
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

আজি চৈতী হাওয়ার মাতন লাগে হলুদ চাঁপার ডালে ডালে। তালী বনে বাজে তারি করতালি ঐ তালে তালে।। ভ্রমর মুখে গুনগুনিয়ে যায় সে মৃদু সুর শুনিয়ে শুকনো পাতার মর্মরে তার নূপুর বাজে রুনুঝুনিয়ে।। ফুলে পাতায় রঙ মাখায় সে ফিকে সবুজ নীলে লালে আজি ওড়ে তাহার রঙের নিশান প্রজাপতির পাখার পালে পালে।।
রেকর্ড-নাটিকা, ‘বাসন্তিকা’
রাগঃ
তালঃ দাদ্রা

জনম জনম তব তরে কাঁদিব। যত হানিবে১ হেলা ততই সাধিব।। তোমারি নাম গাহি’ তোমারি প্রেম চাহি’, ফিরে ফিরে নিতি তব চরণে আসিব।।২ জানি জানি বঁধু, চাহে যে তোমারে, ভাসে সে চিরদিন নিরাশা-পাথারে। তবু জানি হে স্বামী৩ কোন্ সে-লোকে আমি, তোমারে পাব বুকে বাহুতে বাঁধিব।।
১. যত করিবে, ২. ফিরে ফিরে আমি তব চরণে আসিব, ৩. জীবন-স্বামী
রাগঃ জৌনপুরী
তালঃ কাহার্বা

গুল–বাগিচার বুলবুলি আমি রঙিন প্রেমের গাই গজল। অনুরাগের লাল শারাব মোর আঁখি ঝলে ঝলমল (হায়)।। আমার গানের মদির ছোঁয়ায় গোলাপ কুঁড়ির ঘুম টুটে যায়, সে গান শুনে প্রেমে–দীওয়ানা কবির আঁখি ছলছল (হায়)।। লাল শিরাজীর গেলাস হাতে তন্বী সাকি পড়ে ঢুলে, আমার গানের মিঠা পানির লহর বহে নহর–কূলে। ফুটে ওঠে আনারকলি নাচে ভ্রমর রং–পাগল (হায়)।। সে সুর শুনে দিশেহারা ঝিমায় গগন ঝিমায় তারা, চন্দ্র জাগে তন্দ্রাহারা বনের চোখে১ শিশির জল (হায়)।।
১. বনের পাতায়
রাগঃ সিন্ধু-কাফি
তালঃ লাউনি
শিল্পীঃ রুনা লায়লা
শিল্পীঃ অনুপ বড়ুয়া
১.

২.

ফুলে পুছিনু, বল, বল ওরে ফুল! কোথা পেলি এ সুরভি, রূপ এ অতুল? 'যার রূপে উজালা দুনিয়া, কহে গুল, দিল সেই মোরে এই রূপ এই খোশবু। আল্লাহু আল্লাহু।। 'ওরে কোকিল, কে তোরে দিল এ সুর, কোথা পেলি পাপিয়া এ কন্ঠ মধুর? কহে কোকিল পাপিয়া, আল্লাহ গফুর, তাঁরি নাম গাহি 'পিউ পিউ' কুহু কুহু — আল্লাহু আল্লাহু।। 'ওরে রবি-শশী, ওরে গ্রহ-তারা কোথা পেলি এ রওশনী জ্যোতি ধারা?' কহে, আমরা তাহারি রূপের ইশারা মুসা, বেহুঁশ হলো হেরি' যে খুবরু আল্লাহু আল্লাহু।। যারে আউলিয়া আম্বিয়া ধ্যানে না পায় কূল-মখলুক যাঁহার মহিমা গায়, যে নাম নিয়ে এসেছি এইদুনিয়ায়, নাম নিতে নিতে মরি এই আরজু আল্লাহু আল্লাহু।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

এলো ঐ পূর্ণ শশী ফুল-জাগানো বহে বায় বকুল-বনে ঘুম-ভাঙানো।। লাগিল জাফরানি-রঙ শিউলি-ফুলে ফুটিল প্রেমের কুঁড়ি পাপড়ি খুলে, খুশির আজ আমেজ জাগে মন-রাঙানো।। চাঁদিনী ঝিলমিলায় ঝিলের জলে, আবেশে শাপলা ফুলের মৃণাল টলে, জাগে ঢেউ দীঘির বুকে দোল-লাগানো।। এসো আজ স্বপন-কুমার নিরিবিলি খুলিয়া গোপন প্রাণের ঝিলিমিলি, এসো মোর হতাশ প্রাণে ভুল-ভাঙানো।।
রাগঃ ভীমপলশ্রী মিশ্র
তালঃ দাদ্রা

ফুলের জলসায় নীরব কেন কবি? ভোরের হাওয়ায় কান্না পাওয়ায় তব ম্লান ছবি নীরব কেন কবি।। যে বীণা তোমার কোলের কাছে বুক-ভরা সুর ল’য়ে জাগিয়া আছে, তোমার পরশে ছড়াক্ হরষে আকাশে-বাতাসে তা’র সুরের সুরভি নীরব কেন কবি।। তোমার যে প্রিয়া গেল বিদায় নিয়া অভিমানে রাতে — গোলাপ হয়ে কাঁদে তাহারই কামনা উদাস-প্রাতে। ফিরে যে আসিবে না ভোলো তাহারে চাহ তাহার পানে দাঁড়ায়ে যে দ্বারে, অস্ত-চাঁদের বাসনা ভুলাতে অরুণ-অনুরাগে উদিল রবি নীরব কেন কবি।।
রাগঃ হিজাজ
তালঃ ত্রিতাল

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan