
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।

তুমি যেয়ো না তুমি যেয়ো না। মিলনের সাধ না মিটিতে চাঁদ বিদায় চেয়ো না।। শোনো গো আমার বক্ষের মাঝে সাত সাগরের ক্রন্দন বাজে, জোয়ারের তরী এখনই বন্ধু ভাটার স্রোতে বেয়ো না।।
নাটক : ‘মধুমালা’ (স্বপনপরীর গান)
রাগঃ
তালঃ
এতো ঘুম নয় সই নয়ন ভরা রঙিন স্বপনে আমি যেন হারিয়ে গেছি কোন ফুলবনে ওগো রঙিন স্বপনে।। আমি যেন চাঁদনি রাতে মিশিয়ে গিয়ে হাওয়ার সাথে গোপন প্রিয়ার গোপন কথা শুনছি গোপনে।। আমি যেন মৌমাছিদের হালকা পাখায় বসি কোন প্রেয়সী মন টানে মোর কোন সে রুপসী। আমি যেন কেমন করে মেতেছি মোর রূপের তরে অশান্ত যৌবনের একি বাহুর বাঁধনে।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

আজি আল কোরায়শী প্রিয় নবী এলেন ধরাধাম তাঁর কদম মোবারকে লাখো হাজারো সালাম। তওরত ইঞ্জিলে মুসা ঈসা পয়গম্বর বলেছিলেন আগাম যাঁহার আসারি খবর রব্বুলে দায়ের যাঁহার দিয়েছিলেন নাম সেই আহমদ মোর্তজা আজি এলেন আরব ধাম।। আদমেরি পেশানিতে জ্যোতি ছিল যাঁর যাঁর গুণে নূহ তরে গেল তুফান পাথার যাঁর নূরে নমরুদের আগুন হলো ফুলহার সেই মোহাম্মদ মুস্তাফা এলেন নিয়ে দীন-ইসলাম।। এলেন কাবার মুক্তিদাতা মসজিদের প্রাণ, শাফায়াতের তরী এলে পাপী তাপীর ত্রাণ দিকে দিকে শুনি খোদার নামের আজান নবীর রূপে এলো খোদার রহমতেরি জাম।।
রাগঃ
তালঃ কাহার্বা

মরু সাহারা আজি মাতায়োরা — হলেন নাজেল তাহার দেশে খোদার রসুল। যাঁহার নামে যাঁহার ধ্যানে সারা দুনিয়া দীওয়ানা, প্রেমে মশগুল।। যাঁহার আসার আশাতে অনুরাগে নীরস খর্জুর তরুতে রস জাগে, তপ্ত মরু’পরে খোদার রহম্ ঝরে, হাসে আকাশ পরিয়া চাঁদের দুল।। ছিল এ ত্রিভুবন যাঁহার পথ চাহি’ এলে রে সেই নবী ‘ইয়া উম্মতি’ গাহি’, যতেক গুম্রাহে নিতে খোদার রাহে এলো ফুটাতে দুনিয়াতে ইসলামি ফুল।।
রাগঃ
তালঃ কাহার্বা
১.

২.

ফিরিয়া যদি সে আসে আমার খোঁজে ঝরা গোলাবে। আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে।। বলিও তারে এখানে এসে ডাকে যেন মোর নাম ধ’রে সে, রবাব যবে কাঁদিবে রমলা সুরের কোমল রেখাবে।। তৃষিত মরুর ধুসর গগন যেমন হেরে মেঘের স্বপন, তেমনি দারুণ তিয়াসা লয়ে কাটিল আমার বিফল জীবন — একটি ফোঁটা আঁখি–জল ঝরে যেন তার হাতের শরাবে।।
রাগঃ রমলা (নজরুলসৃষ্ট)
তালঃ কাহার্বা

দূরের বন্ধু আছে আমার ঐ গাঙের পারের গাঁয়ে। ঝরা পাতার পত্র আমার যায় ভেসে তার পায়ে।। জানি জানি আমার দেশে আমার নেয়ে আসবে ভেসে, চির-ঋণী আছে সে যে আমার প্রেমের দায়ে।। নতুন আশার পাল তুলে সে আসবে ফিরে ঘরে, ফুটেছে তাই কাশ-কুসুমের হাসি শুকনো চরে। পিদিম জ্বেলে তা'রি আশায় গহীন গাঙের সোঁতে ভাসাই ঐ পিদিমের পথ ধরে সে আসবে সোনার নায়ে।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan