
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

এতো ঘুম নয় সই নয়ন ভরা রঙিন স্বপনে আমি যেন হারিয়ে গেছি কোন ফুলবনে ওগো রঙিন স্বপনে।। আমি যেন চাঁদনি রাতে মিশিয়ে গিয়ে হাওয়ার সাথে গোপন প্রিয়ার গোপন কথা শুনছি গোপনে।। আমি যেন মৌমাছিদের হালকা পাখায় বসি কোন প্রেয়সী মন টানে মোর কোন সে রুপসী। আমি যেন কেমন করে মেতেছি মোর রূপের তরে অশান্ত যৌবনের একি বাহুর বাঁধনে।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

ওগো ফুলের মতন ফুল্ল মুখে দেখছি একি ভুল। হাসির বদল দোলে সেথায় অশ্রুকণার দুল।। রোদের দাহে বালুচরে মরা নদী কেঁদে মরে গাইতে এসে কাঁদছে ব'সে বাণ-বেঁধা বুলবুল।। ভোর-গগনে পূর্ণ চাঁদের এমনি মলিন মুখ, ঝড়ের কোলে এমনি দোলে প্রদীপ-শিখার বুক। ম্লান-মাধুরী মালার ফুলে এমনি নীরব কান্না দোলে, করুণ তুমি নির্জনের দেবীর সমতুল।।
রাগঃ
তালঃ ফের্তা

জননী মোর জন্মভূমি, তোমার পায়ে নোয়াই মাথা। স্বর্গাদপি গরীয়সী স্বদেশ আমার ভারত-মাতা।। তোমার স্নেহ যায় ব’য়ে মা শত ধারায় নদীর স্রোতে ঘরে ঘরে সোনার ফসল ছড়িয়ে পড়ে আঁচল হ’তে, স্নিগ্ধ-ছায়া মাটির বুকে তোমার শীতল পাঁটী পাতা।। স্বর্গের ঐশ্বর্য লুটায় তোমার ধূলি-মাখা পথে তোমার ঘরে নাই যাহা মা, নাইক তাহা ভূ-ভারতে, ঊর্ধ্বে আকাশ নিম্নে সাগর গাহে তোমার বিজয়-গাথা।। আদি জগদ্ধাত্রী তুমি জগতেরে প্রথম প্রাতে শিক্ষা দিলে দীক্ষা দিলে, করলে মানুষ আপন হাতে, তোমার কোলের লোভে মা গো রূপ ধ’রে আসেন বিধাতা।। ছেলের মুখের অন্ন কেড়ে খাওয়ালি মা যাদের ডেকে তারাই দিল তোর ললাটে চির-দাসীর তিলক এঁকে, দেখে শুনে হয় মা মনে, নেইক বিচার, নেই বিধাতা।।
রাগঃ
তালঃ একতাল

মাতৃ নামের হোমের শিখা আমার বুকে কে জ্বালালো সেই শিখা আজ হরবে যেন মা ত্রিজগতের আঁধার কালো।। আজ মনে হয় দিবস যামী অমৃতেরই পুত্র আমি মা আনন্দময় হল ত্রিলোক যেদিকে চাই কেবল আলো।। সূর্য যেমন জানে না, তার আলোয় কত জগৎ জাগে, বিকার-বিহীন তেমনি আমি, জ্বলি নামের অনুরাগে। হয়তো আমার আলো লেগে নতুন সৃষ্টি উঠবে জেগে, তাই কি বিপুল আকর্ষণে সবারে চাই বাস্তে ভালো।।
রাগঃ দেশ মিশ্র
তালঃ একতাল (জলদ)

বল্ রে জবা বল্ — কোন্ সাধনায় পেলি শ্যামা মায়ের চরণতল।। মায়া–তরুর বাঁধন টু’টে মায়ের পায়ে পড়লি লু’টে মুক্তি পেলি, উঠলি ফুটে আনন্দ–বিহ্বল। তোর সাধনা আমায় শেখা (জবা) জীবন হোক সফল।। কোটি গন্ধ –কুসুম ফোটে, বনে মনোলোভা — কেমনে মা’র চরণ পেলি, তুই তামসী জবা। তোর মত মা’র পায়ে রাতুল হবো কবে প্রসাদী ফুল, কবে উঠবে রেঙে — ওরে মায়ের পায়ের ছোঁয়া লেগে উঠবে রেঙে, কবে তোরই মতো রাঙবে রে মোর মলিন চিত্তদল।।
রাগঃ
তালঃ দাদ্রা

রহি' রহি' কেন আজো সেই মুখ মনে পড়ে। ভুলিতে তা'য় চাহি যত, তত স্মৃতি কেঁদে মরে।। দিয়েছি তাহারে বিদায় ভাসায়ে নয়ন-নীরে, সেই আঁখি-বারি আজো মোর নয়নে ঝরে।। হেনেছি যে অবহেলা পাষাণে বাঁধিয়া হিয়া, তারি ব্যথা পাষাণ সম রহিল বুকে চাপিয়া। সেই বসন্ত ও বরষা আসিবে গো ফিরে ফিরে, আসিবে না আর ফিরে অভিমানী মোর ঘরে।।
রাগঃ পঞ্চম মিশ্র
তালঃ আদ্ধা কাওয়ালি

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan