
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

ঘুম যবে ভাঙবে কন্যা (সুখ) স্বপন যাবে টুটে। ফুল-শয্যার ফুটবে কাঁটা প্রভাতবেলা উঠে।।
নাটক : ‘মধুমালা’ (ঘুমপরীর গান)
রাগঃ
তালঃ
বর্ণচোরা ঠাকুর এলো রসের নদীয়ায় তোরা দেখবি যদি আয় তারে কেউ বলে শ্রীমতি রাধা কেউ বলে সে শ্যামরায়।। কেউ বলে তার সোনার অঙ্গে রাধা-কৃষ্ণ খেলেন রঙ্গে; ওগো কেউ বলে তায় গৌর-হরি কেউ অবতার বলে তায়।। তার ভক্ত তারে ষড়ভুজ শ্রী নারায়ণ বলে, কেউ দেখেছে শ্রীবাসের ঘরে কেউ বা নীলাচলে। দুই হাতে তার ধনুর্বাণ ঠিক যেন শ্রীরাম, দুই হাতে তার মোহন বাঁশি যেন রাধা-শ্যাম, আর দু'হাতে দণ্ড ঝুলি নবীন সন্ন্যাসীরই প্রায়।।
রাগঃ
তালঃ দাদরা
১.

২.

বনে বনে জাগে কি আকুল হরষণ। ফুল-দেবতা এলো দিতে ফুল-পরশন।। হরিৎতর আজি পল্লব বন-বাস মুকুল-জাগানিয়া সমীরণ ফেলে শ্বাস, বেপথু লতা যাচে মধুপের দরশন।। কিশোর-হিয়া-মাঝে যৌবন-দেবতা, গোপনে আনে নব জাগরণ-বারতা বঁধূর সাথে খোঁজে বঁধু বন-নিরজন।।
রাগঃ ভৈরবী
তালঃ সেতারখানি
আজ্কা হইবো মোর বিয়া কাল্কা আইমু বউ লইয়া, থাইগ্বা তোমরা ফ্যাল-ফ্যালাইয়া বুঝ্ল্যা গোপ্লা মুকুন্দ্যা।। তাইরে নাইরে নাইরে না, রইমু ঘরে বাইরে না হকাল হইন্ধ্যা দুপইত্ত্যা চইল্যা যাইবো কোহান্ দ্যা।। [আরে ও পরামানিকের পো, ক্ষুরবার লইয়া যাইতাছো কই? আমারে বর কামান কামাইয়া দিয়া যাওছ্যান! আইজগ্যা যে আমার বিয়া হইবো! [হ আরে আহো! আহো] তাইরে নাইরে নাইরে না, রইমু ঘরে বাইরে না হকাল হইন্ধ্যা দুপইত্ত্যা চইল্যা যাইবো কোহান্ দ্যা।। [হউর হাউরী পাইমু কাল্, হুমুন্দী, আর হালার পাল কইবো মোরে, হুনত্যাছ? ও-জামাই, কড়াকড়ির কী কাম আছে, আর দুইডা দিন থাইক্যা যাও না ক্যা? অ্যা!] আরে আমি উঠ্মু কি গাছত্ গিয়া, উৎকা মাইর্যা ফাল দিয়া, ভাইরে, হালার পরান ডা, (ভাইরে) নাইচ্যা উঠ্ছে এ্যাহন্ থ্যা। তাইরে নাইরে নাইরে না, রইমু ঘরে বাইরে না হকাল হইন্ধ্যা দুপইত্ত্যা চইল্যা যাইবো কোহান্ দ্যা।। [আরে ও মুখুজ্যা ভাই, মুখুজ্যা ভাই, আরে যাও কই, হুইনা যাও। হুইনা যাও। হক্কল দিনই তো বলদ লইয়া মাঠে চরাইবার যাও। আজকা আমারে লইয়া মাইয়ার বাড়ি যাওন লাগ্বো, খাওন-দাওন আছে খাওন-দাওন আছে! ঠইগ্বা না, ঠইগ্বা না!] তাইরে নাইরে নাইরে না, রইমু ঘরে বাইরে না হকাল হইন্ধ্যা দুপইত্ত্যা চইল্যা যাইবো কোহান্ দ্যা।। [খাইমু কি কি আরে হুনছ — গোপ্লা, ও মুকুন্দ্যা! আরে, মুকুন্দ্যা ঐ খানে যাইয়া খারাইয়া আছত্ কিল্ল্যাইগ্যা? আহো, হুনো! মাংস খাইমু, লুচি খাইমু, পাত্ক্ষীর খাইমু, আর দইও খাইমু। আর তোমরা অভাগ্যা, অভাগ্যার পাল! তোমরা তো খাইবা না, তোমরা চাইটবা! চুকা কাসুন্দ্যা চাইটবা।] ফুচ্কি দিয়া তোমরা চোর, দেখ্বার চাইবা বউরে মোর, রাখুম তারে লুকাইয়া, হোগলার বস্তা চাপুনদ্যা।। তাইরে নাইরে নাইরে তাই, বউরে ছাইর্যা যাইরে ভাই থাক্তে পরান অসুম্ না, (ভাই) পইচ্যা হইমু ফাপুন্দ্যা।। [আরে গোরা-চাঁন যে, অকালের গাড়িতে আইল্যা বুঝি? তোমরা দুই ভাইয়েই তো কোলকাতায় আষ্ট বছর কাল ঘরজামাই হইয়া আছো। বউর লগে ভাব ক্যামুন। চালতাছে ক্যামন? অ্যা?]
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা
মাধবী-তলে চল মাধবিকা-দল আইল সুখ-মধুমাস। বহিছে খরতর থরথর মরমর উদাস চৈতী-বাতাস।। পিককুল কলকর অবিরল ভাষে, মদালস মধুপ পুষ্পল বাসে। বেণু-বনে উঠিছে নিশাস।। তরুণ নয়ন সম আকাশ আনীল, তট-তরু-ছায়া ধরে নীর নিরাবিল বুকে বুকে স্বপন-বিলাস।।
রাগঃ মধুমাত সারং
তালঃ কাওয়ালি
কারো ভরসা করিসনে তুই (ও মন) এক আল্লার ভরসা কর। আল্লা যদি সহায় থাকেন (ও তোর) ভাবনা কিসের, কিসের ডর।। রোগে শোকে দুঃখে ঋণে নাই ভরসা আল্লা বিনে রে তুই মানুষের সহায় মাগিস (তাই) পাস্নে খোদার নেক্-নজর।। রাজার রাজা বাদশাহ্ যিনি গোলাম হ তুই সেই খোদার, বড় লোকের দুয়ারে তুই বৃথাই হাত পাতিস্নে আর। তোর দুখের বোঝা ভারি হ’লে ফেলে প্রিয়জনও যায় রে চ’লে সেদিন ডাক্লে খোদায় তাঁহার রহম (ওরে) ঝরবে রে তোর মাথার ’পর।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan