মাকড়ি দুল হব গো একটু বেশি ঝুলের। কানের উপর কান হব গো নাকছাবি ঐ নাকের, কাঁচ পোকা আর খয়েরি টিপ হব ভুরূর ফাঁকে, নোলক বেসর তাও হব যা আজকাল লোক ছোঁয় না।। গলার হব হার নেকলেস গজমতির মালা, হাতে হব বাজু বন্দ, পৈঁচী চুড়ি বালা। তাগা, কেয়ুর, রুলি, শাঁখা, জসম, আংটি, খাড়ু তাবিজ হব নোয়া হব অনন্ত সূচারু। ভুলে গেছি — নথ নৈলে গিন্নীর মান রয় না।। নূপুর তোড়া হ্যাদে দেখো ভুলেই দেছি দেখি ঝুমকো ঢেঁড়ি চিকের কথা মাদুলাও বাকি, জাল পাটরি কি হই আর কী ফেলে রাখি বাদ কি গেল দাও লিস্টি মুখ ভার আর সয় না।।
‘গিন্নীর কাছে গয়নার ফর্দ’
রাগঃ
তালঃ ফের্তা (দ্রুত-দাদ্রা ও কাহার্বা)

ওরে শুভ্রবসনা রজনীগন্ধ্যা বনের বিধবা মেয়ে, হারানো কাহারে খুঁজিস নিশীথ-আকাশের পানে চেয়ে।। ক্ষীণ তনুলতা বেদনা-মলিন, উদাস মূরতি ভূষণবিহীন, তোরে হেরি ঝরে কুসুম-অশ্রু বনের কপোল বেয়ে।। তুইলুকায়ে কাঁদিস রজনী জাগিস সবাই ঘুমায় যবে, বিধাতারে যেন বলিস — দেবতা আমারে লইবে কবে। করুণ শুভ্র ভালোবাসা তোর সুরভি ছড়ায় সারা নিশি ভোর, প্রভাত বেলায় লুটাস ধূলায় যেন-কারে নাহি পেয়ে।।
রাগঃ
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan