
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

বল ভাই মাভৈঃ মাভৈঃ, নবযুগ ঐ এলো ঐ এলো ঐ রক্ত যুগান্তর রে। বল জয় সত্যের জয় আসে ভৈরব বরাভয়, শোন অভয় ঐ রথ-ঘর্ঘর রে।। রে বধির! শোন পেতে কান ওঠে ঐ কোন মহাগান, হাঁকছে বিষাণ ডাকছে ভগবান রে। জগতে জাগলো সাড়া জেগে ওঠ উঠে দাঁড়া, ভাঙ্ পাহারা মায়ার কারা-ঘর রে। যা আছে যাক্ না চুলায় নেমে পড় পথের ধূলায়, নিশান দুলায় ঐ প্রলয়ের ঝড় রে।। সে ঝড়ের ঝাপটা লেগে ভীম আবেগে উঠনু জেগে পাষাণ ভেঙে প্রাণ-ঝরা নির্ঝর রে। ভুলেছি পর ও আপন ছিঁড়েছি ঘরের বাঁধন, স্বদেশ স্বজন স্বদেশ মোদের ঘর রে। যারা ভাই বদ্ধ কুয়ায় খেয়ে মার জীবন গোঁয়ায় তাদের শোনাই প্রাণ-জাগা মন্তর রে।। ঝড়ের ঝাঁটার ঝাণ্ডা নেড়ে মাভৈঃ বানীর ডঙ্কা মেরে শঙ্কা ছেড়ে হাঁক প্রলয়ঙ্কর রে। তোদের ঐ চরণ-চাপে যেন ভাই মরণ কাঁপে মিথ্যা পাপের কণ্ঠ চেপে ধর্ রে। শোনা তোর বুক-ভরা গান জাগা তোর দেশ-জোড়া প্রাণ, দে বলিদান প্রাণ ও আত্মপর রে।। মোরা ভাই বাউল চারণ মানি না শাসন বারণ, জীবন মরণ মোদের অনুচর রে। দেখে ঐ ভয়ের ফাঁসি হাসি জোর জয়ের হাসি, অ-বিনাশী নাইকো মোদের ডর রে, গেয়ে যাই গান গেয়ে যাই মরা প্রাণ উট্কে দেখাই, ছাই-চাপা ভাই অগ্নি ভয়ঙ্কর রে।। খুঁড়ব কবর তুড়ব শ্মশান মড়ার হাড়ে নাচাব প্রাণ, আনব বিধান নিদান কালের বর রে শুধু এই ভরসা রাখিস মরিস্নি ভির্মি গেছিস ঐ শুনেছিস ভারত বিধির স্বর রে। ধর্ হাত ওঠ্ রে আবার দুর্যোগের রাত্রি কাবার, ঐ হাসে মা'র মূর্তি মনোহর রে।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

বাঁশি তার কোথায় বাজে। বাজে মোর দহন-জ্বালায়, বাজে মোর ব্যথার মাঝে।। বাজে মোর মিলন-তৃষায়, না পাওয়াতে বাজে তার আসার আশায়, পথ চাওয়াতে, বাজে মোর রাতের ঘুমে, বাজে মোর দিনের কাজে।। বাজে মোর অন্তরে গো বাজে মোর বাহির-দ্বারে, বাজের মোর ব্রজের১ পথে, মথুরায়২ কারাগারে। সুরে যার গভীর প্রেমের পরশ লভি’ আঁকি গো কল্পনাতে যাহার ছবি, সে কখন আঁখির আগে আস্বে চির-কিশোর সাজে।।
১. প্রেমের, ২. বেদনার
গীতি-আলেখ্য : ‘আকাশবাণী’
রাগঃ
তালঃ দাদ্রা
বলেছিলে তুমি ভালোবাস মোরে, মোর হাতখানি ধ’রে। সেই দুটি কথা ভুলিতে পারি না, নিশিদিন মনে পড়ে।। সেই কথা যবে মনে জাগে সারা দেহে শিহরণ লাগে, মোর হৃদয়ের পুষ্পাঞ্জলি অশ্রু হইয়া ঝরে।। পথ চেয়ে থাকি’ মনে মনে ডাকি, তেমনি সন্ধ্যা হল, সেদিন যে কথা বলেছিলে বঁধু, আবার সে কথা বল। প্রিয় সেদিনের মত এসে মোর হাত ধর ভালোবেসে, হের ছিন্নলতার মত সেই হাত প’ড়ে আছে অনাদরে।।
রাগঃ
তালঃ
বাঁশিতে সুর শুনিয়ে নূপুর রুনঝনিয়ে এলে আজি বাদলপ্রাতে। কদম কেশর ঝুরে পুলকে তোমার পায়ে, তমাল বিছায়ে ছায়া শ্যামল আদুল গায়ে। অলকা পথ বাহি আসিলে মেঘের নায়ে, নাচের তালে বাজিয়া ওঠে চুড়ি কাঁকন হাতে।। ধানি রঙের শাড়ি ফিরোজা রঙ উত্তরীয় প'রেছি এ শ্রাবণ দোলাতে দুলিতে প্রিয়। কেশের কমল-কলি, বনমালী, তুলিয়া আদরে চাঁচর চিকুরে আপনি পরিও তোমার রূপের কাজল পরায়ো আমার আঁখি পাতে।।
রাগঃ
তালঃ ফের্তা (কাহার্বা ও দাদ্রা)

পুরুষ : বন-দেবী এসো গহন-বন-ছায়ে। স্ত্রী : এসো বসন্তের রাজা নূপুর-মুখর পায়ে।। পুরুষ : তুমি কুসুম-ফাঁদ স্ত্রী : তুমি মাধবী চাঁদ, উভয়ে : আমরা আবেশ ফাল্গুনের ভাসিয়া চলি স্বপন-নায়ে।। পুরুষ : কল্প-লোকের তুমি রূপবাণী লো প্রিয়া, অপাঙ্গে ফোটাও যুঁই চম্পা টগর মোতিয়া। স্ত্রী : নিষ্ঠুর পরশ তব (হায়) যাচিয়া জাগে বনভূমি ফুলদল পড়ে ঝরি’ তব চারু পদ চুমি’, উভয়ে : সুন্দরের পথ সাজাই ঝরা-কুসুম-দল বিছায়ে।।
রাগঃ
তালঃ কাহার্বা

বাদল ঝর ঝর আসিল ভাদর বহিছে তরলতর পুবালি পবন। মেঘলা যামিনী, দামিনী চমকায় কালো মেয়ের ভীরু প্রেমের মতন।। আমি ভুলে গেছি, মেঘেরা ভোলেনি সেই কালো চোখ, সেই বিনুনী-বেণী, প্রিয়ার দূতী সম, স্বরণে আনে মম এসেছিল একদিন এমন শুভ-লগন।। আর কিছু ছিল কি, ছিল না ত’ স্মরণে, শুধু জানি দুই জন ছিনু এই ভুবনে। সহসা মোদের মাঝে ছুটে এলো পারাপার কে কোথায় হারাইনু, কূল নাহি পেনু আর, মনে পড়ে বরষায়, তার সেই অসহায় বিদায় বেলার আঁখি অশ্রু-সঘন।।
রাগঃ পিলু-বারোয়াঁ
তালঃ ত্রিতাল

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan